সহীহ আল বুখারী ১ম খণ্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

কিতাবুল ওহী ৫৫ (সকলে) একমাত্র আল্লাহরই ইবাদাত করবো এবং তার সাথে কোনো কিছুকে শরীক করবো না। আমাদের কেউ এক আল্লাহ ছাড়া অন্য কাউকে রব বলে গ্রহণ করবে না, তবে যদি তারা (এ বাণী) গ্রহণ না করে, তাহলে তোমরা (মুসলিমগণ) বলে দাও তোমরা সাক্ষী থাক আমরা আল্লাহর অনুগত ।”-সূরা আলে ইমরান £ ৬৪ (ইবনে আব্বাস বলেন) আবু সুফিয়ান বলেছেন £ যখন হিরাকল তার বক্তব্য বলে পত্র পাঠ শেষ করলেন, তখন তার সামনে খুব কোলাহল ও শোরগোল হতে লাগলো 'এবং আমাদেরকে বের করে দেয়া হলো । আমি তখন আমার সাখীদেরকে বললাম, ‘আবু কাবশার ছেলের ব্যাপারটা তো বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।৮ তাকে বনুল আসফারের (রোমের) বাদশাহও ভয় করে। তখন থেকে আমি বিশ্বাস করতে লাগলাম, তিনি শীঘ্রই জয়ী হবেন। অবশেষে আল্লাহ আমাকে ইসলামের মধ্যে প্রবেশ করালেন। ইবনে নাতুর ছিলেন তখন ঈলিয়ার শাসনকর্তা, আর হিরাকল ছিলেন সিরিয়ার খৃষ্টানদের পাদরী। ইবনে নাতুর বলেন ঃ হিরাকল ঈলিয়ায় এসে একদিন ভোরে বিমর্ষ অবস্থায় উঠলেন তখন তার এক বিশিষ্ট পার্শ্বচর বললো, আপনার আকৃতি যেন কেমন দেখছি। ইবনে নাতুর বলেন ঃ হিরাকল জ্যোতিষী ছিলেন, তারকারাজির দিকে তাকাতেন। খাতনাওয়ালাদের বাদশাহ আত্মপ্রকাশ করেছেন। এ যুগের কোন্‌ লোকেরা খাতনা করে ? তারা বললো, ইয়াহুদী ছাড়া তো কেউ খাতনা করে না, তবে তাদের বর্তমান অবস্থায় আপনার কোনো দুশ্চিন্তার কারণ নেই । আপনি আপনার রাজ্যের সমস্ত শহরে আদেশ লিখে পাঠিয়ে দিন যেন তারা তাদের মধ্যকার সব ইয়াহুদীকে হত্যা করে ফেলে এসব কথা আলোচনাকালে হিরাকলের নিকট এক ব্যক্তিকে হাজির করা হলো ৷ তাকে গাসৃসানের রাজা পাঠিয়েছিলেন, সে রসুলুল্লাহ স. সম্পর্কে খবর দিচ্ছিল । হিরাকল তার নিকট থেকে সব খবর নিয়ে বললেন, ‘যাও দেখতো তার খাতনা হয়েছে কিনা ?' তারা তাকে দেখে এসে বললো যে, ‘তার খাতনা হয়েছে ।' হিরাকল তাকে জিজ্ঞেস করলে সে বললো, আরবরা খাতনা করে। তখন হিরাকল বললেন, এ ব্যক্তিই [নবী স.]এ যুগের বাদশাহ ৷ তিনি আত্মপ্রকাশ করেছেন। তারপর হিরাকল রুমিয়াবাসী তার এক বন্ধুর কাছে পত্র লিখলেন । তিনি জ্যোতির্বিদ্যায় তার সমকক্ষ ছিলেন। তারপর হিরাকল হিম্‌স গেলেন। সেখানে থাকাকালেই তার বন্ধুর পত্র ৮. আৰু কাবশা একটি বিদ্বপাত্মক শব্দ । আবু কাবশা নামে খুজাআ গোত্রের এক লোক প্রতিমা পূজার বিরোধী ছিলেন বলে নবী স.-কে তার ছেলে বলা হয়েছে। অথবা নবী স.-এর এক নানার নাম ছিল আবু কাবশা। অথবা নবী স.-এর দুধ মা বিবি হালিমার স্বামীকে আবু কাবশা বলা হতো । ইমাম বুখারী বলেন, এরূপ হাদীস সালেহ ইবনে কাইসান, ইউনুস ও মুয়াম্মার ইমাম যুহরী র. থেকে বর্ণনা করেছেন। ইমাম নববী র. সহীহ মুসলিম শরীফের ভূমিকার ভাষ্যে বলেছেন, ‘ইমাম বুখারী একই হাদীস বিভিন্ন সনদসহ বিভিন্ন অনুচ্ছেদে বর্ণনা করেছেন এ ধরনের অনেক জায়গায় দেখা যায়, যে অনুচ্ছেদে হাদীসটি বর্ণিত হয়েছে, তার সাথে উক্ত হাদীসের কোনো সরাসরি সম্পর্ক নেই । এরূপ হাদীস যে অনুচ্ছেদে পাওয়া যেতে পারে বলে স্বাভাবিকভাবে ধারণা হয়, তা অনেক ক্ষেত্রে সেখানে পাওয়া যায় না।” অবশ্য অনেক ক্ষেত্রে উক্ত সম্পর্ক সুস্পষ্টভাবে পাওয়া না গেলেও কোনো না কোনো ইঙ্গিত দ্বারা একটা দূর সম্পর্ক খুঁজে বের করা যায়। যেমন এখানে অনুচ্ছেদের শিরোনামের সাথে আলোচ্য হাদীসটির এ সল্পর্ক নির্ণয় করা যায় যে, এতে নবুওয়াতের প্রাথমিক অবস্থার অনেক কথার আলোচনার উল্লেখ আছে। নবী স. নবুওয়াতের প্রথয় যুগে মানুষকে কি শিক্ষা. দিতেন, তার চারিত্রিক দৃঢ়তা শত্রুকেও কেমন মোহিত করে রাখতো এবং কেমন সংঘাতময় পরিবেশে তিনি দাওয়াতের কাজ শুরু করেছিলেন। সুতরাং অনুচ্ছেদের শিরোনাম ওহী নাযিলের প্রাথমিক অবস্থা এর সাথে এ হাদীস সম্পর্কহীন নয়। www.amarboi.org

— পৃষ্ঠা ৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।