Tafseer Ibn Kasir ( 1, 2, 3rd Part) PDF
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

সুরাঃ ফাতিহা ১ ৭৭ পারাঃ ১ “বিসমিল্লাহ”*র ফযীলতের বর্ণনা তাফসীর-ই-ইবনে আবি হাতিমে রয়েছে যে, হযরত উসমান বিন আফ্ফান (রাঃ) রাসূলুল্লাহ (সঃ)কে “বিসমিল্লাহ' সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন । তখন তিনি উত্তরে বলেছিলেনঃ 'এ তো আল্লাহ তাআলার নাম। আল্লাহর বড় নাম এবং এই বিসমিল্লাহর মধ্যে এতদুর নৈকট্য রয়েছে যেমন রয়েছে চক্ষুর কালো অংশও সাদা অংশের মধ্যে ।” ইবনে মরদুওয়াইর রেঃ) তাফসীরের মধ্যেও এরূপ একটি বর্ণনা রয়েছে। তাফসীর-ই-ইবনে মরদুওয়াই'-এর মধ্যে এ বর্ণনাটিও আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “হযরত ঈসার (আঃ) আম্মা হযরত মরঈয়াম (আঃ) যখন তাকে মক্তবে নিয়ে গিয়ে শিক্ষকের সামনে বসালেন তখন তাঁকে বললেনঃ “বিসমিল্লাহ লিখুন । হযরত ঈসা (আঃ) বললেনঃ “বিসমিল্লাহ কি?" শিক্ষক উত্তর দিলেনঃ “আমি জানি না" তিনি বললেনঃ *-এর ভাবার্থ হলো 01? “44 অর্থাৎ আল্লাহর উচ্চতা -এর ভাবার্থ হলো ৮৬. অর্থাৎ আল্লাহর আলোক। এর তাৎপর্য হলো “:434বা আল্লাহর রাজত্ব 4] বলে উপাস্যদের উপাস্যকে । - ০৮ বলে দুনিয়া ও আখেরাতের করুণাময় কৃপানিধানকে, এবং আখেরাতে যিনি দয়া প্রদর্শন করবেন তাকে "£%; বলা হয়।" তাফসীর-ই-ইবনে জারীরের মধ্যেও এ বর্ণনাটি রয়েছে। কিন্তু সনদের দিক দিয়ে তা খুবই গারীব বা দুর্বল । হতে পারে যে, এটি কোন সাহাবী (রাঃ) প্রমুখ কর্তৃক বর্ণিত হয়েছে কিংবা হতে পারে যে, বানী ইসরাঈলের বর্ণনাসমূহের মধ্যে এটা একটা বর্ণনা। এর মারফৃ* হাদীস হওয়ার সন্তাবনা খুবই কম। অবশ্য আল্লাহ পাকই এ ব্যাপারে সঠিক জ্ঞানের একমাত্র অধিকারী । ইবনে মরদুওয়াই এর তাফসীরে রয়েছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “আমার উপর এমন একটি আয়াত অবতীর্ণ হয়েছে যার মত আয়াত হযরত সুলাইমান ছাড়া অন্য কোন নবীর উপর অবতীর্ণ হয়নি। আয়াতটি হলো “বিসমিল্লাহির রাহমানির রাহীম” ।' হযরত জাবির (রাঃ) বর্ণনা করেন যে, যখন এ আয়াতটি অবতীর্ণ হয় তখন পূর্ব দিকে বৃষ্টি বন্ধ হয়ে যায়, বায়ু মণ্ডলী স্তব্ধ হয়ে যায়, তরঙ্গ বিক্ষুব্ধ সমুদ্র প্রশান্ত হয়ে উঠে, জন্তুগুলো কান লাগিয়ে মনোযোগ সহকারে শুনতে. থাকে, আকাশ থেকে অগ্নিশিখা নিক্ষিপ্ত হয়ে শয়তানকে বিতাড়ন করে এবং বিশ্বপ্রভু স্বীয় সম্মান ও মর্যাদার কসম করে বলেনঃ “যে জিনিসের উপর আমার এ নাম নেওয়া যাবে তাতে অবশ্যই বরকত হবে। হযরত ইবনে মাসউদ (রাঃ) বলেন যে, দোযখের ১৯টি দারোগার হাত হতে-ফেবাচতে চায় সে যেন “বিসমিল্লাহির রাহমানির রাহীম" পাঠ, করে। এতেও ঘটেছে ১৯টি অক্ষরের সমাবেশ । প্রত্যেকটি অক্ষর, প্রত্যেক ফেরেশতার ৬. 001791721/90.007

— পৃষ্ঠা ৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।