৮ হিজরীর মধ্যে সকল সাহাবার ইন্তেকাল হয়ে যায়। এদিক দিয়ে বিচার করলে দেখা যায় তাবেঈগণ সাহাবাগণের দীর্ঘ সাহচর্য লাভ করেন। তাদের অধিকাংশের জন্ব সাহাবীদের গৃহে এবং মহিলা সাহাবীগণের কোলেই তারা লালিত হন। তাদের অনেকের সারাজীবন কোনো না কোনো সাহাবীর খেদমতেই ব্যয়িত হয়েছে। তাদের জীবনী পড়লে জানা যায়, তাদের এক একজন বহুসংখ্যক সাহাবীর সাথে সাক্ষাত করে রসূলে করীম স.-এর জীবনের ঘটনাবলী, তার বাণী, কাজ ও সিদ্ধান্তসমূহ সংগ্রহ করেন এবং তা পরবর্তী লোকদের নিকট পৌছান। তাদের পর বয়োকনিষ্ঠ তাবেঈ ও তাবে’তাবেঈদের নাম সামনে আসে । তীদের সংখ্যাও হাজার হাজার এবং সারা মুসলিম দেশগুলোয় তারা ছড়িয়ে ছিলেন। তারা সাহাবা ও তাবেঈদের নিকট থেকে হাদীসের ইলম সংগ্রহ করে সমগ্র উম্মতের মধ্যে ছড়িয়ে দেন। হিজরী তৃতীয় শতকের মধ্যভাগ পর্যন্ত তারা জীবিত ছিলেন। হাদীস ল্লেখার সূচনা ঃ প্রথম আুপ রসূলুল্লাহ স.-এর আমল থেকেই হাদীস লেখার কাজ শুরু হয়। হিজরী প্রথম শতকের শেষ অবধি যে রচনাগুলো পাওয়া যায় তার বর্ণনা নীচে দেয়া হলো ঃ ১. হযরত আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রা. যে নোট বইতে রসূলে করীম স.-এর হাদীসগুলো লিপিবদ্ধ করেন তিনি তার নাম দেন “‘সহীফায়ে সাদেকাহ’। এতে প্রায় এক হাজারটি হাদীস ছিল। দীর্ঘদিন পর্যন্ত তার পরিবারবর্গের কাছে তা সংরক্ষিত ছিল। বর্তমানে মুসনাদে ইমাম আহমাদ ইবনে হাম্বলের মধ্যে এর সবগুলো হাদীসই পাওয়া যাবে। ২. হযরত আবু হুরাইরা রা.-এর শ্রেষ্ঠ ছাত্র হাম্মাম ইবনে মুনাব্বাহ (মৃত্যু £ ১০১ হিজরী) তার রেওয়ায়াতগুলো লিখে নিয়েছিলেন। এ গ্রন্থটির নাম হচ্ছে ‘সহীফায়ে সহীহা’। তার হাতে লেখা পাণ্ডুলিপি বর্তমানে দামেশক ও বার্লিনের লাইব্রেরীতে সংুক্ষিত রয়েছে। এছাড়া ইমাম আহমাদ ইবনে হাম্বল তার মুসনাদে আহমাদ গ্রন্থে ‘আবু হুরাইরা রেওয়ায়াত’ শিরোনামায় এর সবগুলোই উদ্ধৃত করেছেন। এ সহীফাটি হচ্ছে হ্যরত আবু হুরাইরা রা. বর্ণিত হাদীসসমূহের একটি অংশ । এর অধিকাংশ হাদীস বুখারী ও মুসলিমে পাওয়া যাবে। ৩. হযরত আবু হুরাইরা রা.-এর আর একজন ছাত্র বশীর ইবনে নুহাইকও তার বর্ণিত হাদীসের আর একটি সংকলন করেন বিদায় নেবার সময় তিনি হযরত আবু হুরাইরা রা.- এর সামনে তা সম্পূর্ণ পাঠ করে তাঁর কাছ থেকে সত্যায়িত করে নেন। 8. সাহাবীদের আমলেই ‘আবু হুরাইরার মুসনাদ’ নামে আর একটি গ্রন্থ লিপিবদ্ধ ইবনে মারওয়ানের (মৃত্যু £ঃ ৮৬ হিজরী) কাছেও তার একটি কপি ছিল। আবদুল আযীয কাসীর ইবনে মুররাকে লিখেন, “তোমার কাছে সাহাবায়ে কেরামের যে হাদীসগুলো আছে তা লিখিত আকারে আমার কাছে পাঠাও, তবে হযরত আবু হুরাইরা রা.-এর রেওঁয়ায়াতগুলো ছাড়া । কারণ সেগুলো আমার কাছে লিখিত আকারে আছে ।”-তাবাকাতে www.amarboi.org
— পৃষ্ঠা ৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।