সহীহ আল বুখারী ১ম খণ্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

১৫ হতো” ইমাম ইসহাকের একথা মজলিসের সবাই শুনলেন কারোর সাহস হলোনা এ কাজে অগ্রসর হবার । কিন্তু বুখারীর মনে একথা দাগ কেটে বসল গভীরভাবে । সেদিন থেকেই তিনি মনস্থির করলেন এ মহান দায়িত্ব পালন করার জন্য ৷ এ কাজ সম্পাদন করার জন্য তিনি মদীনা মুনাওয়ারায় চলে আসলেন। মসজিদে নববীতে বসে তিনি সহীহ হাদীসগ্রন্থ সংকলনের কাজ শুরু করলেন । শুধু নিজের স্মরণশক্তি ও লিখিত নথিপত্রের ওপর নির্ভর করে তিনি অগ্রসর হননি, নিয়তের বিশুদ্ধতা ও আন্তরিকতার সাথে সাথে তাকওয়া ও তাহারাতের ওপরও নির্ভর করেন একান্তভাবে ৷ অর্থাৎ কোনো হাদীস লিখতে বসার আগে গোসল করে পাক-পবিত্র হয়ে নিতেন, দু’ রাকআত নফল নামায পড়ে নিতেন তারপর যথাযথভাবে ইস্তেখারা করে হাদীস সন্নিবেশ করতেন । নতুন অধ্যায় ও অনুচ্ছেদ সংযোজনের সময়ও এ একই পদ্ধতি অবলম্বন করতেন। নির্ভুল হাদীস সংযোজন ও নির্ভুল সিদ্ধান্তে উপনীত হবার জন্য তিনি এ পদ্ধতি অবলম্বন করেন। এভাবে একাধারে ১৬ বছর কঠোর পরিশ্রমের পর তিনি সহীহ বুখারী রচনার কাজ সম্পন্ন করেন। সমকালীন শত শত, হাজার হাজার মুহাদ্দিস ও হাদীস বিশেষজ্ঞ গ্রন্থটির চুলচেরা পর্যালোচনা করেন। সমগ্র উন্মত সম্মিলিতভাবে এটিকে 54 ১ ৯ 0 ০! < (অৰ্থাৎ আল্লাহর কিতাব কুরআন মজীদের পরে দুনিয়ার বুকে মানুষের লেখা গ্রন্থগুলোর মধ্যে নির্ভুলতম গ্রন্থ) উপাধি দান করে। সহীহ বুখারীর এ মর্যাদা ও শ্রেষ্ঠত্ব আজও অক্ষুণ্ণ রয়েছে। গ্রন্থটির জনপ্রিয়তা অনুমান করার জন্য শুধু এতটুকু বলাই যথেষ্ট যে, ইমাম বুখারী র. থেকে প্রায় ৯০ হাজার মুহাদ্দিস গ্রন্থটি শ্রবণ করেন। . সাহাবীগণের মাওকৃফ রেওয়ায়াত ও তাবেঈগণের উক্তি ছাড়াও এ গ্রন্থে ৯,০৮২টি হাদীস সন্নিবেশিত হয়েছে। এর মধ্য থেকে তাকরার বা পুনরুক্তি বাদ দিলে মূল হাদীস দাড়ায় ২,৫১৩টি । এ গ্রন্থে হযরত আবু হুরাইরা রা. বর্ণিত রেওয়ায়াতের সংখ্যা 88৬, হযরত আনাস রা.-এর রেওয়ায়াতের সংখ্যা ২৬৮, হযরত আবদুল্লাহ ইবনে উমর রা.-এর রেওয়ায়াতের সংখ্যা ২৭০, হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা.-এর ২১৭, হযরত আয়েশা রা.-এর ৪২, হযরত উমর ইবনুল খাত্তাব রা.-এর ৬০, হযরত আলী রা.- এর ৪৯, হযরত আবু বকর রা.-এর ২২ ও হযরত উসমান গনী রা.-এর ৯টি । অবশিষ্ট রেওয়ায়াতগুলো অন্যান্য অসংখ্য সাহাবীগণ কর্তৃক বর্ণিত হয়েছে। ব্বাৎসাফ্স বুৰ্থাক্সী শক্সীফ বাংলায় এ পর্যন্ত বুখারী শরীফের কোনো প্রামাণ্য পূর্ণাঙ্গ অনুবাদ প্রকাশিত হয়নি৷ শুধু তাই নয়, হাদীসের চর্চাই বাংলা ভাষায় অত্যন্ত সীমিত । অথচ কুরআন ও হাদীসই হচ্ছে জ্ঞানের দু'টি নির্ভুল উৎস । এক্ষেত্রে কুরআন চর্চার পাশাপাশি হাদীসের চর্চা সমান পর্যায়ে না থাকলে আল্লাহ প্রদত্ত জ্ঞানের যথাযথ ব্যবহার সম্ভব নয়। ' এসব গুরুত্বের প্রতি দৃষ্টি রেখেই বাংলাদেশ ইসলামিক সেন্টার ১৯৭৮ সালে বুখারী শরীফ অনুবাদের পরিকল্পনা হাতে নেয়। এ উদ্দেশ্যে '৭৮-এর মার্চ মাসে সেন্টারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বাংলা ভাষায় পারদর্শী মুহাদ্দিসগণের একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বুখারী শরীফ অনুবাদের মূলনীতি প্রণীত হয়। এ মূলনীতি www.amarboi.org

— পৃষ্ঠা ১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।