সহীহ আল বুখারী ১ম খণ্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

কিতাবুল ঈমান ৭৭ 88. তালহা ইবনে উবাইদুল্লাহ রা. থেকে বর্ণিত । জনৈক নজদ্বাসী রসূলুল্লাহ স.-এর কাছে এলো । তার মাথার চুলগুলো ছিল বিক্ষিপ্ত । আমরা তার গুনগুন আওয়াজ শুনছিলাম, কিন্তু সে কি বলছিল তা বুঝছিলাম না। শেষে সে কাছে এসেই ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করতে লাগলো । রসুলুল্লাহ স. বললেন $ দিন রাতে পাচ ওয়াক্ত নামায । সে বললো, এছাড়া আমার আর কোনো কর্তব্য আছে কি ? তিনি বললেন, ‘না’ ; ‘তবে অতিরিক্ত (নফল) পড়তে পারো ।' রসূলুল্লাহ স. বললেন, ‘আর রমযানের রোযা ৷’ সে বললো, এছাড়া আমার আর কোনো কর্তব্য আছে কি ? তিনি বললেন, ‘না’ ; ‘তবে নফল (রোযা) রাখতে পারো।' রাবী বলেন, রসূলুল্লাহ স. তার কাছে যাকাতের কথা বললেন । সে জিজ্ঞেস করলো, ‘এছাড়া আমার আর কোনো কর্তব্য আছে কি? 'রসূলুল্লাহ স. বললেন, ‘না’; তবে নফল দান করতে পারো ।' রাবী বলেন, এরপর সে ব্যক্তি একথা বলতে বলতে ফিরে গেলঃ ‘আল্লাহর কসম, আমি এর বেশীও করবো না, কমও করবো না ।'১১ তখন রসূলুল্লাহ স. বললেন, “লোকটি যদি সত্য কথা বলে থাকে তাহলে সফলকাম হয়েছে৷” ৩৫. অনুচ্ছেদ £ জানাযার (মৃতদেহ) পেছনে চলা ঈমানের অংশ । GN LEED EJS EB dL SE il orto 25 on 52 0 Uk bn LA CE LS AS SG CLA, SUBSIDE CL Lo iY on bl, sl oe ie Gye GELS JG oad Le AGB i L202 OA 8৫. আবু হুরাইরা রা. থেকে বর্ণিত । রসূলুল্লাহ স. বলেন £ যে কেউ ঈমানসহ সওয়াবের আশায় কোনো মুসলিম ব্যক্তির জানাযার (মৃতদেহের) পেছনে চলে এবং তার নামায পড়া ও দাফন শেষ হওয়া পর্যন্ত তার সাথে থাকে, সে দুই কীরাত১২ সওয়াব নিয়ে ফিরে আসে । এর প্রত্যেক কীরাত উহুদ পাহাড়ের মত । আর যে ব্যক্তি নামায শেষ কনে নর পর বিরল রত নিন ভল ইমাম বুখারী বলেন, এ হাদীসের ন্যায় বসরার জামে মসজিদের মুয়ায্যিন উসমান ও আউফ, মুহাম্মাদ ও আবু হুরাইরা থেকে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। ৩৬. অনুচ্ছেদ £ (ক) মুমিনের আমল তার অজ্ঞাতসারে নষ্ট হয়ে যাওয়ার আশংকা । ইবরাহীম তাইমী র. বলেন £ “আমি আমার কথাকে আমার কাজের সাথে মিলাতে গিয়েই মিথ্যাবাদী হওয়ার ভয় পেয়েছি ।” ৬০. 'রাবী’ শব্দটি হাদীস বিজ্ঞানের একটি পরিভাষা । এর মানে হাদীস বর্ণনাকারী’ ৷ এখানে তালহা ইবনে উবাইদুল্লাহকে বুঝানো হয়েছে। ৬১. এটিই মুমিনের বৈশিষ্ট্য । ইসলামের বিধানে কোনো কমবেশী না করে যথাযথভাবে তা পালন করার প্রতিজ্ঞা করাই যথার্থ মুমিনের পরিচায়ক ৷ ৬২. কীরাত $ তখনকার আরবী দিরহামের ১৪ অংশ পরিমাণ বিশেষ । এটা চার গ্রেনের সমতুল্য পরিমাণ হতে পারে। এখানে শব্দটি রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। উহুদ পাহাড়ের সমান বলে খুব বেশী পরিমাণ বুঝানো হয়েছে। www.amarboi.org

— পৃষ্ঠা ৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।