Tafseer Ibn Kasir ( 1, 2, 3rd Part) PDF
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

সূরাঃ ফাতিহা ১ ৭৬ পারাঃ ১ -কে মদ লেম্বা) করেছেন ০] -এর উপর মদ করেছেন ও ৮ -এর উপর মদ করেছেন । মুসনাদ-ই-আহমাদ, সুনান-ই-আবি দাউদ, সহীহ ইবনে খুযাইমা এবং মুসতাদরিক-ই-হাকিমে হযরত উম্মে সালমা (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) প্রত্যেক আয়াত শেষে থামতেন এবং তার কিরাআাত্‌ পৃথক পুথক হতো যেমন (5 ০:৯৮ 211 0-চপড়ে থামতেন, ত তারপর 202 ৮:৮1 4 পড়তেন; পুনরায় থেমে 240 ৮ 45 পড়তেন । এইভাবে তিনি পড়তেন। দারাকুতনী (রঃ) এ হাদীসটিকে সঠিক বলেছেন। ইমাম শাফিঈ (রঃ) ও ইমাম হাকিম (রঃ) হয়রত আনাস (রাঃ) হতে বর্ণনা করেছেন যে, হযরত মু'আবিয়া (রাঃ) মদীনায় নামায পড়ালেন এবং “বিসমিল্লাহ' পড়লেন না। সে সময় যেসব মুহাজির সাহাবী (রাঃ) উপস্থিত ছিলেন তারা এতে আপত্তি জানালেন । সুতরাং তিনি পুনরায় যখন নামায পড়ানোর জন্য দাড়ালেন তখন “বিসমিল্লাহ পাঠ করলেন। প্রায় নিশ্চিতরূপেই উল্লিখিত সংখ্যক হাদীস এ মাযহাবের দলীলের জন্যে যথেষ্ট । এখন বাকী থাকলো তাদের বিপক্ষের হাদীস, বর্ণনা, সনদ, দুর্বলতা ইত্যাদি। ওগুলোর জন্যে অন্য জায়গা রয়েছে। দ্বিতীয় মাযহাব এই যে, 'বিসমিল্লাহ' জোরে পড়তে হবে না। খলীফা চতুষ্টয় আবদুল্লাহ বিন মুগাফ্ফাল, তাবেঈন ও পরবর্তী যুগের দলসমূহ হতে এটা সাব্যস্ত আছে। আবু হানীফা-(রঃ), সাওরী রেঃ) এবং আহমদ বিন হাস্বলের (রঃ) এটাই-মাযহাব । ইমাম মালিকের (রঃ) মাযহাব এই যে, “বিসমিল্লাহ' পড়তেই হবে না, জোরেও নয়, আস্তেও নয়। তার প্রথম দলীল তো সহীহ মুসলিমের হযরত আয়েশা (রাঃ) হতে বর্ণিত হাদীসটি যাতে রয়েছে যে রাসূলুল্লাহ (সঃ) নামাযকে তাকবীর ও কিরাআতকে (১0 ৬ 1)%2:1 দারা শুরু করতেন। সহীহ বুখারী ও সহীহ মুসলিমের মধ্যে আছে যে, হযরত আনাস বিন মালিক (রাঃ) বর্ণনা করেনঃ “আমি নবী (সঃ), হযরত আবূ বকর (রাঃ), হযরত উমার (রাঃ) এবং হযরত উসমানের (রোঃ) পিছনে নামায পড়েছি। তারা সবাই +.. (এ ৩/4 বারা নামায আরম্ত করতেন। সহীহ মুসলিমের মধ্যে আছে যে, বিসমিল্লাহ বলতেন না। কিরাআতের প্রথমেও না, শেষেও না। সুনানের মধ্যে হযরত মাগফাল (রাঃ) হতেও এরূপই বর্ণিত আছে। এ হলো এঁসব ইমামের “বিসমিল্লাহ' আস্তে পড়ার দলীল । এ প্রসঙ্গে এটাও ন্বর্তব্য যে, এ কোন বড় রকমের মতভেদ নয় । প্রত্যেক দলই অন্য দলের নামাযকে শুদ্ধ বলে থাকেন। 4৬. 001791721/90.007

— পৃষ্ঠা ৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।