ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১০
📝 লেখা 📖 পিডিএফ

ইয়াকুত হামাভী কর্ডোভা সম্পর্কে লিখেছেন, কর্ডোতা শহর ছিল স্পেনের মধ্যভাগে অবস্থিত একটি বড় শহর। খৃষ্টান ও মুসলিম উভয় শাসনামলে এ শহর রাজধানীর মর্যাদা লাভ করে। মুসলিম সুলতানগণ এ শহরেই বসবাস করত্রেন। কর্ভোভা বহু কৃতী মানুষের জন্মভূমি । বিভিন্ন উলামায়ে কেরাম লিখেছেন, কর্ডোভা শহর মুসলিম সুলতানদের বাসন্থান। স্পেনের রাজধানী জ্ঞান বিজ্ঞান ইলম ও উলামায়ে কেরামের-। আহলে সুন্নাতওয়াল জামাআতের জন্য একটি উর্বর স্থান। তাবেঈনের একটি বড় অংশ কর্ডোভা শহরে কাষ্টিয়ছেন। কেউ কেউ মনে করেন, দু'চারজন সাহাবীও কর্ডোভা শহরে জীবন যাপন করেছেন। কিন্তু এ ব্যাপারে নির্ভরযোগ্য কোন প্রমাণ পাওয়া যায়নি। (নাফহুত-তীব-খপ্ড ২ পৃষ্ঠা ৮) ইমাম রাষী লিখেছেন, কর্ডোভা ইসলাম ও ইসলাম পূর্ব উভয় যুগে রাজধানীর মর্যাদা পেয়েছে। কর্ডোভা নদী স্পেনে অন্যান্য নদীগুলোর চেয়ে সবচেয়ে বড় । কর্ডোভা শহরে নদীর উপর যে ব্রীজ রয়েছে নির্মাণশৈলীর দিক থেকে এটি পৃথিবীর একটি বিস্ময়কর স্থাপত্য । কর্ডোডা জামে মসজিদের মতো বড় মসজিদ মুসলিম দুনিয়ায় কমই রয়েছে। এঁতিহাসিক আল হিজাযী কর্ডোভা শহরের বর্ণনায় লিখেছেন, বনু মারওয়নের শাসনামলে কর্তোভা জ্ঞান বিজ্ঞান ইলম ও আলেমদের প্রাণকেন্দ্র ছিল। ৰহু আলেম সেখানে বসবাস করতেন। সাহিত্য সাধনার জন্যে দলে দলে লোক কর্ডোভায় পাড়ি জমাতো। কর্ডোভা ছিল অভিজাত ও জ্ঞানীদের মারকায। কর্ভোভা থেকে লোকজন নিজেকে জ্ঞানে সমৃদ্ধ করে যেমন নিয়ে যেতে পারতো তেমনি পার্থিব সম্পদেও সম্পদশালী হতে পারতো। সেনাবাহিনীর কর্মকর্তাদের চেয়ে এখানকার আলেমদের মর্যাদা কোন অংশেই কম ছিলো না। কর্ডোভার ময়দান ছিল সর্বাধুনিক সমরাস্ত্র, আধুনিক ঘোড়া ও জঙ্গী তৎপরতার প্রাণোচ্ছল ক্ষেব্র। স্পেনে কর্ডোভার অবস্থান ছিল মানবদেহে মাথার মতো। কর্ডোভার অভ্যন্তরে রাস্তাঘাট ছিল প্রশস্ত এবং বহির্দৃশ্য ছিল দৃষ্টিনন্দন এবং অবকাঠামো ছিল খুবই সুন্দর। কর্ডোভা শহর একবার দেখলে বারবার দেখতে ইচ্ছা করতো। (পরাগুক) অনুবাদ : আবুশিফা মুহাম্মদ শহীদ ১০৪ ইসলামী আইন ও বিচার ///.10907079071.001)

— পৃষ্ঠা ১০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।