৬২ সহীহ আল বুখারী ' SLi i 9 SSI ELS LS Yo ALS Ys is dL AUK dy Od dys od asi V9 KUN Sl On CALS SUEDE Sa a Cal it Ds in Lali dl ste Cle GLU i al Ase Min pS Lt US ba LL + Us se onli SL ১৭. উবাদা ইবনে সামেত রা. যিনি বদরের যুদ্ধে যোগদান করেন এবং আকাবাহ রাতের>৪ একজন প্রতিনিধি ছিলেন, তার থেকে বর্ণিত, একবার একদল সাহাবী রসূলুল্লাহ স.-এর আশেপাশে বসে আছেন এমন সময় তিনি বললেন £ঃ তোমরা আমার নিকট এ বিষয়ের বাইয়াত’৫ গ্রহণ করো যে, তোমরা কোনো কিছুকে আল্লাহর সাথে শরীক করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না, নিজেদের সন্তানদেরকে হত্যা করবে না। কাউকেও মনগড়া মিথ্যা অপবাদ দিবে না এবং কোনো ন্যায় কাজে আমার আদেশ অমান্য করবে না। তোমাদের যে কেউ এ ওয়াদা পালন করবে, সে আল্লাহর নিকট পুরস্কার পাবে । আর যে ব্যক্তি এ বিষয়গুলোর কোনো কিছু করে এবং দুনিয়াতে তার শাস্তি পায়, তার জন্য এ শাস্তি কাফফারা?৬১ হবে। আর যে ব্যক্তি ওগুলোর কোনো কিছু করে এবং তা আল্লাহ ঢেকে রাখেন, সে ব্যাপারটা আল্লাহর ইচ্ছাধীন। তিনি ইচ্ছা করলে মাফ করবেন, আর ইচ্ছা করলে শাস্তি দেবেন । তখন আমরা (সাহাবীগণ) এ শর্তে তার নিকট বাইয়াত গ্রহণ করলাম । ১২. অনুচ্ছেদ £ ফেতনা থেকে দূরে থাকা দীনের কাজ । 25 Lys Sf Liye LE <) Lan JE IEG Bf GOLA Saw al Se. \A SEI oe ©3242 Dhl play Jal Gt Ue 2 iE plat JL ১৮, আবু সাঈদ খুদরী রা. থেকে বর্ণিত । রসূলুল্লাহ স. বলেন £ এমন যুগ নিকটবর্তী হচ্ছে, যখন ছাগল হবে মুসলিমের উত্তম সম্পদ । এটা নিয়ে সে পাহাড়ের চূড়ায় ও বৃষ্টির পানির স্থানে চলে যাবে__নিজের দীন নিয়ে সে ফেতনা বা গোলযোগ থেকে দূরে পালিয়ে যাবে।২৭ ১৪, নবুওয়াতের বার সনে হজ্জের মওসুমে মদীনা থেকে ৭২ জ্ঞন লোক মক্কা গিয়েছিল । তারা রাতে গোপনে ‘আকাবাহ' নামক স্থানে মিলিত হয় এবং রসূলুল্লাহ স.-এর নিকট ইসলামগ্রহণ করে। রসূলুল্লাহ (স) তাদের ভেতর থেকে ১২ জনকে নকীব অর্থাৎ প্রতিনিধি ও নেতা নিযুক্ত করেন । এ রাতের নাম ‘আকাবাহ' রাত । ১৫. ‘বাইয়াত’ শব্দটির অর্থ হচ্ছে, বিক্রয় । এখানে প্রতিজ্ঞা, অঙ্গীকার ও প্রতিশ্রুতি অর্থে ব্যবহার হয়েছে। ১৬. ‘কাফফারা’ শব্দের অর্থ হচ্ছে যে বস্তু কোনো কিছুকে ঢেকে দেয়। যেহেতু ভাল কাজ গোনাহকে ঢেকে ফেলে, এজনা তাকে ইসলামের পরিভাষায় কাফফারা বলা হয়। এথানে ইসলামের ফৌজদারী আইনের শাস্তিকে অপরাধীর গোনাহের কাফফারা বলা হয়েছে। অর্থাৎ এ শাস্তিতে তার গোনাহ দূর হয়ে যায় এবং সে পবিত্র হয়ে আখেরাতেও মুক্তি পায়। এটাই হচ্ছে ইমাম বুখারীর মত ৷ অধিকাংশ ইসলামবিদগণ উক্ত মতই পোষণ করেন। এ হাদীসই তাদের দলীল । ১৭. একথা এমন যুগ ও পরিস্থিতি সম্পর্কে বলা হয়েছে, যখন কোনোক্রমেই দুনিয়ার কোথাও আল্লাহর দীনকে কায়েম করার জন্য কোনো চেষ্টা করার ক্ষমতা ও সুযোগই থাকবে না এবং মুসলিমের পক্ষে নিজের ঈমান রক্ষা করার জন্য এ পদ্থা ছাড়া আর কোনো উপায়ই থাকবে না । নতুবা আলন্তাহর দীনকে কায়েম করার চেষ্টার মাধ্যমেই তো নিজের ঈমান রক্ষা করা সম্ভব। আর এ চেষ্টা বাদ দিয়ে বৈরাগ্য জীবনযাপন করলে সমাজ আরও গোমরাহ হওয়ার সুযোগ পাবে এবং ক্ষমতা থাকা সত্ত্বেও দীনের দায়িত্ পালন না করলে গোনাহগার হবে। এ সম্পর্কে কুরআন ও হাদীসে যথেষ্ট দলীল আছে www.amarboi.org
— পৃষ্ঠা ৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।