তাফসীর ইব্নে কাসীর ৪৫ প্রথম খণ্ড পরিচ্ছেদ কোন আয়াতের তাফসীর কুরআন, হাদীস এবং সাহাবীবৃন্দের কথার মধ্যে পাওয়া না গেলে ধর্মীয় ইমামগণের অধিকাংশের অভিমত এই যে, এরূপ স্থলে তাবেঈগণের তাফসীর নেয়া হবে। যেমন মুজাহিদ বিন জবর (রঃ) যিনি তাফসীরের ব্যাপারে আল্লাহর একটি নিদর্শন ছিলেন। তিনি স্বয়ং বলেনঃ “আমি তিনবার প্রথম হতে শেষ পর্যন্ত পবিত্র কুরআন হযরত আবদুল্লাহ বিন আব্বাসের গিঠিনিও নিলছিও রুহি এটি সাজি ভিজে বুঝে বুঝে পড়েছি।, ইবনে আবি মুলায়কাহ্ (রঃ) বলেনঃ “আমি স্বয়ং হযরত মুজাহিদকে রেঃ) দেখেছি যে, তিনি কিতাব, কলম, দোয়াত নিয়ে হযরত ইবনে আব্বাসের (রাঃ) লিপিবদ্ধ করতেন। তিনি এভাবেই সম্পূর্ণ কুরআনের তাফসীর নকল করেন।' হযরত সুফইয়ান সাওরীর (রঃ) তো কথাই ছিল যে, হযরত মুজাহিদ (রঃ) কোন আয়াতের তাফসীর করে দিলে তার সত্যাসত্য যাচাই করা বাহুল্য মাত্র। তার তাফসীরই যথেষ্ট । হযরত মুজাহিদের (রঃ) মত হযরত 'সাঈদ বিন যুবাইর (রঃ), হযরত আবদুল্লাহ বিন আব্বাসের (রাঃ) ক্রীতদাস হযরত ইকরামা (রাঃ), হযরত আতা" বিন আবি রাবাহ্ (রঃ), হযরত হাসান বসরী (রঃ), হযরত মসরূক বিন আজদা' রেঃ), হযরত সাঈদ বিন মুসআব (রঃ), হযরত যহহাক (রঃ) প্রভৃতি তাবেঈ ও তাবে'তাবেঈগণের এবং তাঁদের পরবর্তী যুগের তাফসীর বিশ্বাসযোগ্যরূপে গণ্য করা হবে। কখনও এরূপও. হয়ে থাকে যে, কোন আয়াতের তাফসীরের মধ্যে যখন এ সব গুরুজনের কথা বর্ণনা করা হয় এবং তাদের শব্দের মধ্যে বাহ্যত মতভেদ পরিলক্ষিত হয়, তখন বিদ্যাহীন ব্যক্তিরা সেটিকে মৌলিক মতভেদ মনে করে বলে থাকে যে, এই আয়াতের তাফসীরে মতভেদ রয়েছে। অথচ প্রকৃতপক্ষে এরূপ হয় না। বরং একটি জিনিসের ব্যাখ্যা কেউ হয়তো তার 'লাধিম' দ্বারা করেছেন, কেউ হয়তো রুরেছেন ওর দৃষ্টান্তের দ্বারা, আরার কেউ হয়তো স্বয়ং এজিনিসকেই বর্ণনা করেছেন। সুতরাং এসব অবস্থায়-শব্দের মধ্যে মতভেদ সৃষ্টি হলেও -অর্থ একই থাকে । এসব স্থলে রাড মিডিয়া বত পরিচালক । | ৬. 001791721/90.007
— পৃষ্ঠা ৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।