সহীহ আল বুখারী ১ম খণ্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

৫্ডে সহীহ আল বুখারী এলো যে, তিনি নবী স.-এর আবির্ভাব সম্পর্কে তার সাথে একমত এবং তিনিই সেই নবী । অতপর হিরাকল তার হিমসস্থিত দরবার কক্ষে রোমের প্রধানদেরকে আহ্বান করলেন । তার হুকুমে কক্ষের দরজা বন্ধ করা হলো। এরপর তিনি (দরবার কক্ষে) এসে বললেন যে, হে রোমবাসীগণ, তোমরা কি কল্যাণ, সুপথ ও তোমাদের রাজ্যের স্থায়িত্ব চাও? যদি তাই চাও, তাহলে এ নবীর কাছে বাইয়াত গ্রহণ করো । তারা একথা শুনে বন্য গাধার মতো দরজার দিকে দৌড়ে গেল কিন্তু দরজা বন্ধ দেখল । হিরাকল যখন তাদেরকে এভাবে ভাগতে দেখলেন এবং তাদের ঈমান আনা সম্পর্কে নিরাশ হলেন, তখন সকলকে তার নিকট ফিরিয়ে আনতে বললেন । তারপর তিনি তাদেরকে বললেন, “আমি এই মাত্র তোমাদেরকে যাকিছু বলেছি তা দিয়ে আমি তোমাদের ধর্মে বিশ্বাস কতটা মযবুত তাই পরীক্ষা করছিলাম । এখন আমি তা দেখে নিলাম ।” তখন তারা তাকে সিজদা করলো এবং তার প্রতি সন্তুষ্ট হলো । এটাই ছিল হিরাকলের শেষ অবস্থা । সালেহ ইবনে কায়সান, ইউনুস ও মা'মার যুহুরী র. থেকে বর্ণনা করেন। (4) www.amarboi.org

— পৃষ্ঠা ৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।