কিতাবুল ঈমান ৬৭ ২৬. সা’দ রা. থেকে বর্ণিত২৯ আছে, রসূলুল্লাহ স. একদল লোককে কিছু দান করলেন। সাদ সেখানে ছিলেন। রসূলুল্লাহ স. একজনকে বাদ দিলেন । আমার মতে সে ব্যক্তি ছিল সবচেয়ে যোগ্য । আমি বললাম, হে আল্লাহর রসূল ! আপনি অমুককে বাদ দিলেন কেন? আল্লাহর কসম, আমি তো তাকে মুমিন বলে জানি । তিনি বললেন, “না, মুসলিম বল ।'৩০ তখন আমি কিছুক্ষণ চুপ রইলাম ৷ তারপর আমি তার সম্পর্কে যা জানি তা প্রবল হয়ে উঠল । তাই আমি আমার বক্তব্য আবার বললাম, ‘আপনি অমুককে বাদ দিলেন কেন ? আল্লাহর কসম, আমি তো তাকে মুমিন বলে জানি’ তিনি বললেন, ‘না, মুসলিম বল ।’ এতে আমি কিছুক্ষণ চুপ রইলাম । তারপর আমি তার সম্পর্কে যা জানি তা প্রবল হয়ে উঠল ৷ তাই আমি আমার বক্তব্য আবার বললাম এবং রসূলুল্লাহ স. আবার পূর্বের জবাব দিলেন। তারপর তিনি বললেন, ‘হে সা'দ! আমি ব্যক্তি বিশেষকে দান করি; অথচ অন্য লোক আমার নিকট তার চেয়ে প্রিয় । এ আশংকায় (এরূপ করি) যে, পাছে (সে ঈমান থেকে ফিরে যেতে পারে পরিণামে) আল্লাহ তাকে উল্টোমুখে আগুনে ফেলে দেবেন।৩2১ ২০. অনুচ্ছেদ £ সালামের ব্যাপক প্রচলন ইসলামের অঙ্গ । NESE ET EEE, - D633 Ge GUY pdGD SL আশ্মার রা. বলেছেন, যে ব্যক্তি তিনটি গুণ হাসিল করে সে পূর্ণ ঈমান লাভ করে। (১) তোমার নিজের সম্পর্কে ইনসাফ করা, (২) সকলকে ব্যাপকভাবে সালাম দেয়া এবং (৩) অভাবগ্রস্ত অবস্থায় দান করা । JG 22 pL sl &E dll, Ja 2) sr cx I Le Le. YV . SD MM ny Sie 2 ste pl [2455 celal pals ২৭. আবদুল্লাহ ইবনে আমর রা. থেকে বর্ণিত । এক ব্যক্তি রসূলুল্লাহ স.-কে জিজ্ঞেস করলো, ইসলামের কোন্ কাজ সবচেয়ে ভাল ? তিনি বললেন ঃ ‘অভুক্তকে খাওয়ানো এবং চেনা ও অচেনা সবাইকে সালাম দেয়া ৷” ২৯. ইউনুস, সালেহ, মুয়াস্মার ও ইবনে আলী যুহ্রীও এ হাদীসটি যুহ্রী থেকে বর্ণনা করেছেন। ৩০. অন্তরে বিশ্বাসীকে মুমিন বলে! কাজেই ঈমানের সম্পর্ক হচ্ছে মূলতঃ অন্তরের সাথে। আর বাহ্যিকভাবে আত্মসমর্পণ করে ইসলামের কাজ করলে তাকে মুসলিম বলা হয়। কাজেই বাহ্যিক অবস্থার সাথে ইসলামের সম্পর্ক । এ কারণে এখানে নবী স.-এর কথার তাৎপর্য এই, ‘তুমি তো তার অন্তরের খবর রাখ না। কাজেই তাকে মুমিন না বলে মুসলিম বলাই তোমার উচিত ৷' ৩১. একথার অর্থ এই যে, যার ঈমান সবল তাকে তো রসূলুন্থাহ স. বেশী ভালবাসেন, কিন্তু তাকে না দিলে সে মন খারাপ করে কোনো গুনাহ অথবা কুফরীর দিকে যাবে না। অপর দিকে দুর্বল ঈমানদারকে না দিলে সে হয়ত গুনাহ অথবা কুফরীর দিকে চলে যেতে পারে। তাই তিনি তার ঈমান রক্ষা করার জন্য এবং জাহান্নাম থেকে তার 'মুক্তি লাভের জন্য তাকে দান করেছেন। www.amarboi.org
— পৃষ্ঠা ৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।