আপোসকামিতার মধ্য দিয়ে কখনো সত্য প্রতিষ্ঠিত হতে পারে না। কাজেই দীন প্রতিষ্ঠার জন্য কুরআনের নির্দেশ অনুসারে জিহাদ চালিয়ে যেতে হবে। ফলে বছর খানেকের মধ্যেই তাদের সংখ্যা ৩/৪ হাজার থেকে বৃদ্ধি পেয়ে প্রায় ২৫/৩০ হাজারে উন্নীত হয়। ৩৭ হিজরীতে মাত্র ৩/৪ হাজার মানুষ আলীর রা. দল ত্যাগ করে। অথচ ৩৮ হিজরীতে নাহরাওয়ানের যুদ্ধে আলীর বাহিনীর বিরুদ্ধে খারিজী বাহিনীতে প্রায় ২৫ হাজার খারিজী বিদ্রোহী উপস্থিত ছিল।৯ আরবী সাহিত্যে রচিত এদের কবিতা ইসলামী জযবা ও জিহাদী প্রেরণায় ভরপুর।১০ এদের নিষ্ঠা ছিল অতুলনীয়। রাতদিন নফল সালাতে দীর্ঘ সাজদায় পড়ে থাকতে থাকতে তাদের কপালে দাগ পড়ে গিয়েছিল। তাদের ক্যাম্পের পাশ দিয়ে গেলে শুধু কুরআন তিলাওয়াতের আওয়াজই কানে আসতো ।১১ কুরআন পাঠ করলে বা শুনলে তারা আল্লাহ্র ভয়ে, আখিরাতের ভয়ে ও আবেগে কাদতে কীদতে বেইশ হয়ে যেত।১২ পাশাপাশি এদের উ্ুতা ও হিংসা ছিল ভয়ঙ্কর । অনেক নিরপরাধ অযোদ্ধাসহ হাজার হাজার মুসলিমের প্রাণ নষ্ট হয় এদের হিংস্রতার কারণে। ৩৭ হিজরী থেকে শুরু করে পরবর্তী কয়েক শতাব্দী পর্যন্ত এদের গুপ্ত হত্যা ও যুদ্ধ অব্যাহত থাকে। ৬৪-৭০ হিজরীর দিকে আবুল্লাহ ইবনুয যুবাইর রা. ও উমাইয়া বংশের শাসকগণের মধ্যে যুদ্ধে তারা আবুল্লাহ ইবনু যুবাইরকে সমর্থন করে। কারণ তাদের মতে তিনিই সত্যিকার ইসলামী শাসন প্রতিষ্ঠা করেছিলেন। কিন্ত্র তিনি যখন উসমান ও আলী রা.-কে কাফির বলে মানতে অস্বীকার করলেন এবং তাদের প্রশংসা করলেন তখন তারা তার বিরোধিতা শুরু করে। ৯৯-১০০ হিজরীর দিকে উমাইয়া খলীফা উমর ইবনে আব্দুল আযীয র. তাদের ধার্মিকতা ও নিষ্ঠার কারণে তাদেরকে বুঝিয়ে ভাল পথে আনার চেষ্টা করেন। তারা তার সততা, ন্যায়বিচার ও ইসলামের পরিপূর্ণ অনুসরণের বিষয়ে একমত পোষণ করে। তবে তাদের দাবি ছিল, উসমান রা. ও আলী রা.-কে কাফির বলতে হবে, কারণ তারা আল্লাহর নির্দেশের বিপরীত বিধান প্রদান করেছেন। এছাড়া মু'আবিয়া ও পরবর্তী উমাইয়া শাসকদেরকেও কাফির বলতে হবে, কারণ তারা আল্লাহর বিধান পরিত্যাগ করে শাসকদের মনগড়া আইনে দেশ পরিচালনা করেন। যেমন রাজতন্ত্র প্রতিষ্ঠা, রাজকোষের সম্পদ যথেচ্ছ ব্যবহারে শাসকের ক্ষমতা প্রদান ইত্যাদি । উমর ইবনে আব্দুল আধীয র. তাদের এ দাবি না মানলে শাস্তি প্রচেষ্টা ব্যর্থ হয়। তার নিজের শাসনকার্য ইসলাম সম্মত বলে স্বীকার করা সত্বেও তারা তার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল থাকে ।৯৩ তারা মনে করতো যে, ইসলামী বিধিবিধানের সামান্য লঙ্ঘন হলেই মুসলিম ব্যক্তি কাফিরে পরিণত হয়। এজন্য তারা তাদের বিরুদ্ধবাদীদের বিরুদ্ধে দলবদ্ধ হয়ে যুদ্ধ পরিচালনা করে এবং পাশাপাশি গুপ্ত হত্যা করে। এছাড়া যারা আলীকে কাফির মনে করেন না এক্প সাধারণ অযোদ্ধা পুরুষ, নারী ও শিশুদের নির্বিচারে হত্যা করতে থাকে 1১৪ এখানে উল্লেখ্য যে, অধিকাংশ সাহাবী আলী রা. ও মু'আবিয়া রা. এর মধ্যকার রাজনৈতিক মতবিরোধ ও যুদ্ধে অংশগ্রহণ থেকে বিরত ছিলেন। প্রসিদ্ধ তাবিয়ী মুহাম্মদ ইবনে সীরীন বলেন, “যখন ফিতনা শুরু হলো, তখন হাজার হাজার সাহাবী জীবিত ছিলেন। তাদের মধ্য থেকে ১০০ ইসলামী আইন ও বিচার ১৩ ///.10907079071.001)
— পৃষ্ঠা ১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।