সহীহ আল বুখারী ১ম খণ্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

কিতাবুল ওহী ৫৩ ৬. আৰু সুফিয়ান ইবনে হরব আবদুল্লাহ ইবনে আব্বাস রা.-কে জানান যে, হিরাক্ল (হিরাক্লিয়াস) তাকে একদল কুরাইশসহ ডেকে পাঠান । তারা তখন সিরিয়ায় ব্যবসা করতে গিয়েছিল । এ সময় রসূলুল্লাহ স. আবু সুফিয়ান ও কুরাইশদের সাথে (হুদাইবিয়ার) সন্ধিসূত্রে আবদ্ধ ছিলেন। তারা হিরাকলের নিকট এলো। তখন তিনি তীর সঙ্গীগণসহ ঈলিয়াতে (জেরুজালেম) ছিলেন। তিনি তাদেরকে দরবারে ডাকলেন। তার পাশে ছিল রোমের প্রধানগণ । তিনি কুরাইশদেরকে এবং তার দোভাষীকে ডাকলেন । তারপর জিজ্ঞেস করলেন ঃ “যে ব্যক্তি নিজেকে নবী বলে দাবী করে তোমাদের মধ্যে বংশের দিক থেকে কে.তার নিকটতম ?” আবু সফিয়ান বলেন, আমি তখন বললাম, আমি বংশের দিক দিয়ে তার নিকটতম ব্যক্তি । হিরাকল হুকুম দিলেন, ‘তাকে আমার কাছে আন এবং তার সঙ্গীদেরকেও কাছে এনে তার পিছনে রাখ। এরপর তিনি তার দোভাষীকে বললেন, তাদেরকে বল, আমি একে এঁ ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করবো, যদি সে মিথ্যা বলে তবে তারা যেন তাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করে। আল্লাহর কসম, লোকেরা আমার উপর মিথ্যা আরোপ করবে বলে যদি আমার লজ্জা না হতো, তবে আমি নিশ্চয়ই তার (রসূলুল্লাহর) সম্পর্কে মিথ্যা বলতাম '’ “তিনি প্রথমে এই বলে প্রশ্ব করলেন, ‘তোমাদের মধ্যে তীর বংশ কেমন ?' আমি বললাম, ‘তিনি আমাদের মধ্যে উচ্চ বংশজাত ৷’ তিনি জিজ্ঞেস করলেন, ‘তোমাদের মধ্য থেকে কেউ কি তার পূর্বে কখনও এমন কথা বলেছে ?' আমি বললাম, ‘না' । তিনি জিজ্ঞেস করলেন, ‘তার বাপ-দাদাদের মধ্যে কেউ বাদশাহ ছিল কি?’ আমি বললাম ‘না’ । তিনি জিজ্ঞেস করলেন, “সন্তরান্ত লোকেরা তার অনুসরণ করে, না দুর্বল লোকেরা ?' আমি বললাম, ‘দুর্বল লোকেরা ।' তিনি জিজ্ঞেস করলেন, ‘তারা ‘সংখ্যায় বাড়ছে না কমছে ?’ আমি বললাম, ‘বরং বাড়ছে’ তিনি জিজ্ঞেস করলেন, ‘তাদের মধ্যে কেউ কি উক্ত দীনে প্রবেশ করার পর তার প্রতি অসন্তুষ্ট হয়ে তা ত্যাগ করে ?’ আমি বললাম, ‘না’ । তিনি জিজ্ঞেস করলেন, ‘তোমরা কি তাকে তার একথা বলার পূর্বে মিথ্যা অপবাদ দিতে ?' আমি বললাম, ‘না’ তিনি জিজ্ঞেস করলেন, ‘তিনি কি ওয়াদা খেলাফ করেন?’ আমি বললাম, ‘না’ ; তবে আমরা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তার সাথে এক সন্ধিচুক্তিতে আবদ্ধ আছি, জানি না তিনি এ সময়ে কি করবেন’ আবু সুফিয়ান বলেন, এই শেষোক্ত কথা ছাড়া তার বিরুদ্ধে অন্য কিছু বলা আমার পক্ষে সম্ভব হয়নি। তিনি জিজ্ঞেস করলেন, ‘তোমরা তার সাথে যুদ্ধ করেছ কি ?’ আমি বললাম, হ্যা’ ৷ তিনি জিজ্ঞেস করলেন, ‘তার সাথে তোমাদের যুদ্ধ কেমন হয়েছে ?’ আমি বললাম, “তার ও আমাদের মধ্যে যুদ্ধ হয়েছে বালতিতে পালা করে পানি তোলার মত, কখনও সে পায়, কখনও আমরা পাই ।”৬ তিনি জিজ্ঞেস করলেন, “তিনি তোমাদেরকে কি হুকুম দেন ?” আমি বললাম ঃ “তিনি বলেন, একমাত্র আল্লাহর ইবাদাত কর, তার সাথে কোনো কিছুকে শরীক করো না । তোমাদের বাপ- দাদারা যা বলে তা ত্যাগ কর। আর তিনি আমাদেরকে নামায আদায় করতে, সত্য বলতে, নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকতে এবং আল্লাহর নির্দেশিত সামাজিক সম্পর্ক বজায় রাখতে হুকুম দেন।" ৯. ‘আরবে কুয়া থেকে পানি তোলার জন্য রশির দু'দিকে বালতির ন্যায় দুটি পাত্র বাধা থাকতো । একবার একজন একদিক থেকে পানি পেত, আর একবার অন্যজন অপরদিক থেকে পানি পেত । অর্থাৎ যুদ্ধে কখনও নবী স. জয়লাভ করতেন কখনও কাফেররা জয়লাভ করতো । www.amarboi.org

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।