৮২ সহীহ আল বুখারী JUL SY pL pif SS aL pL YELLS IG ti yy i bisa bl La Sl re f HES iil ; SL AL <i a Sa y। “l PEA he pe ALLY a Ep Ne LSI SL SES SLB I i UG CoG Al Ll 2S ls or ৫১. আৰু জামরা থেকে বর্ণিত, তিনি বলেন £ঃ আমি ইবনে আব্বাস রা.-এর কাছে বসতাম । তিনি আমাকে তীর আসনে বসাতেন। তিনি একবার আমাকে বললেন, 'তুমি আমার কাছে থাক । আমি তোমাকে আমার সম্পদ থেকে একটা অংশ দেব ।' আমি তখন তার কাছে দু’ মাস থাকলাম । তারপর তিনি বললেন, যখন ‘আবদুল কায়েস গোত্রের দূত নবী স.- এর কাছে এলো তখন তিনি জিজ্ঞেস করলেন, “তোমরা কোন্ গোত্রের লোক ? অথবা কোন্ দূত ?” তারা বললো, রবীআ গোত্রের । তিনি বললেন, এঁ গোত্রের অথবা দূতের শুভাগমন হোক, যারা বিনা লাঞ্ছনায় ও বিনা অনুতাপে এসেছে। তারা বললো, “হে আল্লাহর রসূল ! আমরা সম্মানিত মাস ছাড়া অন্য সময় আপনার কাছে আসতে পারি না। কারণ আমাদের ও আপনাদের মাঝখানকার এলাকায় কাফের মুদার গোত্র বাস করে। কাজেই আমাদেরকে আপনি সত্য ও অসত্যের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী কোনো হুকুম দিন । আমরা তা অন্যদেরকে জানিয়ে দেব। আর তার মাধ্যমে আমরা যেন জান্নাতে যেতে পারি।” তারা রসূলুল্লাহ স.-এর কাছে পানীয় দ্রব্যাদি সম্পর্কেও জিজ্ঞেস করলো। তিনি তাদেরকে চারটি বিষয়ের হুকুম দিলেন এবং চারটি বিষয়ে নিষেধ করলেন। তিনি তাদেরকে এক আল্লাহর প্রতি ঈমান রাখার আদেশ দিলেন। তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন, “তোমরা কি জান এক আল্লাহর প্রতি ঈমানটা কি?” তারা বললো, “আল্লাহ ও “তাঁর রসূলই ভাল জানেন ।' তিনি বললেন ঃ এই সাক্ষ্য দেয়া যে, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই আর মুহাম্মাদ তার রসূল । আর নামায কায়েম করা, যাকাত দেয়া এবং রমযানে রোযা রাখা । আর তোমরা গনীমতের মালের এক-পঞ্চমাংশ দান করবে। আর তিনি সবুজ কলসী, শুকনা লাউয়ের খোল, খেজুর কাণ্ডের কাষ্ঠপাত্র এবং আলকাতরা মাখান বাসন-_-এ চারটি (জিনিসের ব্যবহার) নিষেধ করলেন ।৭১ তারপর তিনি বললেন, এসব কথা তোমরা মনে রেখে অন্য সকলকে জানিয়ে দাও । 8১. অনুচ্ছেদ £ সব কাজই নিয়ত ও সংকল্প অনুযায়ী হয়। আর প্রত্যেক ব্যক্তি যা নিয়ত করে তা-ই পায়। ঈমান, অযু, নামায, যাকাত, হজ্জ, রোযা এবং অন্যান্য নির্দেশগুলো [রসূলুল্লাহ স.-এর] উপরোক্ত বাণীর অন্তর্ভুক্ত হয়ে আছে। ৭১. এণ্ডলো ছিল মদের পাত্র । মদ সংরক্ষণ ও পানের জন্য এ পাত্রগুলো ব্যবহার করা হতো । এ পাত্রগুলো হারাম করার কারণ স্বরূপ বলা যায়, প্রথমতঃ মদ হারাম হবার পর তখন বেশী দিন অতিক্রান্ত হয়নি, তুই এ পাত্রশুলো দেখলে আবার মদের স্থৃতি জেগে ওঠার সম্ভাবনা ছিল । ফলে মদ পানের আকাঙ্ক্ষা জেগে ওঠাও অস্বাভাবিক ছিল না । দ্বিতীয়তঃ তখনো পৰ্যন্ত এ পাত্রগুলোতে মদের কিছুটা প্রভাব মিশ্রিত থাকাও অসম্ভব ছিল না। www.amarboi.org
— পৃষ্ঠা ৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।