১১ করে এজন্য দেখা দেয় যে, ইতিমধ্যেই একদল লোক মিথ্যা ও মনগড়া হাদীস বর্ণনা করতে শুরু করেছিল । মনগড়া হাদীস বর্ণনার পেছনে নিমোক্ত কারণসমূহ সক্রিয় ছিল বলে মনে হয়। এক, বেদীন ও ফাসেক ধরনের লোকেরা এভাবে ইসলামকে হেয় প্রতিপন্ন করতে চেয়েছিল। দুই. অনেক মূর্খ, সূফী ও আবেদ প্রকৃতির লোক নেকী ও দীনদারী মনে করে ধর্মীয় উদ্দীপনা সৃষ্টিকারী ও ফযীলত সম্পর্কিত হাদীস তৈরী করতেন। তিন. অযোগ্য ও সংকীর্ণমনা কিছু লোক সহজ ‘খ্যাতি লাভ করার পদ্ধতি হিসেবে মনগড়া হাদীস তৈরীর প্রচেষ্টা চালান । চার. বিদআত সৃষ্টিকারী ও বিশেষ মাযহাবী মতের অনুসারীরা নিজেদের মতের সমর্থনে হাদীস তৈরী করতো । পাচ. অনেক লোক একটি দুর্বল ‘মতন’-এর জন্য সর্বজন পরিচিত ও স্বীকৃত ‘সনদ' তৈরী করতো । আবার অনেকে সনদের মধ্যে ওলট-পালট করে তার মধ্যে কিছু পরিবর্তন করতো । এর উদ্দেশ্য হতো তাদের কথাই সত্য এবং এর বিরুদ্ধে কোনো প্রকার অভিযোগ আনা যেতে পারে না। এছাড়া তাদের নতুন আবিষ্কারে লোকদেরকে চমকিত করাও তাদের উদ্দেশ্য ছিল। ছয়. অনেক লোক সাহাবীদের উক্তি, আরবী প্রবাদ, জ্ঞানী ও মনীষীদের বাণীকেও রসূলের সাথে সম্পর্কিত করে। সাত. হাদীস ইসলামী আইনের গুরুত্বপূর্ণ ভিত্তি হবার কারণে একদল দরবারী আলেম তবে এ ধরনের মিথ্যা হাদীস বর্ণনাকারীদের সংখ্যা ছিল অতি নগণ্য ৷ রসূলের যুগের নিকটবর্তী এবং মিথ্যা হাদীস তৈরীর বিরুদ্ধে রসূলের কঠোর হুশিয়ারীর এবং জাহান্নামের কঠিন আযাবের ভয় থাকার কারণে এ ধরনের ভণ্ড, নির্বোধ ও কুচক্রীর সংখ্যা সীমিত পর্যায়েই ছিল। এদের তুলনায় সঠিক ইসলামী বোধসম্পন্নব, অনুভূতিশীল এবং যথার্থ ইসলামী ভাবধারা ও আকীদা-বিশ্বাসের অধিকারী মুসলিমের সংখ্যা ছিল অনেক বেশী । তবে মিথ্যা হাদীস তৈরীর প্রচেষ্টা তাদের কাজকে অনেক কঠিন করে দেয়। এজন্য সহীহ হাদীস ছাঁটাই বাছাইয়ের কাজকে তারা নিজেদের দায়িত্বের অন্তর্ভুক্ত করে নেন। হাদীস সংকলনের দ্বিতীয় যুগ থেকে এ ছাটাই বাছাইয়ের কাজ শুরু হয় এবং তৃতীয় যুগে এ কাজ চূড়ান্ত পর্যায়ে পৌছে যায় । ছাটাই বাছাইয়ের এ কাজে অগ্রণী ভূমিকা পালন করেন মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী ও মুসলিম ইবনে হাজ্জাজ নিশাপুরী। এঁরা দু'জন ছাড়াও আরো শত শত মুহাদ্দিস তাদের সমগ্র জীবন এ কাজে ব্যয় করেন। সহীহ হাদীস বাছাই ও হাদীস যথাযথভাবে -- সংরক্ষণের উদ্দেশ্যে এ যুগে মুহাদ্দিসগণ একশটিরও বেশী ইল্মের ভিত্তি স্থাপন করেন। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইল্ম হচ্ছে ৪ ইল্মে আসমাউর রিজাল £ এখানে হাদীসের রাবী, অর্থাৎ বর্ণনাকারীদের ব্যক্তিগত ও সামাজিক জীবন, তাদের লেখাপড়া ও পাণ্ডিত্য, তাঁদের শিক্ষকদের ইল্মী অবস্থা, www.amarboi.org
— পৃষ্ঠা ১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।