ইমাম ইবনু কাসীর ূ ২৭ প্রথম খণ্ড সেগুলোকে যাচাই বাছাই করে ইবনু কাসীর বিশুদ্ধ হাদীসের আলোকে একে নির্ভরযোগ্য বিশুদ্ধ তাফসীরে পরিণত করার প্রয়াস পেয়েছেন। বলা বাহুল্য, এসব ন্যায়সঙ্গত কারণেই একে “তাফসীরে সালাফী” নামে অভিহিত করা হয়।৯ এই সর্বজনপ্রিয় বিরাট তাফসীর গ্রন্থখানি সর্বপ্রথম মিসরের বোলাক প্রেস থেকে ১৩০১. হিঃ মুতাবেক ১৮৮৩ খৃষ্টাব্দে আল্লামা নওয়াব সিদ্দীক হাসান খান ভপালী (মৃঃ ১৩০৭ হিঃ -১৮৮৯খৃঃ) কৃত তাফসীর “ফাতহুল বায়ানে'র হাশিয়ায় মোট ১০ খণ্ডে সমাপ্ত হয়ে মুদ্রিত ও প্রকাশিত হয়। অতঃপর এটি আল্লামা হুসাইন বিন মাসউদ আল-ফাররা আল-বাগাতী (মৃঃ ৫১৬ হিঃ -১১২২খুঃ) কৃত তাফসীর “মাআলীমুত্ তানযীলে'র সঙ্গে মিসরের কোন এক প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত হয়। তারপর ১৩৫৬ হিজরী মুতাবেক ১৯৩৭ খৃষ্টাব্দে এটি আলাদাভাবে মিসরের আল-হালাবী প্রেস থেকে বড় বড় চার খণ্ডে ছাপা হয়ে প্রকাশিত হয়। এছাড়া আরও কয়েকবার একাধিক স্থান থেকে এটি প্রকাশিত হয়। সর্বশেষে. মরহুম শাইখ আহমদ শাকির এই তাফসীরের মধ্যে উল্লিখিত হাদীসসমূহের সনদ বা ব বাদ দিয়ে মিসর থেকে প্রকাশ করেন। তাফসীর ইবনু কাসীরের অপূর্ব জনপ্রিয়তা ও গুরুত্বের কথা অনুধাবন করে মহাগুজরাট প্রদেশের অন্তর্গত কাথিয়াওয়াড় এলাকার মাওলানা মুহাম্মদ জুনাগড়ী ২ একে উর্দূতে ভাষাত্তরিত করেন । এই উর্দু অনুবাদ প্রথমে “আখবারে মুহাম্মদী' নামক দিল্লী থেকে তীর সম্পাদনায় প্রকাশিত এক পাক্ষিক পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। অতঃপর গ্রস্থকারের বিভিন্ন খণ্ডে প্রকাশিত হতে শুরু হয় ১৩৫০ হিঃ মুতাবিক ১৯৩১ সালের প্রথম দিকে । এখন. এটি একই সঙ্গে পাক-ভারতের বহু প্রেস থেকে হাজার হাজার কপি করে মুদবিত হচ্ছে। আর কাট্তিও হচ্ছে প্রচুর | ১. আঃ কাঃ মুহাম্মদ আদমুদ্দীনঃ “ইলমে তাফসীর"ঃ “আজাদ ঈদ সং ১৩৫৩/১৯৪৬ শ্রীঃ পৃঃ ৭৩; শাইখ আবদুর রায্যাক হামযাহঃ মুকাদিমা ইখতিসার উলমিল হাদীস ওয়া তরজমাতুল মুয়াললিফ'ঃ দারুল কুতুব, বৈরতঃ পৃঃ ১৬-১৭, ডঃ মুহাম্মদ হুসাইন যাহাবীঃ আতৃতাফসীর ওয়ান মুকালসিরন' ২ ও এ সংষরণ দারুল কুতুবিল হাদীসিয়াহঃ ১৯৭৬ সালঃ পৃঃ ২৪৪; মাওলানা আলীমুদ্দীনঃ আরবী ভাষায় কুরআনের তাফসীরঃ সাঃ 'আরাফাত' পৃঃ ৭০-১১ শ বর্ষঃ ১৯শে ফেব্ুয়ারীঃ ১৯৬৮৪ ২. বোম্বাই প্রদেশের (বর্তমান মহাগুজরাট প্রদেশের অন্তর্গত কাথিয়াওয়াড় এলাকার জুনাগড় শহরে সন্তান্ত ও প্রসিদ্ধ মাইমান বংশে তার জন্মা। পিতা. ইব্রাহীম সাহেব ও মাতা হাওয়া বিবি ছিলেন উচ্চ সন্্রান্ত বংশীয়া ৷ ২২ বছর বয়সে জুনাগড়ের বুক থেকে দিক্পীর মাটিতে আগমন করে তিনি লেখা পড়া শুরু করেন। শিক্ষা সমাপনান্তে 'কর্মজীবনে প্রবেশ করে এখানেই তিনি “মাদ্রাসা মুহাম্মদীয়া' নামে একটি নির্ভেজাল ধর্মীয় প্রতিষ্ঠানের বুনিয়াদ পত্তন করেন। ১৯৪২ সাল পর্যন্ত এই শিক্ষায়তন দেশ-বিদেশের বহু জ্ঞান পিপাসুকে জ্ঞানালোক দান করেছে। (অপঃ পৃঃ বাকী অংশ) ৬. 001791721/90.007
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।