ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১০
📝 লেখা 📖 পিডিএফ

১৬. আবদুল আযীয আবুল্লাহ ইবনে বাকালা আসসাদী আশশাতবী। মৃত্যু ৪৬৫ হিজরী । আবু উবায়দে প্রণীত 'গরীবুল হাদীস' কিতাবটিকে তিনি আরবী বর্ণমালা অনুসারে গ্রন্থনা করেন। ১৭. আবু মারওয়ান ইবনে হাইয়ান আল কুরতবী। মৃত্যু ৪৬৯ হিজরী । এঁতিহাসিক হিসেবে বেশি পরিচিত। তিনি আল মুকতাবিস মিন আবনায়ে আন্দালুস' গ্রন্থ রচনা করেন। ১৮. আহমদ ইবনে মুহাম্মদ রিফকী আল আমুবী আবু জাফর। মৃত্যু ৪৭৭ হিজরী । একাধারে ফকীহ, হাফেযে হাদীস ও দূরদর্শী ছিলেন। তার যে কোন পরামর্শকে সে সময় খুব গুরুত্ব দেয়া হতো। ১৯. ঈসা ইবনে সাহাল ইবনে আবুল্লাহ আল জাসাদী আবুল আসবাগ। হাইয়ানের অধিবাসী ছিলেন। ৪৮৬ হিজরীতে ইন্তেকাল করেন। ইবনে বশকুল বলেন, ঈসা ইবনে সাহাল ছিলেন অসাধারণ আলেম হাফেযে হাদীস ফকীহ। উপস্থিত যে কোন সমস্যা সমাধানে তিনি ছিলেন অনন্য। ২০. আব্দুল মালেক ইবনে সিরাজ ইবনে আব্ুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে সিরাজ আল কুরতবী। ৪৮১ হিজরীতে ইন্তেকাল করেন। তিনি ছিলেন ভাষার ক্ষেত্রে ইমাম। ২১. আব্দুল আযীয ইবনে মুহাম্মদ ইবনে আত্তাব ইবনে মুহসিন আবুল কাসিম আলকুরতবী। মৃত্যু ৪৯১ হিজরী । বড় মাপের হাফেষ ফকীহ ও মুফতী ছিলেন। ২২. হুদাইন ইবনে মুহাম্মদ ইবনে আহমদ আলফাসানী। মৃত্যু ৪৯৮ হিজরী। তিনি কর্ডোভার সবচেয়ে বড় মুহাদ্দিস ছিলেন। সহীহ বুখারী ও সহীহ মুসলিমের রাবীদের ব্যাপারে তিনি “তাকঈদুল মাহিল ওয়া তামঈযুল মুশকিল' নামে কিতাব রচনা করেন। ইমাম ইবনে তুল্লা'র জন্ম ভূমি কর্তোভা : কর্ভোভা অসংখ্য মুসলিম ক্ষণজন্মা মনীবীর জন্মভূমি। রোমের কিসরার হাতে গোড়াপত্তনের পর থেকেই কুরতুবা বা কর্ডোভা একটি গুরুতৃপূর্ণ শহর হিসেবে পরিচিত। ইসলাম পূর্ব যুগে এটি ছিল তৎকালীন শাসকদের রাজধানী । স্পেন মুসলিম শাসনাধীনে আসার পর সুলতান মাসউদের আমল থেকে কর্ডোভা স্পেনের রাজধানী হিসেবে ব্যবন্ধত হতে শুরু করে। (নাফহুত্তীব, খণ্ড ২, পৃষ্ঠা ২৭) ইবনে হাব্বান, রাষী ও হিজাযী লিখেছেন, রোম শাসক দ্বিতীয় কায়সার তানবিয়ান পৃথিবীর অধিকাংশ অঞ্চলে কর্তৃত প্রতিষ্ঠা করার পর থেকে তাদের ইতিহাসের সূচনা ঘটে। সেটি ছিল ঈসা আ. এর জন্মের ৩৮ বছর আগের ঘটনা। কায়সার আন্দালুসের যমীনে বড় বড় শহরের গোড়াপত্তনের আদেশ জারী করেন। তার শাসনামলেই কর্ডোভা, শাবিলা, মারওয়া এবং সারকুসতার মতো বড় বড় শহরের গোড়াপত্তন হয়। ইবনে হায়কাল লিখেছেন, কর্ডোভা ছিল স্পেনের শহরগুলোর মধ্যে পরিধি ও লোকসংখ্যার দিক থেকে সবচেয়ে বড় শহর। বলা হয় এটি তৎকালীন বাগদাদের দুটি অংশের প্রায় একটির সমান ছিল। (মু'জামুল বুরলদান, খণ্ড ৪ পৃষ্ঠা ৩২৪)। ইসলামী আইন ও বিচার ১০৩ ///.10907079071.00])

— পৃষ্ঠা ১০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।