৯ ৭ম খণ্ড, ১৫৭, পৃষ্ঠা উদ্ধৃতি ইস্তিখাবে হাদীস, আবদুল গাফ্ফার হাসান, ১৮ ) ইমাম ইবনে তাইমিয়ার হাতে লেখা ‘মুসনাদে আবু হুরাইরা'-এর একটি কপি জার্মানীর লাইব্রেরীতেও সংরক্ষিত আছে। ৫. হযরত আলী রা. যে হাদীসগুলো লিখে রাখেন তার নাম দেয়া হয় ‘সহীফায়ে আলী’ । ৬. রসূলুল্লাহ স. মক্কা বিজয়ের সময় যে দীর্ঘ ভাষণ দান করেন আবু শাহ ইয়ামানীর আবেদনক্রমে তা লিখিত আকারে তাকে দেয়ার নির্দেশ দেন। মানবতার অধিকার সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিধানসমূহ এর অন্তর্ভুক্ত ছিল। ৭. হযরত জাবের ইবনে আবদুল্লাহ রা.-এর রেওয়ায়াতগুলো তার দু ছাত্র ওহাব ইবনে মুনাব্বাহ (মৃত্যু £৪ ১১০ হিজরী) ও সুলাইমান ইবনে কায়েস লশকরী লিপিবদ্ধ করেন । এতে ছিল হজ্জের বিভিন্ন কার্যক্রম ও বিদায় হজ্জের ভাষণ । ৮. হযরত আয়েশা সিদ্দীকা রা.-এর রেওয়ায়াতগুলো তার ভাগ্নে ও ছাত্র উরওয়া ইবনে যুবাইর লিপিবদ্ধ করে নেন। ৯. হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বর্ণিত হাদীসগুলো বিভিন্নভাবে সংকলিত হয়। সাঈদ ইবনে যুবাইর তাবেঈর কাছে এর একটি সংকলন ছিল। ১০. হযরত আনাস ইবনে মালেক রা.-এর কাছে হাদীসের একটি লিখিত সংকলন ছিল। সাঈদ ইবনে হিলাল বলেন, হযরত আনাস রা. নিজের হাতে লেখা সংকলনটি বের করে আমাদের দেখাতেন এবং বলতেন ঃ এগুলো আমি নিজে রসূলুল্লাহ স. থেকে শুনেছি এবং এগুলো লিখে নেবার পর তাকে শুনিয়ে সত্যায়িত করেছি। ১১. হযরত আমর ইবনে হাযম রা.-কে ইয়ামনে গভর্নর করে পাঠাবার সময় রসূলুল্লাহ স. তাকে একটি লিখিত হেদায়াতনামা দেন। এটি তিনি সংরক্ষিত করেন এবং এর সাথে রসুলুল্লাহ স.-এর আরো ২১টি ফরমান সংযুক্ত করে বেশ বড় .কিতাব বানিয়ে ফেলেন। ১২. হযরত সামুরা ইবনে জুনদুব .রা.-ও তার রেওয়ায়াতগুলো লিপিবদ্ধ করে. ফেলেন তার পুত্র' উত্তরাধিকার সূত্রে তা লাভ করেন। এটি ছিল হাদীসের একটি বিরাট সংকলন । ইবনে হাজার আসকালানী তার ‘তাহযীবুত তাহযীব' গ্রন্ছে এর উল্লেখ করেছেন। ১৩. হযরত সা'দ ইবনে উবাদাহ রা. জাহেলী যুগ থেকে লেখাপড়া জানতেন । তিনিও তার রেওয়ায়াতগুলো লিপিবদ্ধ করে ফেলেন। এটির নাম ‘সহীফায়ে সা'দ ইবনে উবাদাহ'-।. ১৪. তাবাকাতে ইবনে সা'দ-এ সুলাইমান মূসার একটি উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে, হযরত আবদুল্লাহ ইবনে উমর রা. বলে যেতেন এবং নাফে' রা.-তা লিখে নিতেন। হাদীসের এ সংকলনটির নাম ‘মাকতুবাতে হযরত নাফে'। বু-১/২-- www.amarboi.org
— পৃষ্ঠা ১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।