তাফসীর ইব্নে কাসীর ৪১ - প্রথম খণ্ড সুনানেও রয়েছে। সুতরাং এরই উপর ভিত্তি করে যখন কোন আয়াতের তাফসীর কুরআন ও হাদীসের মধ্যে পাওয়া না যাবে তখন সাহাবীগণের (রাঃ) কথার দিকে ফিরে যাওয়া উচিত । তীরা কুরআনের তাফসীর খুব ভাল জানতেন, কারণ যে ইঙ্জিত ও.অবস্থা তখন ছিল তার সম্যক জ্ঞান তাদের থাকতে পারে যারা সেই সময়ে সশরীরে বিদ্যমান ছিলেন । তাছাড়া পূর্ণ বিবেক, বিশুদ্ধ জ্ঞান এবং সৎ আমল তারাই লাভ করেছিলেন । বিশেষ করে এ সব মহামানব যারা তাদের মধ্যেও বড় মর্যাদাসম্পন্ন এবং বিদস্ধ আলেম ও চিস্তাবিদ ছিলেন, যেমন চারজন খলীফা যারা অত্যন্ত সৎ ও হিদায়াত প্রাপ্ত ছিলেন, অর্থাৎ হযরত আবূ বকর সিদ্দীক (রাঃ), হযরত উমর ফারূক (রাঃ), হযরত উসমান যিন্ুরাইন (রাঃ), হযরত আলী মুরতাযা শের-ই-খোদা (রাঃ) এবং যেমন হযরত আবদুল্লাহ বিন মাসউদ (রাঃ)। হযরত আবদুল্লাহ বিন মাসউদ (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেনঃ 'সেই খোদার শপথ, যিনি ছাড়া অন্য কোন উপাস্য নেই, আল্লাহর কিতাবের এমন কোন আয়াত নেই যার-সম্পর্কে আমার বিলক্ষণ জানা নেই যে, তা কি ব্যাপারে অবতীর্ণ হয়েছিল এবং কোথায় অবতীর্ণ হয়েছিল। যদি আমি জানতাম যে, আল্লাহর এই পবিত্র কিতাবের জ্ঞান আমার চাইতে আর কারও বেশী আছে এবং কোনও প্রকারে সেখানে পৌছতে পারতাম, তবে অবশ্যই তার খেদমতে হাজির হয়ে তার অনুগত বাধ্য ছাত্র হিসেবে আমি নিজেকে পেশ করতাম ।' তিনি একথাও বলতেনঃ 'আমাদের মধ্যে প্রত্যেক ব্যক্তি যে পর্যস্ত না দশর্টা আয়াতের পূর্ণ ভাবার্থ জানতেন এবং তার উপর পূর্ণ আমল কর: পর্যন্ত একাদশ আয়াতটি পড়তেন না। তাবেঈ হযরত আবদুর রহমান সালমা (রহঃ) বর্ণনা করেনঃ “যে পর্যস্ত আমরা দশটি আয়াতের ইল্ম ও আমল রাসূলুল্লাহ (সেঃ) হতে শিক্ষা না করতাম সেই পর্যন্ত আমরা সম্মুখে এক পাও অগ্রসর হতাম না।, মোট কথা কুরআনের জ্ঞান এবং তার উপর আমল দু'্টাই তাঁরা বেশ অভিনিবেশ সহকারে সমভাবেই শিখতেন। হযরত আবদুল্লাহ বিন আব্বাস (রাঃ) তাদেরই মধ্যে কুরআনের একজন বিশেষজ্ঞ ও বিদগ্ধ পণ্তিত ছিলেন। তিনি ছিলেন রাসূলুল্লাহ (সঃ)-এর চাচাতো ভাই এবং কুরআন মাজীদের একজন প্রথিতযশা ব্যাখ্যাতা। রাসূলুল্লাহ (সঃ) স্বয়ং তার জ্ঞানের ্রাচূর্ষের জন্যে আল্লাহর দরবারে প্রার্থনা জানিয়ে বলেছিলেনঃ 520 25৬ 5৮০ 28৯4 রনি 29012421401 অর্থাৎ “হে আল্লাহ! আপনি তাকে ধর্মের প্রকৃত প্রজ্ঞা দান করুন এবং পবিত্র কুরআনের তাফসীরেরও জ্ঞান দান করুন।' হযরত আবদুল্লাহ বিন মাসউদ ৬. 001791721/90.007
— পৃষ্ঠা ৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।