Tafseer Ibn Kasir ( 1, 2, 3rd Part) PDF
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীর ইব্‌নে কাসীর ৪৬ প্রথম খণ্ড শুবাহ বিন হাজ্জাজ (রঃ) বলেন যে, ফুরূ বা শাখা বিশিষ্ট মাসয়ালায় যখন তাবেঈগণের কথা দলীলরূপে গ্রহণযোগ্য হয় না, তখন কুরআনের তাফসীরের ব্যাপারে তা কিভাবে দলীলরূপে গৃহীত হতে পারে? শুবাহের এ কথা সঠিক যে, তাদের মতভেদকারীগণের উপর তাদের কথা দলীল হতে পারে না, কিন্তু তারা সম্মিলিতভাবে যে কথা বলবেন সেটা দলীল হওয়ার ব্যাপারে কোন সন্দেহ নেই। তবে মতানৈক্যের সময় তাদের একের কথা অপরের উপর দলীল হতে পারে না এবং অন্যান্যদের উপরেও না। এমতাবস্থায় কুরআন ও হাদীসের ভাষা, আরবদের সাধারণ ভাষা এবং সাহাবা-ই-কিরামের (রাঃ) কথার দিকে ফিরে যেতে হবে। হ্যা, শুধুমাত্র স্বীয় অভিমত দ্বারা তাফসীর করা সম্পূর্ণরূপে হারাম । রাসুলুল্লাহ (সঃ) বলেনঃ “যে ব্যক্তি কুরআনের মধ্যে স্বীয় মত ঢুকিয়ে দিল কিংবা না জেনে -শুনে কিছু বলে দিল, সে জাহান্নামের মধ্যে স্বীয় স্থান একেবারে নির্দিষ্ট করে নিল।' তাফসীর-ই-ইবনে জারীর, জামি“উত্‌ তিরমিযী এবং সুনান-ই- আবি দাউদের মধ্যে এই হাদীসটি রয়েছে এবং ইমাম তিরমিযী (রহঃ) তাকে হাসান বলে আখ্যায়িত করেছেন। এই শব্দগুলোই হযরত আবদুল্লাহ বিন আব্বাস (রাঃ) হতেও বর্ণিত হয়েছে। হযরত জুনদব (রাঃ) হ'তে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “যে ব্যক্তি কুরআন মাজীদের মধ্যে স্বীয় মতানুযায়ী কিছু বললো সে ভুল করলো (ইবনে জারীর) । সুনান-ই-আবি দাউদ, জামি“উত্‌ তিরমিযী এবং সুনান-ই-নাসাঈর মধ্যেও এই হাদীসটি বিদ্যমান রয়েছে। ইমাম তিরমিযী (রঃ) একে গারীব বলেছেন এবং এর বর্ণনাকারী সাহীল সম্পর্কে কোন কোন পপ্তিত ব্যক্তি সমালোচনাও করেছেন । এই হাদীসে এই শব্দগুলো বর্ণিত হয়েছে যে, যে ব্যক্তি স্বীয় অভিমত দ্বারা কুরআনের মধ্যে কোন সঠিক কথাও বলে দিল সেও ভুল করলো। কেননা সে এমন জিনিসের অবতারণা করলো যে সম্পর্কে তার জ্ঞান ছিল না এবং এমন এক পদ্ধতি গ্রহণ করলো যা গ্রহণ করা কোনক্রমেই উচিত ছিল না। সুতরাং যদিও তার মুখ দিয়ে সঠিক কথা বেরিয়ে গেল তথাপি সে দোষী ও অপরাধী । এই ব্যক্তির সঠিক কথার উপর জবাবদিহি কম হবে তা অন্য কথা । কিন্তু দোষী তো বটে। আল্লাহ তা'আলাই সব কিছু ভাল জানেন। যেমন অপবাদ দেওয়ার পর সাক্ষী উপস্থিতি করত অসমর্থ হলে আল্লাহ তা'আলা তাকে মিথ্যাবাদী বলেছেন, যদিও সে প্রকৃতপক্ষে সত্যবাদীই হয় এবং যাকে সে জেনো বা ব্যভিচারের অপবাদ দিয়েছে সে যদিও প্রকৃতই ব্যভিচারী হয়। কিন্তু যেহেতু বিনা সাক্ষ্যে উক্ত সংবাদ ছড়ানো উষ্টিত ছিল না অথচ সে ছড়িয়েই দিল, সুতরাং সে মিথ্যাবাদী প্রমাণিত হলো। আল্লাহই এসব ব্যাপারে ভাল জানেন । এই কারণেই পূর্ব যুগের একটি বড় দল না জেনে-শুনে তাফসীর করতে খুব ভয় করতেন বরং তাদের সর্ব অবয়ব কেঁপে 4৬. 001791721/90:007

— পৃষ্ঠা ৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।