কিতাবুল ইল্ম ১১৯ স্থানের কথা বলা হয়েছিল সেই স্থান অতিক্রম করার পূর্ব পর্যন্ত তিনি কোনো ক্লান্তিবোধ করেননি । তার সাথী তাকে বললো, দেখুন আমরা যখন পাথরের চটানে আশ্রয় নিয়েছিলাম আমি তখন মাছের কথা ভুলে গিয়েছিলাম । মূসা আ. বললেন, এঁ স্থানই তো আমরা খৌজ করছিলাম । তারপর তারা উভয়ে নিজের পদচিহ্ন ধরে ফিরে এলেন । যখন তারা এ পাথরের চটানে পৌছলেন, দেখলেন এক ব্যক্তি কাপড় মুড়ি দিয়ে আছেন। মুসা আ. সালাম দিলেন। খিযির আ. বললেন, তোমার এদেশে সালাম কোথায় ? মূসা আ. বললেন, আমি মূসা । খিযির আ. বললেন, বনী ইসরাঈলের মূসা ? তিনি বললেন, হ্যা’ ৷ তিনি [মূসা আ.] বললেন, ‘আল্লাহ আপনাকে যে জ্ঞান শিক্ষা' দিয়েছেন তার কিছুটা আমাকে শিক্ষা দেবেন, এ উদ্দেশ্যে আমি কি আপনার অনুসরণ করবো ?'’ তিনি (খিযির) বললেন, ‘তুমি কখনই আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবে না । হে মূসা আমাকে আল্লাহ যে জ্ঞান শিক্ষা দিয়েছেন আমি তার জ্ঞান রাখি । তুমি তা জান না । আর তোমাকে আল্লাহ্ যে জ্ঞান শিক্ষা দিয়েছেন আমি তা জানি না । মূসা আ. বললেন, আল্লাহ চাহেতো আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। আমি কোনো ব্যাপারে আপনার অবাধ্য হবো না । তারপর তারা দু'জনে সাগরের পাড় দিয়ে চলতে লাগলেন ৷ তাদের কোনো নৌকা ছিল না । এঁ সময় তাদের কাছ দিয়ে একখানা নৌকা যাচ্ছিল । তীরা তাতে তীদেরকে তুলে নেয়ার জন্য নৌকার লোকদেরকে বললেন । খিযির আ. পরিচিত ছিলেন বলে তারা বিনা ভাড়ায় তাদেরকে তুলে নিল। তারপর একটা চড়ুই পাখি এসে নৌকাটির কিনারায় বসলো এবং একবার কি দু'বার সাগরে ঠোঁট ডুবিয়ে দিল। তখন খিযির আ. বললেন, হে মূসা ! তোমার ও আমার জ্ঞান আল্লাহর জ্ঞানের তুলনায় এ চড়ুই পাখীর ঠোঁটে সাগরের পানির চেয়েও কম । খিযির আ. নৌকাটির একখানা তক্তার দিকে গেলেন এবং তা টেনে খুলে ফেললেন। মূসা আ. বললেন, এরা বিনা পারিশ্রমিকে আমাদেরকে তুলে নিয়ে এলো ; আর আপনি তাদেরকে ডুবিয়ে দেয়ার জন্য তাদের নৌকা ছিদ্র করে দিলেন। তিনি বললেন, আমি কি বলিনি যে, তুমি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবে না? মূসা আ. বললেন, আমি ভুল করেছি বলে আপনি আমাকে পাকড়াও করবেননা। আর আমার ব্যাপারে আপনি আমার প্রতি বেশী কঠোর হবেন না । মূসা আ.-এর প্রথম প্রতিবাদটা ভুলবশতঃ হয়েছিল। তারা আবার চললেন, দেখলেন একটি ছেলে অন্য ছেলেদের সাথে খেলা করছে। তখন খিযির আ. তার মাথার উপর্রে দিক নিব হাতে ধরে তা (শরীর থেকে) ছিন্ন করে ফেললেন । এতে মূসা আ. বললেন, আপনি কোনো জীব হত্যার বিনিময় ছাড়া একটা নিরপরাধ জীবকে হত্যা করলেন ? তিনি বললেন, ‘আমি কি তোমাকে বলিনি যে, তুমি ধৈর্য ধরে আমার সাথে থাকতে পারবেনা ?' ইবনে উয়াইন্া বলেন $. খিযির আ.-এর একথার মধ্যে ‘তোমাকে’ শব্দ থাকায় এটা বেশী জোরাল হয়েছে। তারা আবার চলতে চলতে এক গ্রামে পৌছলেন এবং সেখানকার অধিবাসীদের কাছে খাদ্য চাইলেন, কিন্তু তারা তাদের মেহমানদারী করতে অস্বীকার করল্যমে। সেখানে তাঁরা দেখতে পেলেন যে, একটা দেয়াল খসে যাওয়ার উপক্রম হয়েছে। খিযির আ. নিজ হাতে সেটাকে সোজাভাবে খাড়া করে দিলেন। মূসা আ. বললেন, আপনি ইচ্ছা করলে তো এর জন্য মজুরী নিতে পারতেন । তিনি বললেন, এবার আমার ও তোমার মধ্যে বিচ্ছেদ । নবী স. বললেন, “মুসাকে আল্লাহ রহম করুক । আমাদের কতই না ভাল লাগত যদি তিনি ধৈর্য ধর্তেন ৷ আর আল্লাহ আমাদের কাছে তাদের দুজনের আরও ব্যাপার বর্ণনা করতেন ৷” www.amarboi.org
— পৃষ্ঠা ১২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।