ইমাম ইবনু কাসীর ২৬ প্রথম খণ্ড এমনিতেই প্রাচীন যুগে রচিত ভাফলীর গ্রন্থের বহুলাংশই আজ অনন্ত কাল সাগরে বিলীন হয়ে গেছে। আজ তাদের অস্তিত্ব এই পৃথিবীর কোন অংশেই খুঁজে পাওয়া যাবে না। আবার এমন কতগুলো তাফসীর গ্রন্থও রয়েছে যেগুলো এখনও হস্তলিখিত পাতুলিপির আকারে আবদ্ধ রয়েছে। কিন্তু সৌভাগ্যক্রমে যেসব গুরুত্পূর্ণ তাফসীর গ্রন্থ মুদ্রিত ও প্রকাশিত, হুয়ে দিনের আলো দেখতে সক্ষম হয়েছে তন্মধ্যে এই আলোচ্য “তাফসীর ইবনু কাসীর” বিশেষ উল্লেখের দাবীদার । “তাফসীরে মান্কুল' বা রিওয়ায়িতমূলক তাফসীরসমূহের মধ্যে এটি হচ্ছে সময়ের দিক দিয়ে দ্বিতীয় পর্যায়ের । প্রথম পর্যায়ের তাফসীর হলো তাফসীর ইবনু জারীর তাবারী। তাফসীর ইবনু কাসীরের মধ্যে অন্যান্য তাফসীরসমূহের বৈশিষ্ট্যগুলোর সংযোগ ও সমন্বয় সাধিত হয়েছে। অকাট্য দলীল প্রমাণ দ্বারা মাসয়ালাসমূহকে প্রতিপন্ন করার দিক থেকে এক দিকে যেমন এতে তাফসীর ইবনু জারীর তাবারীর বৈশিষ্ট্যের ছাপ রয়েছে, তেমনি অপূর্ব ভাষা শৈলী ও বর্ণনা পদ্ধতির লালিত্যের দিক 'দিয়ে 'তাফসীর কুরতুবী ও মাআলিমুত্ তানযীলের সমকক্ষতা অর্জন করতে সক্ষম হয়েছে । আরবী শব্দমালার পার্থক্যসহ প্রতিটি হাদীসের “সিলসিলায়ে সনদ' বা বর্ণনাক্রম দ্বারা নির্ভরযোগ্য করে এর গুরুত্ব ও মূল্য বহুল পরিমাণে বঙ্ধিত করা হয়েছে। এছাড়া বিভিন্ন অবস্থা ও পরিবেশের প্রেক্ষিতে পবিত্র কুরআনের দুর্বোধ্য ও জটিল অংশগুলোর বিশদ ব্যাখ্যা ছাড়াও এতে দ্বর্থবোধক শব্দমালার রয়েছে আভিধানিক তাৎপর্য ও শাস্ত্রীয় বিশ্লেষণ । আরও রয়েছে এতে শানিত যুক্তির সুক্ষ মানদণ্ডে এবং কষ্টি পাথরে যাচাই করে অকাট্য দলীল প্রমাণের আলোকে কতগুলো ভ্রান্ত মতবাদের খণ্ডন। মোটকথা, শ্রটি বিদআত থেকে মুক্ত এবং কুরআন ও সুন্নাহর অধিকতর নিকটবর্তী । এই পান্ডিত্যপূর্ণ ভাষ্য গ্রন্থের কোথাও দুরূহতা বা জটিলতাকে প্রশ্রয় দেয়া হয়নি। প্রায় সর্বত্রই বর্ণনা রীতির পারিপাট্য, ভাষার স্বচ্ছতা ও সাবলীলতা এবং প্রাঞ্জলতার'জন্যে আলোচনা হয়েছে প্রাণবন্ত । বিতর্কমূলক বিষয়ে হাফিয ইবনু কাসীর (রহঃ) বৈজ্ঞানিকের নিরাসক্তি ও এঁতিহাসিকের নির্লিপ্ততা রক্ষা করতে প্রয়াস পেয়েছেন। হাদীস ভিত্তিক তত্ব ও তথ্যই এসব ক্ষেত্রে তাকে আলোক বর্তিকা হাতে নিয়ে পথ দেখিয়েছে । কুরআন ও হাদীস তিত্তিক আলোচনা প্রসঙ্গে তিনি তথ্য বিচার -বিশ্লেষণ দ্বারা তার অভিমতকে সুপ্রতিষ্ঠিত করতে চেয়েছেন। কিন্তু কোথাও ভাবাবেগ দ্বারা পরিচালিত ও প্রভাবাবিত হয়েছেন বলে মনে হয় না। এ. কথা সত্য যে, হাফিষ ইমাদুদ্দীন_ইবনু কাসীর আলোচ্য তাফসীরে তার পূর্বসূরী ইবনু জারীর তাবারীর রচনা রীতি, এঁতিহাসিক ভাবধারা ও দৃষ্টিভঙ্গির অনুসরণ করেছেন। কিন্তু তাবারীর তাফসীরে 'ইম্্রাঈলিয়াত' নামক যেসব অপ্রামাণ্য ও জাল হাদীস ভিত্তিক উপাখ্যান ও বিষয়বস্তুর অবতারণা করা হয়েছে, ৬. 001791721/90.007
— পৃষ্ঠা ৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।