ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১০
📝 লেখা 📖 পিডিএফ

করেছিলেন। তখন প্রাচ্যের মুসলিম দেশগুলোকে পিছনে ফেলে স্পেন জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় প্রভূত উন্নতি সাধন করেছিল। কিন্তু হিজরী পঞ্চম শতাবীর শুরুর দিকে শাসকদের আত্মকলহ ও গৃহ বিবাদের কারণে স্পেনের কেন্দ্রীয় শাসন ব্যবস্থা ভেঙে খপ্তবিখণ্ড হয়ে যায়। এক পর্যায়ে ইদ্রিসী নামের এক শাসক যাকে বনু হামেদ নামেও ডাকা হতো শাসন ক্ষমতা দখল করে নেন। ইদ্রিসী মায়েকা নামক স্থানে বসবাস করতেন। তার বংশপরম্পরা হযরত আলী রা. ও হযরত ফাতেমা রা. এর সাথে সম্পৃক্ত বলে মনে করা হয়। তৃতীয় হিজরী সনে এই ইদ্রিসী বংশের লোকেরা মাগরিবে মরক একটি রাজ্য প্রতিষ্ঠা করেন, যার রাজধানী ছিল ফাস। কিন্তু স্পেনের উমাইয়া শাসকদের হাতে সেই রাজ্যের পতন ঘটে ফলে তাদের খান্দান মিসর, মাগরিব ও স্পেনের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। স্পেনের গৃহবিবাদ যখন তুঙ্গে তখন স্পেনে বসবাসকারী ইদরিসী খান্দানের আলী ইবনে হার্মু্দ কয়েকটি বিবদমান পক্ষকে পদানত করে নিজেকে শাসক হিসেবে প্রতিষ্ঠিত করেন। এই আলী আফরিকী সেনা ইউনিটের সেনাপতি ছিলেন। ৪০৭ হিজরী সনে আলী স্পেনের শাসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তখন থেকে ইদরিসীদেরকে স্পেনে আলাভী বা বনু হায়ুদ নামে ডাকা হয়। আলী শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে মাত্র দু'বছর ছিলেন কিন্তু তিনি তার খান্দানের জন্যে ক্ষমতার মসনদ পাকাপোক্ত করে যান। 8৪৭ হিজরী পর্যন্ত তার খান্দানের লোকেরাই স্পেনের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত ছিল। এরপর জাযিরা ও মালেকা রাজ্যের পতনের সাথে সাথে ইদরিসী শাসনের অবসান ঘটে । তদস্থলে জগৎ বিখ্যাত বিজেতা ইউসুফ বিন তাশফিনের শাসন প্রতিষ্ঠিত হয়। ইউসুফ বিন তাশফিন ছোট ছোট মুসলিম রাজ্য শাসক ও বৃস্টান চক্রান্ত কারীদের পদানত করে ৪৮৭ হিজরী সনে গোটা স্পেনে কর্তৃতু প্রতিষ্ঠা করেন। ইউসুফ বিন তাশফিনের এই অভিযান ও কর্তৃত্‌ প্রতিষ্ঠার ফলে স্পেনের মুসলিম শাসকদের মধ্যে গৃহবিবাদে যে আত্মবিস্মৃতি দেখা দিয়েছিল তা দূরীভূত হয়ে স্পেন পুরোদস্তর আবার একটি এককেন্দ্রিক মুসলিম রাষ্ট্রের অবয়ব ফিরে পায়। সুলতান ইউসুফ খণ্ডবিখণ্ডে ভঙ্ুর স্পেনকে শতধাবিভক্তি থেকে রক্ষা করেন এবং বিভিন্ন খণ্ডিত রাজ্যের জালেম ও অত্যাচারী শাসকদের জুলুম থেকে সাধারণ মানুষকে নাজাত দেন। বলা চলে সুলতান ইউসুফ স্পেনকে জালেম শাসকদের হাত থেকে পুনর্বার জয় করেন। সুলতান ইউসুফ তার শাসনামলে দেশের সর্বত্র ইসলামী কৃষ্টিকালচারকে পুনরুজ্জীবিত করেন। একদিকে আটলান্টিক সাগরের তীর থেকে মিসর পর্যন্ত এবং অন্যদিকে ভূমধ্যসাগর (বাহরে আবয়াজ) থেকে নাইজেরিয়া পর্যন্ত তার শাসন বিস্তৃত ছিল। ৫০০ শত হিজরী সনে শত বছর বয়সে সুলতান ইউসুফ ইন্তেকাল করেন। তার গোটা জীবনটাই কেটেছে গৌরবোজ্জ্বল কীর্তিময় কর্মকাণ্ডে। (তারীখে ইবনে খাল্লিকান, খণ্ড 8, পৃষ্ঠা ৩৬৬, ৪৩১, ৪৩৫, আল কামেল লি ইবনু আসীর খণ্ড ১, পৃষ্ঠা ৪১৭, নাফহুত্তীব আলমাক্কারী খণ্ড ২, পৃষ্ঠা ২৭, সুবল আশা খণ ৪, পৃষ্ঠ ১৮৯-১৯৪, জার্মান এঁতিহাসিক ইউসুফ আতবাখ রচিত তারীখে আন্দালুস, পৃষ্ঠা ২৬) ১০০ ইসলামী আইন ও বিচার ///.10907079071.00])

— পৃষ্ঠা ১০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।