সহীহ আল বুখারী ১ম খণ্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

ইমাম বুখারী ও বুখারী শরীফ ইমাম বুখারীর আসল নাম ইমাম মুহাম্মদ । পিতার নাম ইসমাঈল ৷ ডাকনাম আবু আবদুল্লাহ । পূর্বপুরুষ ইরানের অধিবাসী । প্রপিতা মুগীরা ইসমাঈল জুফীর হাতে ইসলাম গ্রহণ করেন। ইমাম বুখারী ১৯৪ হিজরীর ১৩ই শাওয়াল জুমআর নামাযের পর বুখারায় জন্মগ্রহণ করেন। শৈশবেই তার অদ্ভূত মেধা ও স্থৃতি শক্তি সবাইকে চমৎকৃত করে। দশ বছর বয়স হয়নি তখনই তিনি কয়েক হাজার হাদীস মুখস্ত করে ফেলেন। আর হাদীস মুখস্ত করা কুরআন মুখস্ত করার মতো ব্যাপার নয়। কারণ হাদীসের মধ্যে শুধু ‘মতন' বা বিষয়বস্তুই নেই, সনদেরও বিরাট সিলসিলা রয়েছে। হাজার হাজার, লক্ষ লক্ষ নাম একটার সাথে আরেকটার পার্থক্যসহ মুখস্ত করা চাট্রিখানি কথা নয়। কিন্তু ইমাম বুখারীর পক্ষে এটাও সম্ভবপর হয়েছিল। তীর ছোটবেলাকার একটি ঘটনা অত্যন্ত চমকপ্রদ । তখন তিনি দশ বছরের কিশোর । সে যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস দাখেলীর শিক্ষায়তনে হাদীসের পাঠ নিচ্ছেন। একদিন দাখেলী একটি হাদীস শুনালেন ঃ al)! ১০ ১০:১ ৫! 5০ ৩১১০ “সুফিয়ান আবু যুবাইর থেকে এবং তিনি ইবরাহীম থেকে বর্ণনা করেছেন৷’ বুখারী প্রতিবাদ করলেন £ আবু যুবাইর ইবরাহীম থেকে বর্ণনা করেননি ৷ দাখেলী তাকে ধমক দিয়ে থামিয়ে দিলেন। তবুও তিনি উত্তাদকে বললেন, মেহেরবাণী করে আপনার বক্তব্যটি একবার মূল পাণ্ডুলিপির সাথে মিলিয়ে দেখুন। অতিরিক্ত জোর দেয়ার কারণে উত্তাদের মনে সংশয় দেখা দিল । তিনি ভিতরে গিয়ে মূল পাণ্ডুলিপি দেখলেন। ফিরে এসে বললেন, তাহলে তুমিই বল সনদ কেমন হবে । বুখারী বললেন £ ইবরাহীম থেকে আবু যুবাইর নয়, আদীর পুত্র যুবাইর বর্ণনা করেছেন। উত্তাদ সংগে সংগেই কলম নিয়ে তার সামনের কপিটি সংশোধন করে নিলেন এবং বললেন, তোমার কথাই ঠিক । ষোল বছর বয়সে তিনি আবদুল্লাহ ইবনে মুবারক ও ইমাম ওকী’ সংগৃহীত সমুদয় হাদীস কণ্ঠস্থ করে ফেলেন হাদীস শেখার জন্য তিনি সিরিয়া, মিসর, খোরাসান, আল জাযীরা, ইরাক ও হেজায সফর করেন। আঠার বছর বয়সে তিনি গ্রন্থ রচনায় হাত দেন। এ সময় সাহাবী ও তাবেঈদের বাণী সম্বলিত একটি গ্রন্থ প্রণয়ন করেন। একই সময়ে একটি ইতিহাস গ্ৰন্থও রচনা করেন। তিনি প্রায় এক হাজার উস্তাদ থেকে শিক্ষা গহণ করেন এবং তাদের থেকে হাদীস শুনেন। বুখারীর ব্যাখ্যাতা শায়খ শিহাবুদ্দান আহমদ আল কাসতালানীর মতে তিনি.৬ লক্ষের মত হাদীস সংখৃহ করেন। কিন্তু এ পর্যন্ত তিনি হাদীস খ্রন্থ রচনায় হাত দেননি । বুখারী শরীফ রচনার প্রেরণা তিনি ইমাম ইসহাক ইবনে রাহওয়াইহ-এর কাছ থেকে পান । এ প্রসংগে তিনি নিজেই লিখেছেন £ “একদিন ইমাম ইসহাক ইবনে রাহওয়াইহ-এর মজলিসে বসেছিলাম, ইমাম বললেন, তোমরা কেউ যদি হাদীসের এমন একটি গ্রন্থ রচনা করতে যাতে শুধুমাত্র সহীহ হাদীসগুলোই সন্নিবেশিত হতো, তাহলে কতইনা ভাল www.amarboi.org

— পৃষ্ঠা ১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।