কিতাবুল ইল্ম ৯৩ .স.] জিজ্ঞেস করলেন, ‘এটা কোন্ দিন’? আমরা চুপ করে থাকলাম, আর ধারণা করলাম যে, তিনি শীঘ্রই এ দিনের অন্য কোনো নাম বলবেন। তিনি জিজ্ঞেস করলেন, ‘এটা কুরবানীর দিন নয় কি?’ আমরা বললাম, ‘হ্যা’ । তিনি আবার জিজ্ঞেস করলেন, ‘এটা কোন মাস ?’ আমরা চুপ থাকলাম, আর ভাবলাম যে তিনি শীঘই এর অন্য কোনো নাম বলবেন । তিনি বললেন, ‘এটা জিলহজ্জ মাস নয় কি ?’ আমরা বললাম, হ্যা’ ৷ তিনি বললেন, তোমাদের রক্ত (জান), তোমাদের সম্পদ ও তোমাদের সম্মান তোমাদের এ দিনের এ মাসের ও এ শহরের মতই মর্যাদাসম্পন্ন । এখানে উপস্থিত ব্যক্তিরা অনুপস্থিত লোকদের নিকট যেন এসব কথা পৌছিয়ে দেয়। কারণ উপস্থিত ব্যক্তি সম্ভবত তার চেয়ে বেশী সংরক্ষণকারীর নিকট পৌছাতে পারে। ১০. অনুচ্ছেদ £ কোনো কিছু বলা ও করার পূর্বে সে সম্পর্কে জ্ঞান লাভ করা । এ সম্পর্কে সর্বশক্তিমান ও পরাক্রমশালী আল্লাহ বলেছেন ঃ rds iiG “জেনে রাখ, আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ (মাবুদ) নেই ।” আল্লাহ জ্ঞান দিয়েই সূচনা করেছেন। আর আলেমগণ নবীগণের ওয়ারিস । তারা জ্ঞানের ওয়ারিস হয়েছেন যে ব্যক্তি জ্ঞান আহরণ করে সে প্রচুর সম্পদ লাভ করে। আর যে ব্যক্তি কোনো পথে চলাকালে জ্ঞান লাভ করে, আল্লাহ্ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন।' আল্লাহ আরো বলেছেন ৪ -eLaLall ssl a EEL “আল্লাহর বান্দাদের মধ্যে আলেমগণই তাকে ভয় করে।” asl YI Gin Ls “আলেমগণই তা বুঝে ol al AES CUES i EE MF “আর তারা বলবে, যদি আমরা শুনতাম অথবা বুঝতাম, তবে জাহান্নামবাসীদের মধ্যে গণ্য হতাম না ।” | “যারা জানে আর যারা জানে না, উভয়ই কি সমান ?" নবী স. বলেন, আল্লাহ যার প্রতি কল্যাণের ইচ্ছা করেন তিনি তাকে দীন ইসলামের জ্ঞান দান করেন। আর অধ্যয়নের মাধ্যমেই জ্ঞান অর্জিত হয়। আবু যর তার ঘাড়ের দিক ইংগিত করে বলেছেন, যদি তোমরা এখানে তরবারী রাখ, তারপর আমি নবী স. থেকে শুনেছি এমন কোনো কথা তোমাদের তরবারী চালিয়ে দেয়ার পূর্বেই বলতে পারব বলে মনে করি, তবে তা অবশ্যই আমি বলে ফেলবো । www.amarboi.org
— পৃষ্ঠা ৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।