৭ অবগত হতেন ৷ যীরা ছিলেন ভিন এলাকার বাসিন্দা, তারা রসূলের মজলিস থেকে আগত কোনো ব্যক্তির দেখা পেলে তার চারপাশে জমায়েত হয়ে যেত এবং তার কাছ থেকে খুঁটিয়ে খুঁটিয়ে রসূলের সব কথা ও কাজ শুনতো। সেগুলো তারা মনে রাখত এবং সে অনুযায়ী আমল করা দুনিয়া ও আখেরাতের কামিয়াবী মনে করতো । আজ দুনিয়ায় হাদীসের যে ইলম ছড়িয়ে আছে তার সাথে প্রায় দশ হাজার সাহাবার নাম জড়িত দেখা যায় । সাহাবাদের মধ্যে যারা সবচেয়ে বেশী হাদীস বর্ণনা করেন তারা হচ্ছেন $ সাহাবীদের নাম মৃত্যু বয়স হাদীস সংখ্যা ১. হযরত আবু হুরাইরা রা. ৫৭ হিজরী ৭৮ বছর ৫,৩৭৪ ২. হযরত আয়েশা সিদীকা রা. ৫৮ হিজরী ৬৭ বছর ২,২১০ ৩. হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. ৬৮ হিজরী ৭১ বছর ১,৬৬০ 8. হযরত আবদুল্লাহ ইবনে উমর রা. ৭০ হিজরী ৮৪ বছর ১,৬৩০ ৫. হযরত আনাস ইবনে মালেক রা. ৯৩ হিজরী ১০৩ বছর ১,২৮৬ ৬. হযরত জাবের ইবনে আবদুল্লাহ রা. ৭৪ হিজরী ৯৪ বছর ১,৫৪০ ৭. হ্যরত আবু সাঈদ খুদরী রা. ৪৬ হিজরী ৮৪ বছর ১,১৭০ ৮. হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রা. ৩২ হিজরী ৮৪ বছর ৮৪৮ ৯. হযরত আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রা. ৬৩ হিজরী ৭০০ সাতশর কম এবং একশর বেশী হাদীস বর্ণনা করেছেন এমন সাহাবাও বেশ কিছুসংখ্যক আছেন। এক থেকে একশটি হাদীস বর্ণনা করেছেন এমন সাহাবার সংখ্যা হচ্ছে হাজার হাজার । হাজার হাজার তাবেঈ এ সাহাবাদের কাছ থেকে হাদীসের জ্ঞান লাভ করেন। একমাত্র হযরত আবু হুরাইরা রা.-এর কাছ থেকে যেসব তাবেঈ হাদীসের জ্ঞান লাভ করেন তাদের সংখ্যা দাড়ায় আটশ’ । এভাবে প্রত্যেক সাহাবীর কাছ থেকে বহুসংখ্যক তাবেঈ হাদীস শিক্ষা করেন । তীদের মধ্য থেকে কয়েকজন মশনুর বয়োজ্যেষ্ঠ তাবেঈর নাম এখানে উল্লেখ করছি, যারা হাদীসের জ্ঞান সংগ্রহ করার এবং তা সংরক্ষণ ও বিস্তৃত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন তারা হচ্ছেন £ সাঈদ ইবনুল মুসাইয়েব, উরওয়া ইবনে যুবাইর, হাসান বসরী, ইবনে সীরীন, সালেম ইবনে আবদুল্লাহ, নাফে’ মাওলা আবদুল্লাহ, ইবনে উমর, আলী ইবনে হুসাইন (যয়নুল আবেদীন), মুজাহিদ, কাসেম ইবনে মুহাম্মদ ইবনে আবু বকর, শুরাইহ, মাসরূক, আসওয়াদ ইবনে ইয়াধীদ, মাকহুল, রিজা ইবনে হায়াহ, হাশ্মান ইবনে মুনাব্বাহ, সাঈদ ইবনে যুবাইর, সুলায়মানুল আ’মাশ, মাওলা ইবনে আব্বাস, আতা ইবনে আবী রিবাহ, কাতাদাহ ইবনে বিয়ামাহ, আমেরুশ শা’বী, আলকামাহ, ইবরাহীম নখয়ী ও ইয়াধীদ ইবনে আবী হাবীব । উপরোল্লিখিত তাবেঈগণের মধ্যে দু-একজন ছাড়া বাকি সবার জন্ম হিজরী দশম সনের পরে এবং ১৪৮ হিজরীর মধ্যে তারা সবাই ইন্তেকাল করেন। অন্যদিকে ১০০ www.amarboi.org
— পৃষ্ঠা ৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।