সহীহ আল বুখারী ১ম খণ্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

১৪২ সহীহ আল বুখারী ASSES AS SH EL 2 i Le 2 lo EEG UD ESIC al Rd y Liyal sl aall LG Jal lip dale Ld JG S45 E20 iti sty Gun at Loe es 4 ini Ul Sl US si fons al ) po 2 ii EOE él is EAA MEA EE ১৭৯. আসমা বিনতে আবু বকর রা. থেকে বর্ণিত । তিনি বলেছেন, আমি রসূলুল্লাহ স.- এর স্ত্রী ও আমার বোন আয়েশার নিকট আসলাম । তখন সূর্যগ্রহণ হচ্ছিল । দেখি লোকেরা সবাই নামায পড়ছে। আয়েশাও নামাযে শরীক হয়েছেন, আমি জিজ্ঞেস করলাম, লোকদের কি হলো ? (অসময়ে নামায কেন ?) তিনি ‘সুবহানাল্লাহ’ পড়লেন এবং হাত দ্বারা আকাশের দিকে ইশারা করলেন। আমি বললাম, (এই সূর্যগ্রহণ কি) কোনো নিশানী (আযাব না অন্য কিছুর) ? তিনি আমাকে ইতিবাচক ইংগিত দিলেন। কাজেই আমিও নামাযে দাঁড়ালাম ৷ দাড়াতে দাড়াতে আমার মাথায় চক্কর এসে গেল । আমি নিজের মাথায় পানি ঢালতে লাগলাম ৷ রসূলুল্লাহ স. নামায শেষে আল্লাহর প্রশংসা ইত্যাদি করার পর বললেন, যেসব বস্তু আমি এ পর্যন্ত দেখিনি সেসব আমাকে এ স্থানে (দীড়ানো অবস্থায়) দেখানো হয়েছে, এমন কি জান্নাত ও জাহান্নাম পর্যন্তও ৷ অবশ্য আমাকে অহী দ্বারা খবর দেয়া হয়েছে যে, তোমরা কবরের মধ্যে পরীক্ষার সম্মুখীন হবে দাজ্জালের মতো অথবা তার কাছাকাছি পরীক্ষার । (বর্ণনাকারী বলেন ঃ) আমি জানি না (মতো বা কাছাকাছি) এ দুটির মধ্যে কোন্‌ শব্দটি আসমা বলেছিলেন। তোমাদের প্রত্যেকের নিকট ফেরেশতা পাঠানো হবে তাকে জিজ্ঞেস করা হবে (নিজের প্রতি ইঙ্গিত করে) এ লোকটি সম্পর্কে কি জানো ? মুমিন বা মুকিম ব্যক্তি-_(বর্ণনাকারী বলেন £) এ দু'টির মধ্যে কোন্‌ শব্দটি আসমা বলেছিলেন তা আমার মনে নেই_-বলবে $ তিনি মুহাম্মাদ আল্লাহর রসূল । তিনি আমাদের নিকট আল্লাহর হুকুম ও হেদায়াত এনেছিলেন। তীর ডাকে আমরা সাড়া দিয়েছিলাম । তার ওপর ঈমান এনেছিলাম । তার আনুগত্য করেছিলাম । তখন সেই মৃত ব্যক্তিকে বলা হবে, আরামে শুয়ে থাক । প্রকৃতপক্ষে তুমি তার ওপর ঈমান এনেছিলে ৷ আর মুনাফিক বা সংশয়ী-_জানি না আসমা এ দু'টির মধ্যে কোন্‌ শব্দটি বলেছিলেন __মৃত ব্যক্তিকে এরূপ জিজ্ঞেস করা হলে, সে বলবে, আমি কিছু জানি না, অন্যান্য লোকদেরকে যেরূপ বলতে শুনেছিলাম, আমিও তদ্রূপ বলেছিলাম ৷ (তখন সেই লোকটির ওপর কঠিন আযাব দেয়া হবে।) ৩৮. অনুচ্ছেদ £ সম্পূর্ণ মাথা মাসেহ করা উচিত কেননা আল্লাহ তাআলা কুরআনে নির্দেশ দিয়েছেন, “তোমরা নিজ নিজ মাথা মাসেহ করো ।” সাঈদ ইবনুল মুসাইয়িব রা. বলেন, মাথা মাসেহের ব্যাপারে নারী ও পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই । www.amarboi.org

— পৃষ্ঠা ১৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।