৫ বলে দেন {45,5 ০ ১৷ ০ ০/১ ২ ০ :9“তোমাদের কেউ যেন বনী কুরাইযায় না পৌছে নামায না পড়ে ।” পথে আসরের ওয়াক্ত শেষ হয়ে যেতে দেখে একদল পথেই আসরের নামায পড়ে নেয় । আর অন্য দলটি বনী কুরাইযায় পৌছে মাগরিব ও আসর এক সাথে পড়ে নেয়। পরে রসূলুল্লাহ স.-এর সামনে এসে একথা বর্ণনা করা হলে তিনি নীরব থাকেন। অর্থাৎ নীরবে উভয় দলের কাজকে সমর্থন করেন।* রসূল স.-এর দৈহিক কাঠামো প্ৰসঙ্গে হযরত আয়েশা রা.-এর বর্ণনা উদ্ধৃত করা যায় । হযরত আয়েশা রা. বলেছেন, “তিনি [রসুলুল্লাহ স.] ছিলেন মধ্যম আকৃতির । বেশী লম্বা নয় আবার বেশী খাটোও নয় ----- I” হাদীসকে সুন্নাত, খবর এবং আসারও বলা হয়। তবে অনেকে আবার হাদীস ও আসারের মধ্যে একটা পার্থক্য করে থাকেন। তাদের মতে যা রসুলুল্লাহ স. থেকে উদ্ধৃত হয়েছে তা হাদীস আর সাহাবাদের থেকে শরীআত সম্পর্কে যা উদ্ধৃত হয়েছে তা হচ্ছে আসার । তবে এ ব্যাপারে সবাই একমত যে, শরীআত সম্পর্কে সাহাবাগণের নিজহ্ব কোনো বিধান দেবার তো কোনো প্রশ্নই ওঠে না, কাজেই এ ব্যাপারে তীদের উদ্ধৃতিগুলো আসলে রসূল স.-এর উদ্ধৃতি ; কিন্তু কোনো কারণে তীরা শুরুতে রসূল স.-এর নাম উহ্য রেখেছেন। হাদীসের পরিভাষায় এগুলোকে বলা হয় হাদীসে মাওকৃফ ৷ অর্থাৎ হাদীসগুলোর সাথে রসূল স.-এর নাম জড়িত আছে ঠিকই ; কিন্তু বিশেষ কারণে তা মওকূফ করা হয়েছে। হাদীসের দুটি অংশ থাকে। একটি অংশকে বলা হয় সনদ এবং অন্য অংশকে বলা হয় মতন । ‘মতন’ বলা হয় হাদীসের মূল বক্তব্যটিকে। আর ‘সনদ’ বলা হয় হাদীস বৰ্ণনাকারীদের সিলসিলাকে ৷ হাদীসের মূল বক্তব্যটি যিনি বর্ণনা করেছেন আর একজনের কাছ থেকে শুনে এবং তিনি বর্ণনা করেছেন অন্য একজনের কাছ থেকে শুনে, এভাবে সর্বশেষ পর্যায়ে রসূলুল্লাহ স. পর্যন্ত এ সিলসিলা গিয়ে পৌছায় । এ সিলসিলাটিকেই বলা হয় সংশ্লিষ্ট হাদীসের সনদ । হাদীস কিভাবে সৎক্াক্কিত হয় কুরআনের পর হাদীস ইসলামী বিধানের দ্বিতীয় উৎস । কুরআন যেভাবে তার নিয়মিতভাবে লিপিবদ্ধ না হলেও তিনটি শক্তিশালী সূত্র-মাধ্যমে তা আমাদের কাছে এসে পৌছেছে ঃ£ (১) উম্মতের নিয়মিত আমল ৷ (২) রসূলের লিখিত ফরমান, বিভিন্ন সাহাবার নিকট লিখিত আকারে সংরক্ষিত হাদীস ও পুস্তিকা এবং (৩) হাদীস কণ্ঠস্থ করে স্মৃতির ভাণ্ডারে সঞ্চিত রাখা এবং পরে বর্ণনা ও অধ্যাপনার মাধ্যমে লোক পরম্পরায় তাঁর প্রচার । মদীনা ছিল রসূলের জীবনের শেষ দশ বছরের কেন্দ্রস্থল । সেখানে তিনি নিজের হাতে ইসলামী সমাজ গঠন করেন। হালাল ও হারামের সুস্পষ্ট সীমারেখা কায়েম করেন। মুসলিমদের জীবনের প্রত্যেকটি বিভাগকে শিরক ও জাহেলিয়াতের আবিলতা মুক্ত * যারা পথে নামায পড়ে নেন তারা রসূল স.-এর কথার অর্থ করেন, চলার গতি এত্ত করতে হবে যাতে আসরের মধ্যে বনী কুরাইযায় পৌছে যাওয়া যায় ।আর অন্যেরা রসূল স.-এর নির্দেশকে শাব্দিকও স্থূল অর্থে নেন। www.amarboi.org
— পৃষ্ঠা ৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।