ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১০
📝 লেখা 📖 পিডিএফ

মুসলিম স্পেনের জায়গা জায়গায় গড়ে উঠেছিল লাইবেরী। আর এসব লাহীবেরীতে গোত্র বর্ণ নির্বিশেষে বহু বর্ণের মানুষ অধ্যয়ন অধ্যবসায়ে ডুবে থাকতো । ফলে বহু জায়গা থেকে বহু বর্ণ ও গোত্রের ভ্ঞানপিপাসুরা স্পেনের লাইব্রেরীগুলোতে জ্ঞানচর্চার জন্যে হাজির হতো। মুসলিম স্পেনের সর্বক্ষেত্রে গড়ে উঠেছিল সুন্দর সুন্দর মসজিদ । এসব মসজিদে অগণিত মুসলমান নামায কালামে লিপ্ত থাকতো । সব কিছুর উর্ধে স্পেনের প্রধান আকর্ষণ ছিল সেখানকার বিশেষজ্ঞ জ্ঞানীজনেরা। হাদীস, তাফসীর, ফিকহ, উসূল, ইতিহাস, সাহিত্য, চিকিৎসা, কেরাত তথা এমন কোন মৌলিক ও আধুনিক জ্ঞান বিজ্ঞান ছিল না যেসব বিষয়ে স্পেনে চর্চা না হতো। ইসলামের সূচনা লগ্নেই মুসলমানরা স্পেনে গিয়েছিলেন। তখন থেকেই সেখানে মুসলমানদের আনাগোনা অব্যাহত ছিল। সেই ভালোবাসা থেকেই মুসলমানরা স্পেনের মাটিকে আপন করে নেন। স্থানীয়রাও ইসলামকে সানন্দে স্বাগত জানায়। দীর্ঘ ৮০০ (আটশ) বছরের শাসনামলে মুসলিম নেতৃবর্গ কখনো কল্পনাও করেননি, মুসলিম শাসকগোষ্ঠীই নয় গোটা মুসলিম অধিবাসীদেরকেই স্পেন থেকে তাড়িয়ে দেয়া হবে অথবা হতে পারে। কিংবা মুসলিম ধ্বংসযজ্ঞ করা হবে। কিন্তু কতিপয় আরব গোত্রের হিংঘ্্তা, কৃপম্ুকতা, সংকীর্ণতা ও উথ্রতার কারণে গোত্র দ্বন্দ, উমাইয়া আব্বাসীয় সংঘাত, বার্বারদের জিঘাংসা, শাসকদের আত্মকলহ ও গোষ্ঠীগত হাঙ্গামার সুযোগে খৃষ্টান চত্রান্তকারীরা ধীরে ধীরে মুসলিম শাসনের ভেতরটা ফোকলা করে ফেলে। পরবর্তীতে মুসলমান ও ইসলামের অনুসারীদেরকে হারাতে হয় রক্তের বিনিময়ে বিজিত মূল্যবান স্পেন। শেষ পর্যায়ে স্পেনীস মুসলমানদের দুর্দশা ও যন্ত্রণায় কাদার মতো কেউ ছিল না এবং স্পেনে কোন মুসলমানের চিহ্ন ছিল না। খৃস্টানরা স্পেন থেকে মুসলমানদের বিতাড়নের পর কোন মুসলিম এতিহ্য অক্ষুণ্ন রাখেনি। সকল মসজিদ মাদরাসা পাঠাগার ধ্বংস করে দেয়া হয়। লাইবেরী ও পাঠশালাগুলোকে জ্বালিয়ে দেয়া হয়। মসজিদখ্ডলোকে পানশালা ও বাজারে পরিণত করা হয় । আটশ বছর ধরে অগণিত মুসলমানের জীবনের বিনিময়ে গড়ে ওঠা মুসলিম স্পেন অল্পদিনের মধ্যে খৃস্টান স্পেনে রূপান্তরিত হয়। মুসলমানদের স্পেন বিজয় ও কীর্তিগাথা পরিণত হয় ইতিহাসে । পঞ্চম হিজরী শতাব্দীতে স্পেনের রাজনৈতিক অবস্থা চতুর্থ হিজরী শতাব্দীর শেষ ও পঞ্চম হিজরী শতাব্দীর শুরুতে দামেশক থেকে যে উমাইয়া শাসক গোষ্ঠী গোটা মুসলিম বিশ্বকে দীর্ঘ দু'শ বছর পর্যন্ত শাসন করেছিলেন তাদের প্রভাব প্রতিপত্তি স্পেনের মাটিতে একেবারেই দুর্বল হয়ে পড়েছিল। উমাইয়া শাসকগণ ধারাবাহিকভাবে মুসলিম বিশ্বে উন্নতি করেছিলেন। তাদের সময়ে স্পেনে অসংখ্য মসজিদ শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছিল। তাদের পৃষ্ঠপোষকতায় স্পেন ইলম ও জ্ঞান চর্চার উর্বর ক্ষেত্রে পরিণত হয়েছিল। অসংখ্য মুহাদ্দিস, মুফাসসির, ফকীহ, বিচারক, চিকিৎসক, দার্শনিক, কবি, সাহিত্যিকগণ তাদের ভ্ঞানপ্রচার প্রসার এবং জ্ঞান পিপাসুরা নিজেদেরকে মমৃদ্ধ করার জন্যে স্পেনে পদার্পণ ইসলামী আইন ও বিচার ৯৯ ///.10907079071.001)

— পৃষ্ঠা ১০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।