১২ তাদের ছাত্রদের. অবস্থা, জ্ঞানার্জনের জন্য তাদের পরিশ্রম ও সফর, তীদের নৈতিক চরিত্র, তাদের সত্যবাদী বা মিথ্যাবাদী হবার ব্যাপারে ইল্্মে হাঁদীস বিশেষজ্ঞদের মতামত ইত্যাদি বহুতর বিষয় লিপিবদ্ধ হয়েছে। এ শাস্ত্রে শত শত গ্রন্থ লেখা হয়েছে। এভাবে কয়েক লক্ষ লোকের জীবনধারা লিপিবদ্ধ হয়ে গেছে। এমনকি স্পিংগারের ন্যায় বিদ্বেষভাবাপন্ন প্রাচ্যবিদও ‘আল ইসাবা’-এর ইংরেজী অনুবাদের ভূমিকায় একথা স্বীকার করতে বাধ্য হয়েছেন যে, এ ইল্মটির মাধ্যমে পীচ লক্ষ রাবীর জীবনী সংরক্ষিত হয়ে গেছে এবং এটি এমন একটি বৈশিষ্ট্য যা মুসলিম জাতি ছাড়া অন্য জাতির মধ্যে পাওয়া কোনোক্রমেই সম্ভব নয় । এ ইল্মটির মাধ্যমে রাবীদের যাচাই-বাছাইয়ের কাজটি অতি সূচারুর্ূপে সম্পন্ন করা হয়েছে। এমনকি আজও কোনো রাবী সম্পর্কে প্রশ্ন উঠলে এ ইল্মটির মাধ্যমে তার সমগ্র জীবনের পর্যালোচনা করা যায় এবং এভাবে তার বর্ণনার সত্যতা-অসত্যতা নিরূপণ করা সম্ভব । রাবীদেরকে এভাবে পর্যালোচনা করাকে ইল্মে হাদীসের পরিভাষায় বলা হয় ‘জারাহ ও তা'দীল'’ ৷ জারাহ ও তা'দীলের মানদণ্ডে অনেক রাবীকে পাওয়া যায় একশ ভাগ খাটি । তাদের নিখাদ হবার ব্যাপারে সবাই একমত । এ ধরনের রাবীর রেওয়ায়াতের মর্যাদা সবার ওপরে ৷ কিছু রাবী আছেন যাদের চরিত্রের কিছু দুর্বলতার কারণে তাদের রেওয়ায়াতকেও দুর্বল মনে করার ব্যাপারে সবাই একমত হয়ে গেছেন। আবার কিছু রাবীর ব্যাপারে সবাই একমত নয়। এভাবে এ ইল্মটি হাদীস যাচাই- বাছাইয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এ সংক্রান্ত আরো কয়েকটি গুরুত্বপূর্ণ ইল্ম হচ্ছে £ ইল্মু মুসতালিহুল হাদীস (হাদীসের পরিভাষা), ইল্মু তাখরীজুল আহাদীস (হাদীসের সূত্র অনুসন্ধান), ইল্মু গারীবুল হাদীস (হাদীসের কঠিন শব্দগুলোর শাব্দিক গবেষণা), ইল্মু আহাদীসুল মওদূআহ (মিথ্যা ও মনগড়া হাদীস) ইত্যাদি । এসব শাস্ত্রে শত শত নয়, হাজার হাজার কিতাব লেখা হয়েছে এবং এখনো এ কিতাব লেখার সিলসিলা অব্যাহত রয়েছে। এ তৃতীয় যুগে একদিকে যেমন হাদীস যাচাই-বাছাইয়ের কাজ চলছিল তেমনি অন্যদিকে চলছিল সহীহ হাদীসগুলো নিয়মিতভাবে লিপিবদ্ধ করার কাজ । এ যুগে এ কাজটি হয় অত্যন্ত ব্যাপক আকারে শত শত মুহাদ্দিস নিজেদেরকে এ কাজে নিয়োজিত করেন, হাদীস সংগ্রহের জন্য তীরা হাজার হাজার মাইল সফর করেন। শত শত উত্তাদের কাছে পাঠ নেন। রাবীদের অবস্থা জানার জন্যও অমানুষিক পরিশ্রম করেন। এভাবে তাঁরা নিজেদের মান অনুযায়ী হাদীস লিপিবদ্ধ করেন। প্রধান হাদীস সংক্ষশ্লক্ব্ন্দ তবে আমরা এ যুগের হাদীস সংকলকদের শীর্ষস্থানে পাই নিমোক্ত সাতজনকে । (১) ইমাম আহমদ ইবনে হাম্বল (জন্ম ১৬১, মৃত্যু ২৪১ হিজরী), (২) ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল আল-বুখারী (১৯৪-২৫৬ হিজরী), (৩) ইমাম মুসলিম ইবনে হাজ্জাজ নিশাপুরী (২০২-২৬১ হিজরী), (8) ইমাম আবু দাউদ সাজিস্তানী (২০২-২৬১ হিজরী), www.amarboi.org
— পৃষ্ঠা ১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।