Tafseer Ibn Kasir ( 1, 2, 3rd Part) PDF
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীর ইব্‌নে কাসীর ৫০ : প্রথম খণ্ড পারেননি ৷ যারা ওগুলো জানার দাবী করে তারা মিথ্যাবাদী ৷” এ হাদীসের সনদের মধ্যে মুহাম্মদ বিন সাইব ফালবী রয়েছে, যার হাদীস: বর্জনীয় ।' হতে পারে যে, তিনি “মাওকুফ" বর্ণনাকে অর্থাৎ হযরত আবদুল্লাহ বিন আব্বাসের 3 জানেন। সরা-ই আল ফাতিহার তাফসীর এবং এ সম্পর্কে একটি বিশিষ্ট ভূমিকাঃ হযরত কাতাদাহ্‌ (রহঃ) বলেনঃ “সূরা-ই বাকারাহ, সূরা-ই আলে ইমরান, সূরা-ই নিসা, মায়েদাহ, বারাআত, রা*দ, নাহল, হাজ্জ, নূর, আহযাব, মুহাম্মাদ, ফাতহ, হুযুরাত, রাহমান, হাদীদ, মুজাদালাহ্‌, হাশর, মুমতাহিনাহ্‌, সাফ, জুমুআ, মুনাফিকুন, 'তাগাবুন, তালাক, তাহরীম, যিলযাল এবং নাসর-এসব সূরা মদীনায় অবতীর্ণ হয়েছে এবং অবিশিষ্ট সমুদয় সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে। কুরআন কারীমের মোট আয়াত ৬ ছেয়) হাজার । এর চেয়ে বেশী আছে কিনা সে বিষয়ে কুরআন বিশেষজ্ঞদের মাঝে মতভেদ রয়েছে। কারও কারও মতে এর চেয়ে বেশী নেই । কেউ কেউ বলেন যে, ছয় হাজারের চাইতে আরও দু'শ চারটি আয়াত বেশী রয়েছে। কেউ কেউ মোট ছয় হাজার দু'শ চৌদ্দটির কথা উল্লেখ করেন। আবার কেউ দু'শ উনিশটি, কেউ দু'শ পঁচিশটি এবং কেউ দু'শ ছাব্বিশটির বেশীর কথা উল্লেখ করেন। আবূ আমর দানী “কিতাবুল বায়ানের' মধ্যে এসব কথা লিপিবদ্ধ করেছেন। কুরআন মাজীদের শব্দ সম্পর্কে হযরত আতা বিন ইয়াসার (রঃ) বলেন যে, সাতাত্তর হাজার চারশো উনচন্লিশটি শব্দ রয়েছে। অক্ষরের সংখ্যা সম্পর্কে হযরত মুজাহিদ (রহঃ) হতে বর্ণিত আছে যে, সম্পূর্ণ কুরআন কারীমের মোট অক্ষর হলো তিন লক্ষ একুশ হাজার একশ আশিটি । ফযল বিন আতা বিন ইয়াসার বলেন যে, মোট অক্ষর হলো' তিন লক্ষ তেইশ হাজার পনরটি । হাজ্জাজ বিন ইউসুফ স্বীয় শাসনামলে ক্বারী, হাফিয ও লেখকদের একত্রিত করে নির্দেশ দেন যে, তারা যেন কুরআন কারীমের অক্ষরগুলি গণনা করে তাকে অবহিত করেন । ফলে, হিসাব করে সর্বসম্মতিক্রমে তারা বলেন যে, কুরআনে মোট তিন লক্ষ সাত শ' চল্লিশটি অক্ষর রয়েছে। ঃপর হাজ্জাজ বলেনঃ 'আচ্ছা বলুনতো অক্ষর হিসেবে কুরআনের, অর্ধাং কোথায় হবে” গণনা করে জানা গেল যে, সুরা-ই-কাহাফ'-এর ০881 ? -এর পর্যন্ত কুরআনের ঠিক অর্ধাংশ হবে। আর সুরা-ই-বারাআতের একশ আয়াত পর্যন্ত কুরআনের কারীমের এক তৃতীয়াংশ হবে। সুরা-ই-শু'রা-এর একশ আয়াতের সূচনার উপর বা একশ এক আয়াতের সূচনার উপর কুরআন মাজীদের দুইভৃতীয়াংশ হয় এবং সেখান হতে শেষ পর্যন্ত শেষ তৃতীয়াংশ । আর 4৬. 001791721/90.007

— পৃষ্ঠা ৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।