Tafseer Ibn Kasir ( 1, 2, 3rd Part) PDF
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীর ইব্‌নে কাসীর 8৪ প্রথমণখণ্ড অষ্টম ছিল কুকুরটি; হে নবী (সঃ)! তুমি বলে দাও যে, তাদের সংখ্যা সম্পর্কে আমার প্রভূই ভাল জ্ঞান রাখেন; তোমরা এই ব্যাপারে শুধুমাত্র প্রকাশ্যভাবে আলোচনা কর এবং তাদের সম্পর্কে কাউকে কিছু জিজ্ঞেস করো না।' (১৮ ২২) | উক্ত আয়াতে বলে দেয়া হলো যে, এরূপ স্থলে জামানের কি করা উচিত। মহান আল্লাহ এখানে তিনটি কথা বললেন । দু'টিকে তো দুর্বল বলে মীমাংসা করলেন আর তৃতীয়টির উপর দুর্বলতার ফয়সালা দিলেন না। এর ছারা জানা গেল যে, এটা সঠিক । কেননা, এটাও যদি অসত্য হতো তা হ'লে এদুটোর মতো এটাকেও অগ্রাহ্য করা হতো । আবার সাথে সাথে এটাও ঘোষণা করা হলো যে, তাদের সংখ্যা জেনে কোন লাভ নেই । সুতরাং ওর পিছনে লেগে থাকা উচিত নয় । বরং মানুষের উচিত একথা বলা যে, তাদের সংখ্যার প্রকৃত জ্ঞান একমাত্র আল্লাহরই রয়েছে । এমন খুব কম লোকই রয়েছে যাদেরকে আল্লাহ তা'আলা তাদের সঠিক সংখ্যা সম্পর্কে অবহিত করেছেন এভাবে এই আয়াতসমূহ দ্বারা আমরা অবগত হলাম যে, কোন মতভেদকে নকল করার উত্তম পন্থা হলো সমস্ত যতভেদপূর্ণ কথা বর্ণনা করে সঠিক ও বেঠিক কথা জানিয়ে দেয়া এবং মতভেদের উপকারিতাও বর্ণনা করে দেয়া। যে ব্যক্তি মতভেদ বর্ণনা করার সময় সমস্ত কথা বর্ণনা করে না সে ভুল করে৷ কারণ হতে পারে যে, যা সে'ছেড়ে দিল ওটাই সঠিক ছিল ৭ অনুরূপভাবে যে ব্যক্তি মতভেদ নকল করতঃ ওর ফয়সালা না দিয়েই ছেড়ে দিল সেও ভুল করলো । যদি বেঠিককে জেনে শুনে সঠিক বলে দেয় তবে সে মিথ্যাবাদী । আর যদি অজ্ঞতা বশতঃ এরূপ করে তবেও সে ক্রটিকারী । এভাবে যে ব্যক্তি কোন একটি সৃক্ধ্ কথার মধ্যে যাতে কোন বড় উপকার নেই, সমস্ত মতভেদপূর্ণ কথা নকল করে ফেললো কিংবা এমন মতভেদসমূহ নকল করার কাজে বসে পড়লো যার শব্দগুলি বিভিন্ন প্রকারের কিন্তু পরিণাম হিসেবে হয়তো রা মতভেদ সম্পূর্ণরূপে উঠে গেল বা সাধারণ মতভেদ থেকে গেল, সেও নিজের মূল্যবান সময় নষ্ট করে দিলো এবং কোন উপকারী কাজ করলো না । তার উপমা এমনই যেমন কেউ দুখানা. ছোট কাপড় পরিধান করলো । মোটকথা ভাল. এবং সরল-সঠিক কথার সামর্থ প্রকৃতপক্ষে মহান আল্লাহরই হাতে ন্যস্ত রয়েছে। ৬. 001791721/80.007

— পৃষ্ঠা ৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।