সুলতান ইউসুফ বিন তাশফিন ইলম, উলামা ও দীন ইসলামের প্রতি গভীর শ্রদ্ধাশীল ছিলেন৷ ইবনে আমীর এই কৃতী শাসক সম্পর্কে বলেন, 'সুলতান ইউসুফ বিন তাশফিন খুবই কর্মঠ, নীতি পরায়ণ ও সং ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। দীনদার ও জ্ঞানী আলেমদের সাথে খুবই হৃদ্যতা বজায় রাখতেন। তিনি আলেমদের সম্মান করতেন এবং তাদের পরামর্শ মতো কাজ করতেন। তিনি যখন আন্দালুসের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হন, তখন সেখানকার ফকীহদের ডেকে তাদের খুব সম্মান করেন। ফকীহ ও আলেমগণ তাকে পরামর্শ দিলেন, বাগদাদের কেন্দ্রীয় খলীফার পক্ষ থেকে আপনার স্বীকৃতি নেয়া দরকার । তাহলে শরীয়ার আলোকে আপনার নির্দেশ পালন করা প্রত্যেকের জন্যে ওয়াজিব হবে। আলেমদের পরামর্শে সুলতান বাগদাদের খলীফা মুসতাজহার বিল্লাহর কাছে রহু মূল্যবান হাদিয়া তুহফাসহ দূত প্রেরণ করেন। দূতের কাছে তিনি এক পয়গামে তার বিজয় সাফল্য এবং বিভিন্ন ইসলামের বিভিন্ন খেদমতের কথা বিস্তারিত উল্লেখ করেন। পরিশেষে তিনি আন্দালুসের শাসক হিসেবে তাকে স্বীকৃতি দানের আবেদন করেন। সুলতানের আবেদনে সাড়া দিয়ে বাগদাদের খলীফা তাকে অনুমোদন দেন। শুধু অনুমোদনই নয় তাকে স্বাধীন সুলতান ও আমীরুল মুমিন অভিধায় ভূষিত করা হয়। ইবনুল আসীর এ সম্পর্কে লিখেন, সুলতান ইউসুফ মুরাবেতীদের জন্যে মরকো শহরের পত্রন করেন। ৫০০ শত হিজরী সন পর্যন্ত তিনি শাসন ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন। এ বছরই তিনি ইন্তেকাল করেন। সুলতান ইউসুফের মৃত্যুর পর তার পুত্র আলী ইবনে ইউসুফ তার স্থুলাভিষিক্ত হন। তাঁকেও আমীরুল মুমিনীন অভিধায় অভিষিক্ত করা হয়। তিনি পিতার মতোই আলেমদের সম্মান করতেন। এবং আলেমদের পরামর্শ মতো চলতেন। তাকে যদি কেউ কোন উপদেশ দিতো, সুলতান আলী তার কথা খুবই মনোযোগ এবং বিনয়ের সাথে শুনতেন। ইমাম ইবনে তুক্লা'র সমসাময়িক মনীষীবৃন্দ আমরা এখানে এমন কয়েকজন আলেমের আলোচনা করবো সেসময় তীরা প্রতেকেই ছিলেন ইলমের একেকজন দিকপাল। তাদের কাছ থেকে ইমাম ইবনে তুল্লা উপকৃত হয়েছেন যদিও অনেকেই তীর উত্তাদ ছিলেন না। পর্যায়ক্রমে মৃত্যুসন অনুযায়ী আমরা এখানে তাদের উল্লেখ করবো। ১. আবুল্লাহ ইবনে আব্দুর রহমান ইবনে উসমান ইবনে সাঈদ। মৃত্যু ৪২৪ হিজরী। তিনি টলেডোর অধিবাসী ছিলেন। তিনি বড় মাপের আলেম, ফাযেল, মুত্তাকী, যাহেদ ও আবেদ ছিলেন। ২. আবু মুহাম্মদ আব্দুল আযীয ইবনে আহমদ। মৃত্যু ৪২৭ হিজরী। সাহিত্য ও ভাষার ক্ষেত্রে তিনি সম্বকালীনদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন। ৩. আবুল্লাহ ইবনে ইয়াহইয়া ইবনে আহমদ । ইবনে দাহুন নামে খ্যাত ছিলেন। মৃত্যু ৪৩১ হিজরী। তিনি কর্ডোভার অধিবাসী ছিলেন এবং বড় মাপের মুহাদ্দিস ও ফকীহ ছিলেন। ৪. মুহাম্মদ ইবনে আহমদ আবুল্লাহ ইবনে মুহাম্মদ আল বাজী আল লাখমী। মৃত্যু ৪৩৩ হিজরী । তিনি ছিলেন আশবিলিয়ার অধিবাসী ও বড় মাপের ফকীহ। শুরা ও ইলমুল ওছায়েক ইসলায়ী আইন ও বিচার ১০১ ///.10907079071.001)
— পৃষ্ঠা ১০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।