কিতাবুস সালাত ২০৩ আকাশে আরোহণ করলেন এবং দ্বাররক্ষীকে বললেন, দরজা খোল। সে তাকে প্রথম দ্বাররক্ষীর ন্যায় জিজ্ঞেস করলো । তারপর দরজা খুলল । মতান্তরে আনাস রা. বলেন, তিনি (আবু যর) বলেছেন, নবী স. আকাশসমূহে আদম, ইদরীস, মুসা, ঈসা ও ইবরাহীমের সাথে সাক্ষাত করেছিলেন। কিন্তু তিনি (আবু যর) তাদের নির্দিষ্ট. অবস্থানের কথা বলেননি । শুধু এতটুকু বর্ণনা করেছেন, নবী স. আদমকে নিকটবতী আকাশে ও ইব্রাহীমকে ষষ্ঠ আকাশে দেখেছিলেন। আনাস বলেন, জিবরাঈল আ. নবী স.-কে নিয়ে ইদরীসের নিকট পৌঁছলে তিনি বলেন, খোশ আমদেদ, হে পুণ্যবান নবী ! হে পুণ্যবান ভ্রাতা! আমি বললাম, ইনি কে ? তিনি জানালেন, ইদরীস আ. ৷ তারপর মূসা আ.-এর নিকট গেলাম । তিনি বললেন, খোশ আমদেদ, হে পুণ্যবান নবী ! হে পুণ্যবান ভ্রাতা ! আমি জিজ্ঞেস করলাম, ইনি কে? তিনি জানালেন, ইনি মূসা আ. । তারপর ঈসা আ.-এর নিকট গেলাম ৷ তিনি বললেন, খোশ আমদেদ, হে পুণ্যবান নবী! হে পুণ্যবান ভ্রাতা ! আমি বললাম, ইনি কে ? তিনি উত্তর দিলেন, ঈসা আ. ৷ তারপর ইবরাহীমের নিকট গেলাম । তিনি বললেন, খোশ আমদেদ, হে পুণ্যবান নবী ! হে পুণ্যবান সন্তান ! আমি প্রশ্ব করলাম, ইনি কে? তিনি বললেন, ইবরাহীম আ. । মতাস্তরে ইবনে আব্বাস ও আৰু হাববা আনসারী বলতেন, নবী স. বলেছেন, তারপর আমাকে উর্ধে আরোহণ করানো হলো এবং আমি এমন এক সমতল ভূমিতে পৌছলাম যেখানে কলমের ঘচ ঘচ শব্দ শোনা যেতে লাগল । মতান্তরে আনাস ইবনে মালেক রা. বলেন, নবী স. বলেছেন, মহামহিম আল্লাহ আপনার উম্মতের ওপর পঞ্চাশ ওয়াক্ত নামায ফরয করেছেন। ফেরার সময় আমি মূসা আ.-এর নিকট পৌছলে, তিনি বলেন, আপনার উম্মতের ওপর আল্লাহ কি ফরয করেছেন ? আমি জানালাম, পঞ্চাশ ওয়াক্ত নামায । তিনি বললেন, আপনার রবের নিকট ফিরে যান। কেননা আপনার উম্মত এত নামায আদায় করতে সক্ষম হবে না। আমি ফিরে গেলাম ৷ আল্লাহ কিছু অংশ কম করে দিলেন। তারপর আবার মূসা আ.-এর নিকট ফিরে এসে বললাম, কিছু কম করে দিয়েছেন। তিনি পুনরায় বললেন, আবার যান। কেননা আপনার উন্মত তা আদায় করতে পারবে না। আমি আবার ফিরে গেলাম ৷ আল্লাহ আবার কিছু যান। কেননা আপনার উম্মত এও আদায় করতে সক্ষম হবে না। আমি আবার গেলাম।। আল্লাহ বললেন, পীচ ওয়াক্ত, এটিই (আসলে সওয়াবের দিক থেকে) পঞ্চাশ (ওয়াক্তের সমান!) আমার কথার পরিবর্তন হয় না। আমি আবার মূসার নিকট আসলে তিনি আবার বললেন, আবার ফিরে যান। আমি বললাম, আমার যেতে লজ্জা করছে। তারপর ‘আমাকে “সিদরাতুল মুনতাহায়”” নিয়ে যাওয়া হলো। তা রঙে ঢাকা ন্থিল। আমি জ নি না তা কি? অবশেষে আমাকে জান্নাতে প্রবেশ করানো হলো । আমি দেখি সেখানে মুক্তার হার এবং সেখানকার মাটি কন্তুরী । ik, ed bn shall Ue SiG niall nl Case be.vYv - 222) lo dd 3 yi ile SH Lally pall i ef ১, আকাশের যে শেষ সীমায় পর্যন্ত ফেরেশতাদের যাওয়ার অধিকার রয়েছে এবং যেখানে একটি কুল গাছ আছে তাকে “সিদরাতুল মুনতাহা” (শেষ সীমার কুল গাছ) বলা হয়। www.amarboi.org
— পৃষ্ঠা ২০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।