সহীহ আল বুখারী ১ম খণ্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

১৬: অনুযায়ী জুলাই মাস থেকে অনুবাদের কাজ শুরু হয়ে যায়। এক বছরের মধ্যে প্রথম জিলদের অনুবাদের কাজ সম্পন্ন হয়ে যায়। অনুবাদের সাথে সাথে সম্পাদনার কাজও চলতে থাকে । অনুবাদের ভাষাকে সহজ ও প্রাঞ্জল রাখার সাথে সাথে মূল আরবীর সাথে পূর্ণ সামঞ্জস্য বিধানের চেষ্টা করা হয়েছে। হাদীসের ব্যাখ্যার মাধ্যমে হাদীসের বক্তব্যকে আরো ভারাক্রান্ত করার চেষ্টা. না করে পাঠকের সুবিধার জন্য শুধুমাত্র জরুরী টীকার ব্যবস্থা করা হয়েছে। রাবীদের দীর্ঘ সিলসিলার উল্লেখ না করে শুধুমাত্র শেষ রাবী অর্থাৎ সাহাবীর নাম উল্লেখ করা হয়েছে। এর কারণ হচ্ছে, আসলে হাদীসের বাংলা অনুবাদ রাবীদের ওপর গবেষণা বা অনুসন্ধানের কোনো ক্ষেত্র নয়। এ কাজ করতে হলে অবশ্যই মূল অর্থাৎ আরবী গ্রন্থের শরণাপন্ন হতে হবে। তাই বাংলা অনুবাদে এর প্রয়োজন অনুভব করা হয়নি। ইমাম বুখারীর ‘তরজমাতুল বাবে'র (অর্থাৎ অনুচ্ছেদের শিরোনামা) মধ্যে কোনো প্রকার কাটছাট না করে তাকে পুরোপুরি অপরিবর্তিত রাখা হয়েছে। কারণ ইমাম বুখারী র. নিজেও একজন মুজতাহিদ এবং ফিক্হের ক্ষেত্রে তিনি নিজস্ব মতের অধিকারী । তাই তীর মতের ওপর হস্তক্ষেপ করাকে আমরা সমীচীন মনে করিনি। তবে একান্ত প্রয়োজনের ক্ষেত্রে টীকার মাধ্যমে হানাফী মতটাকে ব্যক্ত করে দেয়া হয়েছে। এ ক্ষেত্রে ফিক্হের বিস্তারিত আলোচনা এবং তার ভিত্তি হিসেবে অন্যান্য হাদীসের উল্লেখের আমরা এজন্য প্রয়োজন বোধ করিনি যে, এজন্য আসলে স্বতন্ত্র পরিসরের প্রয়োজন এবং সে পরিসরটি হাদীসের নয়, ফিক্হের । আশা করি পাঠক সমাজ আমাদের এ দৃষ্টিভঙ্গি অনুধাবনে সক্ষম হবেন । বাংলা ভাষায় সমগ্র অনুবাদে যারা সাহায্য করেছেন তারা হচ্ছেন £ অধ্যাপক মাওলানা সাইয়েদ মুহাম্মদ আলী, অধ্যাপক মাওলানা মুহাম্মদ হেলাল উদ্দীন, মাওলানা আফলাতুন কায়সার, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মোজাম্মেল হক, মাওলানা আতিকুর রহমান, অধ্যাপক মাওলানা আবদুল খালেক, অধ্যাপক মাওলানা রুন্থল আমীন ও অধ্যক্ষ মাওলানা আবদুর রাজ্জাক । বুখারী অনুবাদের পেছনে আমাদের যে উদ্দেশ্য কাজ করছে তা হচ্ছে, বাংলা ভাষায় হাদীস চর্চার প্রসার । এ অনুবাদের মাধ্যমে আমরা সে উদ্দেশ্য কতটুকু সফলকাম হয়েছি বাংলার পাঠক সমাজই তা বিচার করবেন । অনুবাদ, তথ্য পরিবেশন বাগ্রস্থ উপস্থাপনার ক্ষেত্রে বিদগ্ধ সমাজের যে কোনো ক্রটি নির্দেশ আমরা সাদরে গ্রহণ করবো । পরবর্তী সংস্করণে তা গ্রন্থটিকে অধিকতর ক্রটিমুক্ত করতে সাহায্য করবে বলে আশা করি৷ আবদুল মান্নান তালিব ১ রমযান, ১৪০১/৪ জুলাই, ১৯৮১. www.amarboi.org

— পৃষ্ঠা ১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।