২১২ সহীহ আল বুখারী - pial Celi i EC Gl tit [H LEA LY di “আন্পাহ মহান, খায়বার ধ্বংস হোক । আমরা এমন লোক, যখন কোনো জাতির প্রাঙ্গণে উপস্থিত হই, তখন তাদের সতর্ককারীদের ত্রাসের সৃষ্টি হয়।” একথা তিনি তিনবার বললেন । রাবী বলেন, লোকেরা তাদের কাজে বের হলো ৷ তারা বলে উঠলো, মুহাম্মদ এসে গেছে! আবদুল আযীয বলেছেন, আমাদের কতক সাথীদের মতে তারা বলে উঠলো মুহাম্মাদ তার সেনাবাহিনীসহ এসেছে! রাবী বলেন, আমরা বিনা যুদ্ধে খায়বার জয় করলাম । বন্দীদেরকে জমা করা হলো । দেহইয়া এসে বললো, হে আল্লাহর নবী! আমাকে বন্দীদের মধ্য থেকে একটি দাসী দিন। তিনি (রসূল) বললেন, যাও এবং একটি দাসী নাও। সে সফিয়া বিনতে হুয়াইকে নিল। এমন সময় একজন লোক নবী স.-এর নিকট এসে বললো, হে আল্লাহর নবী! আপনি কোরাইযা ও নযীর বংশের নেতৃস্থানীয় রমণী সফিয়া বিনতে হুয়াইকে দেহইয়ার হাতে তুলে দিলেন। সে একমাত্র আপনারই যোগ্য । তিনি ' বললেন, তাকে সফিয়াসহ ডাক । দেহইয়া তাকে নিয়ে আসল । নবী স. সফিয়াকে দেখে বললেন, দেহইয়া তুমি বন্দীদের মধ্য থেকে অন্য একটি দাসী নাও । রাবী বলেন, নবী স. তাকে আযাদ করার পর বিয়ে করেন। সাবেত আবু হুরাইরাকে বলেন, .হে আবু হামযা! সফিয়ার দেন মোহর কি ধার্য করা হলো? তিনি বললেন, তাকে আযাদ করার পর বিয়ে করা তার জন্য দেন মোহর স্বরূপ ছিল। তারপর উম্মে সুলাইম (আনাসের মা) রাস্তায় তাকে বধু সাজিয়ে রাতে রসূলুল্লাহ স.-এর নিকট পেশ করলেন । সকালে রসূলুল্লাহ স. বর বেশে উঠলেন এবং বললেন, তোমাদের যার কাছে যা আছে নিয়ে এসো তিনি দস্তরখান বিছালেন। কেউ খেজুর, কেউ ঘি এবং রাবীর ধারণায় কেউ ছাতু নিয়ে আসলো এবং এসব কিছু মিলিয়ে তারা “হাইস” নামক এক প্রকার খাদ্য তৈরী করলো । এটিই ছিল রসূলুল্লাহ স.-এর অলীমা ১ ১৩. অনুচ্ছেদ £ মেয়েরা কতটুকু কাপড় পরে নামায পড়বে ? ইকরামা বলেন, যদি একটি কাপড় দিয়ে সম্পূর্ণ শরীর ঢাকতে পারে তাহলে তা জায়েয । ESSE EE 3 sco 8 ss 4 ত 5£ 5 ess oo 2422 188 Y 5 Ori UE dl 22 PS othe of Slbilie Slat cael Go. ‘ial ৩৫৯. আয়েশা রা. থেকে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ স. ফজরের নামায পড়তেন এবং তার সাথে কিছু সংখ্যক মুসলিম মহিলা শরীরে চাদর জড়িয়ে নামাযে শরীক হতো । তারা এত অন্ধকার থাকতে নামায থেকে বাড়ী ফিরতো যে কেউ তাদেরকে চিনতে পারতো না। ১৪. অনুচ্ছেদ $ ছবিযুক্ত কাপড় পরে নামায পড়া এবং নামায পড়া অবস্থায় ছবির প্রতি নযর করা । ৬. সাধারণ সৈন্যদের মধ্যে যাতে অসন্তোষ দেখা না দেয় এবং সফিয়ার মর্যাদা ক্ষুণ্ন না হয় সেই উদ্দেশ্যে রসূলুক্পাহ স. সফিয়াকে বিয়ে করেছিদেন। www.amarboi.org
— পৃষ্ঠা ২১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।