8৮ সহীহ আল বুখারী করে বললেন, আল্লাহর কসম ! আমি আমার জীবনের আশংকা করছি। খাদীজা রা. বললেন, কখনো নয়, আল্লাহর কসম ! তিনি কখন আপনাকে অপমানিত করবেন না। কারণ আপনি নিজ আত্মীয়-স্বজনের সাথে সদ্ব্যবহার করেন, দুর্বল ও দুঃখীদের খেদমত করেন, বঞ্চিত ও অভাবীগণকে উপার্জনক্ষম করেন, মেহমানদারী করেন এবং সত্যপথের বিপদগ্রস্তদেরকে সাহায্য করেন। খাদীজা. রা. তীকে সাথে নিয়ে রওয়ানা করে তার চাচাত ভাই ওয়ারাকা ইবনে নাওফাল ইবনে আসাদ ইবনে আবদুল উষ্যার কাছে এলেন । অরাকা জাহিলী যুগে ঈসায়ী ধর্ম গ্রহণ করেছিলেন । তিনি ইবরানী ভাষায় কিতাব লিখতেন । আল্লাহর মর্জি মাফিক তিনি ইনজীলের হিব্রু ভাষায় অনুবাদ করতেন । তিনি বৃদ্ধ ও অন্ধ হয়ে ছিলেন। খাদীজা রা. তাকে বলেন, হে চাচাত ভাই! আপনার ভ্রাতুম্পুত্রের কথা শুনুন । ওয়ারাকা তাকে বলেন, হে ভ্রাতুম্পুত্র! তুমি কি দেখেছ? রাসুলুল্লাহ স. তাকে তার দেখা সব ঘটনা শুনালেন। ওয়ারাকা তাকে বললেন, ইনি সেই জিবরাঈল ফেরেশতা যাকে মূসা আ.- এর কাছে আল্লাহ নাযিল করেন। হায় ! আমি যদি তোমার নবুওয়াতের সময় বলবান যুবক থাকতাম ! হায় !! আমি যদি সে সময় জীবিত থাকতাম, যখন তোমার জাতি তোমাকে দেশ ত্যাগে বাধ্য করবে !! রসূলুল্লাহ স. জিজ্ঞেস করলেন, তারা কি আমাকে দেশ ত্যাগে বাধ্য করবে ? ওরাকা বললেন, হা, তুমি যা নিয়ে এসেছো, তদ্রূপ কোনো কিছু নিয়ে যে ব্যক্তিই এসেছেন, তার সাথে শক্রতাই করা হয়েছে। আমি তোমার যুগে বেঁচে থাকলে তোমাকে যথাসাধ্য সাহায্য করবো । তারপর ওয়ারাকা অচিরেই ইন্তেকাল করেন এবং ওহী আগমনও স্থগিত রইল। ইবনে শিহাব যুহুরী বলেন, আবু সালমা ইবনে আবদুর রহমান বর্ণনা করেছেন যে, জাবের ইবনে আবদুল্লাহ আনসারী রা. ওহী বিরতি বর্ণনা তার হাদীসে বলেন, রাসূলুল্লাহ স. বলেছেন £ঃ আমি পথ চলাকালে আসমান থেকে একটি আওয়াজ শুনতে পেলাম । আমি উপরে তাকিয়ে দেখি, হেরা গুহায় যিনি আমার নিকট এসেছিলেন সেই ফেরেশতা আসমান ও যমীনের মাঝখানে একটি কুরসীতে উপবিষ্ট । আমি ভীত হয়ে বাড়ী ফিরে এলাম এবং আমাকে চাদর দিয়ে ঢেকে দিতে. বললাম । তখন আল্লাহ তাআলা নাযিল করলেন ঃ EGET Fp LE IEEE LEGG La “হে চাদর জড়ার্লো ব্যক্তি ! উঠো, জীর সতর্ক করে দাঙি । আর তোমীর রব-এর শ্রেষ্ঠত্ব ঘোষণা করো । তোমার কাপড় পবিত্র করো এবং অপবিত্রতা ত্যাগ করো ৷” -সূরা আল মুদ্দাসসির 8 ১-৫ এরপর থেকে অব্যাহতভাবে ওহী নাযিল হতে থাকে ।৫ ৫. হাদীসটি বুখারী র. নিম্নোক্ত সনদসহ তীর মূল গ্রন্থে বর্ণনা করেছেনঃ LEC Se AA onl Be re Slot nl oe Lie Lo SAU GSIIG SG on 2 i> asl el তিনি হাদীসটি বর্ণনা করে শেষে বলেছেন, আবদুল্লাহ ইবনে ইউসুফ এবং আবু সালেহও হাদীসটির সনদে উল্লেখিত ইয়াহইয়া ইবনে বুকায়েরের ন্যায় লাইস থেকে বর্ণনা করেছেন। এছাড়া হেলাল ইবনে রবীয়া ও সনদে উল্লেখিত ওকায়েলের ন্যায় ইবনে শিহাব যুহ্রী থেকেএ হাদীসটি বর্ণনা করেছেন ইমাম বুখারী আরও বলেন, ইউনুস ও মামার মূল হাদীসের মধ্যে ১১1১4 শব্দের পরিবর্তে ১,১1৯; বর্ণনা করেছেন www.amarboi.org
— পৃষ্ঠা ৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।