সহীহ আল বুখারী ১ম খণ্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

৯০ সহীহ আল বুখারী LiY Gal Lin GHOLAIG SIG ip didi cil Et Ei Ge 0 SE i IEG oii Ys Es Sle ৬৩. আনাস রা. থেকে বর্ণিত । তিনি বলেন, নবী স.-কে প্রশ্ন করার ব্যাপারে কুরআনে আমাদেরকে নিষেধ করা হয়েছে। তাই কোনো বুদ্ধিমান গ্রাম্য লোক এসে তাকে প্রশ্ন করতে থাকলে আমরা তা শুনে আশ্চর্যা্িত হতাম । পরে একজন গ্রাম্য লোক এসে রসূলুল্লাহ স.-কে বললো, আপনার প্রেরিত দূত আমাদের কাছে এসে খবর দিল যে, আপনি নাকি মনে করেন, সর্বশক্তিমান আল্লাহ আপনাকে রসূল করে পাঠিয়েছেন ? তিনি বললেন, ‘সে সত্যই বলেছে।' সে জিজ্ঞেস করলো, ‘আকাশ কে সৃষ্টি করেছেন ?' তিনি বললেন, ‘সর্বশক্তিমান আল্লাহ ৷’ সে জিজ্ঞেস করলো, ‘পৃথিবী ও পাহাড় কে সৃষ্টি করেছেন ?' তিনি বললেন, ‘সর্বশক্তিমান আল্লাহ্‌’ সে জিজ্ঞেস করলো, ‘সেখানে বিভিন্ন-ভোগ্য বস্তু কে তৈরী করেছেন ?' তিনি বললেন, ‘সর্বশক্তিমান আল্লাহ ।' সে বললো, ‘যিনি আসমান ও যমীনকে সৃষ্টি করে পাহাড়গুলোকে স্থাপন করেছেন এবং পৃথিবীতে বিভিন্ন ভোগ্য বস্তু দিয়েছেন, তার কসম দিয়ে জিজ্ঞেস করছি, আল্লাহ সত্যিই কি আপনাকে রসূল করে পাঠিয়েছেন ?’ তিনি বললেন, হ্যা'। সে বললো, ‘আপনার প্রেরিত দৃত বলেছে যে, আমাদের ওপর পাঁচ ওয়াক্তের নামায আদায় করা এবং আমাদের সম্পদের যাকাত দেয়া ফরয ।' তিনি বললেন, ‘সে সত্য বলেছে।' সে বললো, ‘যিনি আপনাকে রসূল করে পাঠিয়েছেন তার কসম দিয়ে জিজ্ঞেস করছি, আল্লাহ কি আপনাকে এসবের নির্দেশ দিয়েছেন ?' তিনি বললেন, হ্যা’ । সে বললো, ‘আপনার প্রেরিত দূত বলেছে যে আমাদের ওপর বছরে এক মাস রোযা রাখা ফরয !’ তিনি বললেন, ‘সে সত্য বলেছে ৷' সে বললো, ‘যিনি আপনাকে রসূল করে' পাঠিয়েছেন তাঁর কসম দিয়ে জিজ্ঞেস করছি, আপনাকে আল্লাহ কি এর হুকুম দিয়েছেন ?' তিনি বললেন, ‘হ্যা’ । সে বললো, ‘আপনার প্রেরিত দূত বলেছে যে, আমাদের কারো সামর্থ হলে কা'বা ঘরের হজ্জ করা তার ওপর ফরয ৷’ তিনি বললেন, ‘সে সত্য বলেছে’ সে বললো, যিনি আপনাকে রসূল করে পাঠিয়েছেন তার কসম দিয়ে জিজ্ঞেস করছি, ‘আল্লাহ কি আপনাকে এর নির্দেশ দিয়েছেন ?' তিনি বললেন, হ্যা'। সে বললো, যিনি আপনাকে সত্য (দীন) দিয়ে পাঠিয়েছেন তার কসম করে বলছি, ‘আমি উক্ত নির্দেশগুলোর সাথে আর কোনো কিছু বৃদ্ধি করবো না এবং কোনো কিছু কমও করবো না ।' তখন রসূলুল্লাহ স. বললেন $ ‘এ ব্যক্তি সত্য বলে থাকলে অবশ্যই সে জান্নাতে যাবে।' ৭. অনুচ্ছেদ $ শিক্ষক কর্তৃক ছাত্রকে নিজ কিতাব দিয়ে তদনুযায়ী হাদীস বর্ণনা করার অনুমতি দান এবং জ্ঞানী ব্যক্তির জ্ঞানের কথা লিখে দেশে দেশে পাঠান । এ সম্পর্কে আনাস রা. বলেছেন যে, উসমান কুরআনের কপি তৈরী করে বিভিন্ন স্থানে পাঠিয়েছেন। আর আবদুল্লাহ ইবনে উমর, ইয়াহ্‌ইয়া ইবনে সাঈদ ও মালেক প্রমুখগণ এরূপ করা বৈধ বলে মত প্রকাশ করেছেন। হেজাযের জনৈক বিদ্ঞ ব্যক্তি (হুমাইদী) মুনাওয়ালার বৈধতার ব্যাপারে নবী স.- এর একটি হাদীস দ্বারা প্রমাণ পেশ করেছেন। একবার নবী স. কোনো যুদ্ধের সৈন্যবাহিনীর www.amarboi.org

— পৃষ্ঠা ৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।