১০ ১৫. হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রা. তার রেওয়ায়াতগুলো লিখে ফেলেন। মা‘আন বর্ণনা করেছেন, আবদুল্লাহ ইবনে মাসউদ রা.-এর পুত্র আবদুর রহমান আমার সামনে কিতাব বের করে কসম খেয়ে বলেন, এ হাদীসগুলো আমার পিতা আবদুল্লাহ ইবনে মাসউদের লেখা । তহিতীয় যুপ এ যুগে হাদীস নিয়মিতভাবে খ্রন্থাবদ্ধ করার কাজ শুরু না হলেও আসলে যেসব সাহাবায়ে কেরামের কাছে হাদীস লিখিত আকারে ছিল না তাঁরা এবং বয়োজ্যেষ্ঠ তাবেঈগণ তাঁদের জানা হাদীসগুলো লিখে ফেলেন এবং সেগুলোর পঠন-পাঠনের সিলসিলা চলতে থাকে। ' দ্বিতীয় হিজরী শতকের শুরু থেকে এ প্রচেষ্টা একটা নতুন মোড় নেয় । তাবেঈদের একটা বিরাট দল হাদীস সংকলনের কাজে আত্মনিয়োগ করেন। তারা সাহাবা ও বয়োজ্যেষ্ঠ তাবেঈগণের লিখিত হাদীসগুলো ব্যাপকভাবে একত্র করতে থাকেন। হাদীস সংকলনের এ ধারা চলে প্রায় হিজরী দ্বিতীয় শতকের মাঝামাঝি সময় পর্যন্ত । এ সময় ইসলামী বিশ্বের খলীফা হযরত উমর ইবনে আবদুল আযীয র. বিভিন্ন এলাকার দায়িত্বশীলদের কাছে হাদীস একত্র করার ফরমান পাঠান । ফলে হাদীসের বিভিন্ন সংকলন রাজধানী দামেশকে পৌছতে থাকে খলীফা সেগুলোর অনেক:-কপি করে সমগ্র ইসলামী রাষ্ট্রে ছড়িয়ে দেন। এ যুগেই ইমাম মালেক (জন্ম ৯৩ হিজরী, মৃত্যু ১৭৯ হিজরী) মদীনায় বসে তীর ‘মুআত্তা’ হাদীসগ্রন্থ লিপিবদ্ধ করেন। নিয়মিতভাবে লিপিবদ্ধ হাদীস গ্রন্থগুলোর মধ্যে এটিকে প্রথম বলা যায় ৷ ইমাম মালেক প্রায় ৯শত উত্তাদের কাছ থেকে হাদীসের ইল্ম লাভ করেন। তার ‘মুআত্তা' গ্রন্থে ১৭০০ হাদীস লিপিবদ্ধ হয়। এ যুগের আরো কয়েকটি উল্লেখযোগ্য হাদীস সংকলন হচ্ছে £ ‘জামে' সুফিয়ান সূরী' (মৃত্যু ১৬১ হিজরী), ‘জামে’ ইবনে মুবারক’ (১৮১ হিজরী), ‘জামে ইমাম আওযাঈ'’ (১৫৭ হিজরী), ‘জামে’ ইবনে জুরাইজ’ (১৫০ হিজরী), কাযী আবু ইউসুফের (১৮৩ হিজরী) ‘কিতাবুল খারাজ'’ ও ইমাম মুহাম্মদের (১৮৯ হিজরী) ‘কিতাবুল আসার’ ৷ এ যুগে রসূলের হাদীস, সাহাবীগণের বাণী ও তাবেঈদের ফতওয়া সবই একসাথে লিপিবদ্ধ করা হতো । কিন্তু সেখানে হাদীস, সাহাবীদের বাণী ও ফতওয়া প্রত্যেকটি সুস্পষ্টভাবে চিহ্নিত থাকতো । তৃতীয় যুপ তবে নিয়মিতভাবে হাদীস লিপিবদ্ধ করার কাজটি ব্যাপকভাবে চলে তৃতীয় যুগে । এ যুগটিকে আমরা চিহ্নিত করতে পারি হিজরী দ্বিতীয় শতকের শেষার্ধ থেকে চতুর্থ শতকের শেষ পর্যন্ত । এ যুগে রসূলের উক্তি এবং সাহাবা ও তাবেঈগণের উক্তির মধ্যে পার্থক্য করা হয় । প্রত্যেকটিকে পৃথক পৃথকভাবে লিপিবদ্ধ করা হয়। নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত হাদীসের পৃথক সংকলন করা হয়। এ তৃতীয় যুগে সংগৃহীত হাদীসের বিপুল স্তুপ থেকে সহীহ ও নির্ভুল হাদীস ছাটাই-বাছাইয়ের কাজও শুরু হয়ে যায়। এ ছাটাই-বাছাইয়ের প্রয়োজন বিশেষ www.amarboi.org
— صفحة ١١ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.