সাত দেশ-বিদেশের শ্রেষ্ঠ খ্যাতিমান কুরআন-হাদীস বিশারদদের কাছে শিক্ষা গ্রহণের পর দীর্ঘ দুই যুগেরও অধিককাল ধরে বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শ্রেণীসমূহের হাদীস ও তাফসীরের ক্লাশ নিয়েছি। সাহিত্য জীবনেও আমার রচিত অন্যান্য গ্রন্থমালা যে প্রধানতঃ হাদীস ও তাফসীর বিষয়েই সীমাবদ্ধ এ সম্পর্কে আমি ইতিপূর্বে ইঙ্গিত জানিয়েছি। এইসব ন্যায়সঙ্গত এবং অনুকূল প্রেক্ষাপটের কারণেই আমি আজ বহুদিন ধরে তাফসীর ইবনে কাসীরকে বাংলায় ভাষান্তরিত করার সুপ্ত আকাংখা অন্তরের গোপন গহনে লালন করে আসছিলাম । কিন্তু এ পর্যন্ত একে বাস্তবে রূপ দেয়ার তেমন কোন সম্ভাবনাময় সুযোগ-সুবিধে আমি করে উঠতে পারিনি । তাই এতদিন ধরে মনের গুপ্ত কোণের এই সুপ্ত বাসনা বাস্তবে রূপ লাভ করতে না পেরে শুধুমাত্র মনের বেনুবনেই তা গুমরে গুমরে মরেছে। কিন্তু অন্তরের অন্তস্থিত কোণ থেকে উৎসারিত এই অনমনীয় অদম্য স্পৃহাকে বেশী দিন টিকিয়ে রাখা যায় কি? তাই আজ থেকে প্রায় দেড় যুগ আগে একমাত্র আল্লাহর উপর ভরসা করে এই বিরাট তাফসীরের অনুবাদ কর্মে হাত দিই এবং অতিসন্তর্পনে এই কন্টকাকীর্ণ পথে সতর্ক পদচারণা শুরু করি। এ ব্যাপারে আমার প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য ছিল বাংলায় তাফসীর সাহিত্যের অভাব পুরণ এবং ভাষাভাষীদের জন্যে আমার গুরুদায়িত্ব পালন। ূ আগেই বলেছি ইসলামী জ্ঞান-বিজ্ঞান ও প্রজ্ঞার অন্যতম উৎস এবং অমূল্য রতুভাগ্ডারকে সম্যক অনুধাবন করার জন্যে অপরিহার্য প্রয়োজন এই বিশাল তাফসীর সাহিত্যের বাংলায় ভাষান্তর করণ । আল্লাহ পাকের লাখো শুকরিয়া এই বিশ্বস্ততম এবং সবচেয়ে নির্ভরযোগ্য ও হাদীসভিত্তিক এই তাফসীর ইবনে কাসীর তথা ইসলামী প্রজ্ঞার প্রধান উপাদান ও উৎস এবং রত্ুভাপ্তারের চাবিকাঠি আজ বাঙ্গালী পাঠক-পাঠিকার হাতে অর্পণ করতে সক্ষম হলাম। এ জন্যে আমি নিজেকে পরম সৌভাগ্যবান ও ধন্য মনে করছি। প্রায় দেড় যুগ আগে এই অনুবাদের কাজ শুরু করে এই সুদীর্ঘ সময়কালের মধ্যে এই পর্যন্ত মাত্র ১৪টি খণ্ড এবং শেষের আমপারা খণ্ডও প্রকাশ করতে সমর্থ হয়েছি। বাকী খণ্গুলোর নিখুঁত ও নির্ভুল প্রকাশনা এবং তা সহৃদয় , পাঠকবর্গের হাতে তুলে দেয়া যে আরো কষ্টসাধ্য সময় সাপেক্ষ তা বলাই বালা ভাই জীবের ইসোধলী লয় তথা খাাগে গাড়ি তাফসীর ইবনে কাসীরের সম্পূর্ণ ব্রিশটি পারার অনুবাদ এবং বিভিন্ন খণ্ডে তা প্রকাশনার সুষ্ঠ ও নিখুঁত পরিসমাপ্তি যে কবে ও কোন শুভ মুহূর্তে ঘটবে তা' অন্তর্ধামী ছাড়া আর কেউ জানে না। যদিও আল্লাহর অপার করুণায় সম্পূর্ণ মূল আরবী তাফসীরের বাংলা তরজমা আমি প্রায়ই একটা আশু পরিসমাপ্তির দিকে টেনে আনতে সক্ষম হয়েছি। এক্ষণে যেহেতু আমার পক্ষ থেকে নিরলস প্রচেষ্টা প্রযত্রের কোন ক্রুটি নেই, তাই পূর্ণমাত্রায় এ প্রত্যাশা ও প্রত্যয় পোষণ করছি যে, ইনশাআল্লাহ্ এই পড়ত জীবন দীর্ঘারিত হয়ে পরবর্তী খসমূহ যথা সময়ে ৬. 301791721/80.007
— পৃষ্ঠা ৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।