ছিল। যে সকল ইহুদী রোমান রাষ্ট্রের সাথে সহযোগিতা করত বা সহঅবস্থানের চিন্তা করত এরা তাদেরকে গুপ্ত হত্যা করত। এজন্য এরা সিকারী (072 91০91711: 0955559177)517) বা ছুরি-মানব নামে প্রসিদ্ধ ছিল। এরা প্রয়োজনে আত্মহত্যা করত কিন্তু প্রতিপক্ষের হাতে জীবিত ধরা দিত না।৩ মধ্যযুগে খৃষ্টানদের মধ্যে ধর্মীয় ও রাজনৈতিক কারণে সন্ত্রাসের অগণিত ঘটনা আমরা দেখতে পাই। বিশেষত ধর্মীয় সংস্কার, পাল্টা-সংস্কার ৮০. 0১9 চ২91010759161017 2070 072 090091-0২2017708101917)-এর যুগে ক্যাথলিক ও প্রটেস্টান্টদের মধ্যে অগণিত যুদ্ধ ছাড়াও যুদ্ধ বহির্ভূত সন্ত্রাসের অনেক ঘটনা দেখা যায়।৪ ইসলামে রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় বা ব্যক্তিগত কোনো প্রকার উদ্দেশ্য হাসিলের জন্য প্রাণ বা সম্পদের ক্ষতি করা অত্যন্ত কঠিনভাবে নিষিদ্ধ করা হয়েছে। এ কারণে ইসলামের ইতিহাসে সন্ত্রাস বা জঙ্গিবাদের ঘটনা কম। ইসলামের ইতিহাসে আমরা যুদ্ধ দেখতে পেলেও সন্ত্রাস খুবই কম দেখতে পাই। ইসলামের ইতিহাসে বিভিন্ন প্রকারের যুদ্ধ হয়েছে। যেমন মুসলিম রাষ্ট্রের সাথে ইত্যাদি। কিন্তু ইসলামের ইতিহাসে মুসলিম সমাজে মুসলমানদের মধ্যে, অথবা অমুসলিমদের মধ্যে সন্ত্রাস বা জঙ্গিবাদের মাধ্যমে ইসলামী আদর্শ প্রতিষ্ঠা বা অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের উদাহরণ খুবই কম। এ জাতীয় যে সামান্য কিছু ঘটনা আমরা দেখতে পাই তার মধ্যে অন্যতম খারিজীদের কর্মকাণড। সমকালীন জঙ্গিবাদী কর্মকাণ্ডের কারণ ও প্রতিকার জানার জন্য এদের কর্মকাণ্ড এবং এদের সন্ত্রাস মুকাবিলায় সাহাবীগণের কর্মপদ্ধতি পর্যালোচনা করা অপরিহার্য কেননা প্রেক্ষাপট, কারণ ও তত্ব সকল দিক থেকেই আধুনিক জঙ্গিবাদ প্রাচীন জঙ্গিবাদের সাথে একই সূত্রে বাধা। খারিজী সম্প্রদায় : উৎপত্তি ও ইতিহাস ইসলামের ইতিহাসে উবাদের প্রথম ঘটনা আমরা দেখতে পাই খারিজী মম্দায়ের কর্মকাণে। ৩৫ হিজরী সালে (৬৫৬ খু.) ইসলামী রাষ্ট্র রাষটপরধান হযরত উসমান ইবন আফ্ফান রা. কতিপয় বিদ্রোহীর হাতে নির্মমভাবে শহীদ হন। বিদ্রোহীদের মধ্যে রা্্রক্ষমতা দখলের বা রাষ্ট্রপ্রধান হওয়ার মত কেউ ছিল না। তারা রাজধানী মদীনার সাহাবীগণকে এ বিষয়ে চাপ দিতে থাকে। একপর্যায়ে হযরত আলী রা. খিলাফতের দায়িত্ববার গ্রহণ করেন। মুসিলম রাষ্ট্রের সেনাপতি ও গভর্নরগণ আলীর আনুগত্য স্বীকার করেন। কিন্তু হযরত উসমান রা. নিযুক্ত সিরিয়ার গভর্নর হযরত মু'আবিয়া রা. আলীর আনুগত্য গ্রহণে অস্বীকৃতি জানান। তিনি দাবি জানান যে, আগে খলীফা উসমানের হত্যাকারীদের বিচার করতে হবে। আলী দাবি জানান যে, এক্যবদ্ধ হয়ে রাষ্ট্রীয় শৃঙ্খলা ফিরিয়ে আনার পূর্বে বিদ্রোহীদের বিচার শুরু করলে বিশৃঙ্খলা বৃদ্ধি পেতে পারে, কাজেই আগে আমাদের এক্যবদ্ধ হতে হবে। ক্রমান্বয়ে বিষয়টি ঘোলাটে হয়ে দু'পক্ষের যুদ্ধে রূপান্তরিত হয়। সিফ্ফীনের যুদ্ধে উভয় পক্ষে হতাহত হতে থাকে। এক পর্যায়ে উভয়পক্ষ আলোচনার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করার জন্য সালিসী মজলিস গঠন করেন। ইসলামী আইন ও বিচার ১১ ///.10907079071.001)
— পৃষ্ঠা ১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।