ইমাম ইবনু কাসীর ১৮ প্রথম খণ্ড ক্রমেই তা? রুদ্ধ হবার নয়। যদি তারা সেই অশ্রুধারার সঙ্গে তাজা শোনিত সংমিশ্রিত করে দিত, তবুও 'হে ইবনু কাসীর । এটা তোমার ব্যাপারে যৎসামান্য বলেই গণ্য হতো? । হাফীয ইবনু কাসীরের উত্তরাধিকারীদের মধ্যে দুই পুত্ররত্ব ইসলাম জগতে বিপুল খ্যাতি অর্জন করতে সমর্থ হয়েছেন। এদের একজন হচ্ছেন যাইনুদ্দীন আবদুর রহমান আল-কারশী | (মৃঃ৭২৯হিঃ - ১৩২৮ স্রীঃ) এবং অপরজন বদরুদ্দীন আবুল বাকা মুহাম্মদ আল-কারশী ।৯ ইমাম ইবনু কাসীর (রহঃ) রচিত গ্রন্থমালাঃ আল্লামা হাফিয ইবনু কাসীর তার অমর স্মৃতির নিদর্শন হিসেবে এই মরজগতের বুকে যেসব মহামূল্য ধন-সম্পদ ও বিষয় বৈভব ছেড়ে গেছেন, তন্মধ্যে তার লিখিত তাফসীরুল কুরআন, হাদীসে রাসূল (সঃ), সীরাতুন্নবী (সঃ), ইতিহাস, ফিকাহ শাস্ত্র ইত্যাদি সম্বন্ধীয় গ্রস্থাবলী আজও বেশ জনপ্রিয়, সবার কাছে বিশেষ সমাদৃত ও দলমত নির্বিশেষে গ্রহণীয়। প্রায় সকল যুগের এঁতিহাসিকবৃন্দ ও তাফসীরকারগণ তীর ইতিহাস ও তাফসীর সম্বন্ধীয় এবং অন্যান্য গ্রস্থাবলীর প্রভূত প্রশংসা করেন। স্বনামধন্য মুহাদ্দিস ও এঁতিহাসিক আল্লামা হাফিয শামসুদ্দীন যাহাবী (মৃঃ ৭৪৮ হিঃ-১৩৪৭ শ্রীঃ) বলেনঃ 'লাহু তাসানীফু মুফীদাহ' অর্থাৎ তাঁর রচিত গ্রস্থমালা বেশ উপকারী ।২ আল্লামা হাফিয মহামূল্য গ্রস্থাবলী বিভিন্ন নগর বন্দরে শ্রেষ্ঠ স্থান অধিকার করে এবং তার ১. ফিলিস্তিনের অন্তর্গত 'রামলা" নামক স্থানে এর মৃত্যু হয় ৮৮০৩ হিঃ-১৪০০ শ্ীঃ)। এঁরা দুই ভাই অর্থাৎ যোগ্য পিতার যোগ্য সন্তানঘর্র পিতার মতোই 'কারশী' হিসেবে “মানসুব' হয়ে সে যুগের খ্যাতিমান হাদীসবেত্তা ও তাফসীরকারবূপে সুনাম অর্জন করতে সমর্থ হয়েছিলেন। দ্রঃ মৎ প্রণীত “ইমাম নাসাঈঃ (ইসলামিক ফাউপ্তেশন, ঢাকা, ১৯৭৯) পৃঃ ৩৭,৩৮। ২. আর্ামা হাফিয যাহাবীঃ তাযুকিরাকুল হুফ্ফার (দোয়িরাতুল মা'আরিফ হায়দরাবাদ ডেকান) পৃঃ ৭১। ৬. 001791721/90:007
— পৃষ্ঠা ৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।