সহীহ আল বুখারী ১ম খণ্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

ড করে নিখাদ ইসলামী মূলনীতির ভিত্তিতে গড়ে তোলেন। রসূলের প্রত্যেকটি নির্দেশ হুবনহু মেনে চলার মতো এমন একদল সাহাবা সেখানে তৈরী হয়ে যান যারা জীবন গেলেও তার নির্দেশ মেনে চলার ব্যাপারে সামান্যতম হেরফের করা পসন্দ করতেন না। তাই মদীনার মুসলিমদের আমলও সুন্নাত ও হাদীসের একটি শক্তিশালী মাধ্যম হিসেবে স্বীকৃতি লাভ করে। হাদীস লেখার ব্যাপারে রসূলুল্লাহ স. নিয়মিত ব্যবস্থা না করলেও কোনো কোনো সাহাবার জন্য তিনি হাদীস লিখে দেবার ব্যবস্থা করেন। বুখারী, তিরমিযী ও আহমদ হযরত আবু হুরাইরা রা.-এর একটি হাদীস বর্ণনা করেছেন । তাতে বলা হয়েছে, রসূলুল্লাহ স. আৰু শাহ ইয়ামানীকে হাদীস লিখে দেবার ব্যবস্থা করেন। অনেক লেখাপড়া জানা সাহাবা হাদীস লিখে নিতেন। হযরত আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রা.-এর নিকট রসূল স.-এর হাদীস সম্বলিত একটি নোটবই ছিল। সেটিকে তিনি ‘সাদেকাহ’ নাম দিয়েছিলেন । ইমাম আহমদ ও বায়হাকী হযরত আবু হুরাইরা রা.-এর একটি বক্তব্য বেশী হাদীস আর কেউ জানে না। এর কারণ হচ্ছে, তিনি হাদীস লিখে নিতেন আর আমি লিখতাম না। তিনি হাদীস লিখে রাখেন শুনে রসূলুল্লাহ স. তাকে নিষেধ করেননি, বরং লিখে রাখার জন্য উৎসাহিত করেন। হযরত আলী রা.-এর কাছেও এমনি কিছু হাদীস লিপিবদ্ধ ছিল। সেগুলো ছিল যাকাত, অপরাধ দণ্ডবিধি, হারামে মদীনা এবং এ ধরনের আরো কতিপয় বিষয় সম্বলিত । সমকালীন বাদশাহ ও আরবের আমীরদের কাছে রসূলুল্লাহ স. অনেকগুলো পত্র পাঠান, এসব . পত্রে তাদেরকে ইসলামের দাওয়াত দেয়া হয়েছিল । মুসলিম সেনাপতি ও গভর্নরদেরকেও তিনি লিখিত নির্দেশ পাঠাতেন। এসব নির্দেশে ফৌজদারী ও দেওয়ানী আইন, গবাদি পশু ও অন্যান্য সম্পদের যাকাত ও মীরাসের বিধান লিপিবদ্ধ ছিল। এসব ঘটনা থেকে স্পষ্ট বুঝা যায় যে, রসূলুল্লাহ স.-এর সময় থেকেই হাদীস লেখার কাজ শুরু হয়। তবে সাহাবাগণের অধিকাংশ যেহেতু লেখাপড়া জানতেন না, তাই হাদীস কণ্ঠস্থ করার কাজ চলে ব্যাপকভাবে । সেকালে এটিই ছিল আরবের চিরাচরিত রীতি । আরববাসীরা এভাবে হাজার বছর ধরে স্থৃতির মণিকোঠায় তাদের জাতীয় এঁতিহ্যকে সংরক্ষিত করে রেখে আসছিল রসূলুল্লাহ স. হাদীস কণ্ঠস্থ করার ব্যাপারে সাহাবাগণকে বিভিন্নভাবে উৎসাহিত করেন। আবু দাউদ, তিরমিযী, আহমদ, ইবনে মাজা ও দারামীতে যায়েদ ইবনে সাবেত রা., আবদুল্লাহ ইবনে মাসউদ রা., জুবাইর ইবনে মুতআম রা. ও আবু দারদা রা.-এর বর্ণনা উদ্ধৃত হয়েছে। তাতে রসূলুল্লাহ স. বলেছেন ঃ যে ব্যক্তি আমার কাছ থেকে কোনো কথা শুনে তা অন্যের কাছে পৌছায় আল্লাহ তাকে সুখে ও শান্তিতে রাখুন । রসূলের তত্ববাবধানেই আসহাবে সুফ্ফার বিরাট দল তাঁর হাদীস কণ্ঠস্থ করতে থাকেন। সাহাবাগণ রসূলের প্রত্যেকটি কথা শুনতেন এবং তা কণ্ঠস্থ করে নিতেন যারা রসূলের, নিকটে ছিলেন তারা নিয়মিতভাবে, তীর কথা শুনতেন ও কণ্ঠস্থ করে নিতেন। আর যারা ছিলেন একটু দূরের, তারা নিজেদের মধ্যে সমঝোতার মাধ্যমে পালা করে রসূলের মজলিসে আসতেন। একদিন একজন না আসতে পারলে তার সাথী তাকে রসূলের সেদিনের বক্তব্যগুলো শুনিয়ে দিতেন । এভাবে তারা সবাই রসূলের প্রত্যেকটি কথা ও কাজ সম্পর্কে www.amarboi.org

— পৃষ্ঠা ৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।