৫৪ সহীহ আল বুখারী তারপর তিনি দোভাষীকে বললেন, তাকে বল £ঃ আমি তোমাকে তার বংশ সম্পর্কে জিজ্ঞেস করলাম আর তুমি উত্তরে বললে, তিনি তোমাদের মধ্যে উচ্চ বংশজাত । নবীদেরকে এরূপই তাদের জাতির উচ্চবংশে পাঠানো হয়। আমি তোমাকে জিজ্ঞেস করলাম ৪ তোমাদের মধ্যে কেউ কি একথা (নবী হওয়ার পূর্বে) বলেছে? তুমি বললে, ‘না’ ৷ আমি বলি তাঁর পূর্বে কেউ যদি একথা বলে থাকত, তবে আমি বুঝতাম, এ ব্যক্তি পূর্বের কথার অনুবৃত্তি করছে। আমি তোমাকে জিজ্ঞেস করলাম, তীর বাপ-দাদাদের মধ্যে কেউ বাদশাহ ছিল কি? তুমি বললে, 'না' । আমি বলি, যদি তার বাপ-দাদাদের মধ্যে কেউ বাদশাহ থাকতো, তবে আমি বলতাম, সে এমন এক ব্যক্তি, যে তার পিতৃরাজ্য পুনরুদ্ধার করতে চায় । আমি জিজ্ঞেস করলাম, তোমরা তার একথা বলার পূর্বে তার প্রতি মিথ্যা অপবাদ দিতে কি? তুমি বললে, ‘না’। অতএব আমি বুঝি তিনি মানুষের ব্যাপারে মিথ্যা ত্যাগ করেন আর আল্লাহর ব্যাপারে মিথ্যা বলেন__এরূপ হতে পারে না। আমি জিজ্ঞেস করলাম, সন্তরান্ত লোকেরা তার অনুসরণ করছে, না দুর্বল লোকেরা । তুমি বললে, ‘দুর্বল লোকেরা ৷’ এরূপ লোকেরাই রসূলদের অনুসারী হয়ে থাকে। আমি তোমাকে জিজ্ঞেস করলাম, তারা সংখ্যা বাড়ছে কি কমছে । তুমি বললে, বাড়ছে। ঈমানের ব্যাপারটি পূর্ণতা লাভের সময় পর্যন্ত এরূপই হয়। আমি তোমাকে জিজ্ঞেস করলাম, কেউ কি তার দীনে দাখিল হওয়ার পর তার প্রতি অসন্তুষ্ট হয়ে তা ত্যাগ করে ? তুমি বললে, ‘না’ । ঈমানের দীপ্তি ও সজীবতা ' অন্তরের সাথে মিশে গেলে এরূপই হয় । আমি তোমাকে জিজ্ঞেস করলাম, তিনি কি ওয়াদা খেলাফ করেন ? তুমি বললে, ‘না’ । রসূলগণ এরূপই ওয়াদা খেলাফ করেন না। আমি তোমাকে জিজ্ঞেস করলাম, তিনি তোমাদেরকে কি হুকুম করেন ? তুমি বললে, তিনি তোমাদেরকে একমাত্র আল্লাহর ইবাদাত করার এবং তার সাথে কোনো কিছুকে শরীক না করার হুকুম করেন। তিনি মূর্তিপূজা করতে তোমাদেরকে নিষেধ করেন। তোমাদেরকে নামায আদায় করার, সত্য বলার এবং নিষিদ্ধ কাজ থেকে পবিত্র থাকার হুকুম দেন। তুমি যা বলছ, তা যদি সত্য হয় তবে তিনি অল্পদিনের মধ্যেই আমার এ দু' পায়ের নীচের জায়গার মালিক হবেন। আমি জানতাম তিনি বের হবেন। কিন্তু তোমাদের মধ্য থেকে তিনি হবেন এরূপ ধারণা করিনি। আমি যদি তীর নিকট পৌছতে পারব বলে জানতাম, তবে তার সাথে দেখা করার জন্য কষ্টভোগ করতাম । আর যদি আমি তার কাছে থাকতাম, তবে নিশ্চয়ই তীর পা দু'খানা ধুয়ে দিতাম । তারপর রসূলুল্লাহ স. যে পত্রখানা দিহইয়া কালবী মারফত বসরার শাসনকর্তার কাছে পাঠিয়েছিলেন তা তিনি আনতে বললেন। এ পত্রখানা বসরার শাসনকর্তা হিরাকলের নিকট পাঠিয়ে দিয়েছিলেন। হিরাকল পত্রখানা পড়লেন ৷ তাতে লেখা ছিল ঃ দয়ালু ও দাতা আল্লাহর নামে । আল্লাহর বান্দা ও রসূল মুহাম্মদ থেকে রোমের শাসনকর্তা হিরাকলের নিকট । সঠিক পথের অনুসারীর উপর শাস্তি হোক । অতপর আমি আপনাকে ইসলামের আহ্বান জানাচ্ছি । ইসলাম খৃহণ করুন, নিরাপদে থাকবেন । আল্লাহ আপনাকে দ্বিগুণ পুরস্কার দিবেন। তবে যদি আপনি (এ আহ্বানে) সাড়া না দেন, তাহলে সমস্ত প্রজাদের পাপের ভাগী হবেন আপনি ।“আর হে কিতাবীগণ৭ তোমরা সেই বাণীর দিকে চলে এসো, যা তোমাদের ও আমাদের মধ্যে সমান (তা এই), আমরা ৭. যারা কোনো নবী ও ডার নিকট অবতীর্ণ কোনো কিতাবের প্রতি বিশ্বাস রাখেন । তারা ইসলামের পরিভাষায় ‘আহলে কিতাব’ বা কিতাবী বলে বিবেচিত ৷ ইয়াহুদী ও খৃস্টানদেরকে আহলে কিতাব বলা হয়। www.amarboi.org
— পৃষ্ঠা ৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।