সহীহ আল বুখারী ১ম খণ্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

১৩ (৫) ইমাম আবু ঈসা তিরমিযী (২০৯-২৭৯ হিজরী), (৬) ইমাম আহমদ ইবনে শো'আইব নাসাই (মৃত্যু ৩০৩ হিজরী), (৭) ইমাম মুহাম্মদ ইবনে ইয়াযীদ ইবনে মাজাহ কাযবীনী (মৃত্যু ২৭৩ হিজরী)। এঁদের মধ্যে একমাত্র ইমাম আহমদ ইবনে হাম্বলের মুসনাদ ছাড়া বাকি ছ’টি হাদীস গ্রন্থকে সিহাহ সিত্তা অর্থাৎ ছ'’টি নির্ভুল হাদীস গ্রন্থ বলা হয়। হাদীস অ্রস্থের শেণী বিভাগ মুহাদ্দিসগণ হাদীস- গ্রন্থগুলোকে রেওয়ায়াতের নির্ভুলতা ও শক্তিমত্তার দিক দিয়ে বিভিন্ন ভাগে ভাগ করেছেন। তার মধ্যে মুআত্তা ইমাম মালেক, সহীহ বুখারী ও সহীহ মুসলিমকে নির্ভুল সনদ ও উন্নৃত পর্যায়ের রাবীদের কারণে সর্বোচ্চ আসন দান করেছেন। হাদীসের বিরোধ নিস্পত্তির ভপায় মুহাদ্দিসগণ নিজস্ব মানদণ্ডে হাদীসের বিচার-বিশ্রেষণ করেছেন। এজন্য একজন যে হাদীসটিকে সহীহ বলেছেন অন্যজনের মানদণ্ডে হয়তো কোনো একদিক দিয়ে তা ক্ৰটিযুক্ত হয়েছে। তাই তিনি সেটিকে সহীহ বলে গ্রহণ করেননি। এ তো সনদের বিচারে মুহাদ্দিসগণের মধ্যে মতপার্থক্য হবার কারণ । কিন্তু এর কোনো প্রভাব ‘মতনের' ওপর পড়ে না। এতদসত্ত্বেও হাদীসের মধ্যে কিছু বিরোধ দেখা যায়। এ বিরোধণগ্ুলোর মূল কারণ চারটি $ এক. বিভিন্ন রাবী একটি কথা বা একটি ঘটনাকে বিভিন্ন শব্দের মাধ্যমে বর্ণনা করেছেন। এদের মধ্যে কোনো গুরুতর অর্থগত পার্থক্য দেখা যায় না। অথবা কোনো ক্ষেত্রে এমনও হয়েছে যে, বিভিন্ন রাবী একটি ঘটনা বা বক্তৃতার বিভিন্ন অংশ উদ্ধৃত করেছেন। দুই. রসূলুল্লাহ স. নিজেই কোনো কোনো ক্ষেত্রে একটি বিষয়কে বিভিন্ন শব্দের মাধ্যমে বর্ণনা করেছেন। তিন. রসূলুল্লাহ স. নিজেই বিভিন্ন সময় বিভিন্ন পদ্ধতিতে আমল করেছেন। চার. একটি হাদীস পূর্বের এবং একটি হাদীস পরবর্তী কালের । এক্ষেত্রে শেষেরটি পূর্বেরটিকে বাতিল করে দিয়েছে। এভাবে হাদীসের বিরোধ নিষ্পত্তি করতে পারলে আসলে সহীহ হাদীসের মধ্যে কোনো প্রকার অসামঞ্জস্য ও বৈপরীত্য খুঁজে পাওয়া যাবে না। www.amarboi.org

— পৃষ্ঠা ১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।