এই পর্যায়ে আলীর রা. অনুসারীগণের মধ্য থেকে কয়েক হাজার মানুষ আলীর পক্ষ ত্যাগ করে। এদেরকে “খারিজী (দলত্যাগী) বা বিদ্রোহী বলা হয়। এরা ছিল ইসলামের দ্বিতীয় যুগের মানুষ, যারা রসূলুল্লাহর ইন্তেকালের পর ইসলাম গ্রহণ করে। এদের প্রায় সকলেই ছিল যুবক। এরা ছিল অত্যন্ত ধার্মিক, সৎ ও নিষ্ঠাবান আবেগী মুসলিম। সারারাত তাহাজ্জুদ আদায় ও সারাদিন যিকর ও কুরআন অধ্যয়নে রত থাকার কারণে এরা 'কুররা' বা 'কুরআন বিশেষজ্ঞ' বলে সুপরিচিত ছিল। এরা দাবি করে যে, একমাত্র কুরআনের আইন ও আল্লাহর হুকুম ছাড়া কিছুই চলবে না। আল্লাহর বিধান হলো, অবাধ্যদের সাথে লড়তে হবে। মহান আল্লাহ বলেন, 'মুমিনগণের দুই দল যুদ্ধে লিপ্ত হলে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দাও যদি তাদের একদল অপর দলের উপর অত্যাচার বা সীমালঙ্ঘন করে তাহলে তোমরা জুলুমকারী দলের বিরুদ্ধে যুদ্ধ কর যতক্ষণ না তারা আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসে ।'৫ এখানে আল্লাহ দ্যর্থহীনভাবে নির্দেশ দিয়েছেন যে, সীমালজ্ঘনকারী দলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে হবে, যতক্ষণ না তারা আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসে। মু'আবিয়ার দল সীমালজ্নকারী, কাজেই তাদের আত্মসমর্পণ না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে হবে। এ বিষয়ে মানুষকে সালিস করার ক্ষমতা প্রদান অবৈধ। এছাড়া কুরআন কারীমে বলা হয়েছে: “কর্তৃত্ব শুধুমাত্র আল্লাহরই” বা “বিধান শুধু আল্লাহরই ।”৬ কাজেই মানুষকে ফয়সালা করার দায়িত্ গ্রদান কুরআনের নির্দেশের স্পষ্ট লঙ্ঘন। কুরআন কারীমে আরো বলা হয়েছে, 'আল্লাহ যা নাযিল করেছেন, তদনুসারে যারা বিধান দেয় না তারাই কাফির"? উক্ত আয়াতসমূহের মর্ম উপলব্ধি না করতে পেরে করে খারিজীরা বলে যে, আলী ও তার অনুগামীগণ যেহেতু আল্লাহর নাযিল করা বিধান মত মু'আবিয়ার সাথে যুদ্ধ না চালিয়ে সালিসের বিধান দিয়েছেন, সেহেতু তারা কাফির। তারা দাবি করে, আলী রা. মু*আবিয়া রা. ও তাদের অনুসারীগণ সকলেই কুরআনের আইন অমান্য করে কাফির হয়ে গিয়েছেন। কাজেই তাদের তাওবা করতে হবে। তারা তাদের কর্মকে অপরাধ বলে মানতে অস্বীকার করলে তারা তীদের সাথে যুদ্ধ শুরু করে। আব্বাস রা. ও অন্যান্য সাহাবী তাদেরকে এই মর্মে বুঝাতে চেষ্টা করেন যে, কুরআন ও হাদীস বুঝার ক্ষেত্রে সবচেয়ে পারঙ্গম হলেন রসূলুল্লাহ-এর আজীবনের সহচর সাহাবীগণ । কুরআন ও হাদীসের তোমরা যে অর্থ বুঝেছ তা সঠিক নয়, বরং সাহাবীদের ব্যাখ্যাই সঠিক। এতে কিছু মানুষ উগ্রতা ত্যাগ করলেও বাকিরা তাদের মতকেই সঠিক বলে দাবি করে। তারা সাহাবীদেরকে দালাল, আপোসকামী, অন্যায়ের সহযোগী ইত্যাদি মনে করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করে ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যেতে থাকে ।৮ সালিসি ব্যবস্থা আলী রা. ও মুআবিয়া রা.-এর মধ্যকার বিবাদ নিষ্পত্তিতে ব্যর্থ হওয়াতে তাদের দাবি ও প্রচারণা আরো জোরদার হয়। তারা আবেগী যুবকদেরকে বুঝাতে থাকে যে, ১২ ইসলামী আইন ও বিচার ///.10907079071.00])
— পৃষ্ঠা ১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।