Tafseer Ibn Kasir ( 1, 2, 3rd Part) PDF
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

সুরাঃ বাকারাহ্‌ ২ ২৫৫ পারাঃ ১ না।' মহান আল্লাহ আরও বলেনঃ “কাফিরদের নিটক যদি সারা পৃথিবীর জিনিস এবং ওর মত আরও থাকে, আর কিয়ামতের দিন সে এ সমুদয় জিনিস মুক্তিপণ হিসেবে প্রদান করে শাস্তি হতে বাচতে চায়, তাহলেও কবুল করা হবে না এবং তারা মন্ত্রণাদায়ক শাস্তির মধ্যে জড়িত থাকবে ।” আল্লাহ রাব্বুল “আলামীন আরও বলেনঃ “তারা মোটা রকমের মুক্তিপণ দিলেও তা গ্রহণ করা হবে না।' আর এক জায়গায় বলেনঃ “আজ না তোমাদের নিকট হতে বিনিময়-গ্রহণ করা হবে, না কাফিরদের নিকট হতে, তোমাদের অবস্থানস্থল জাহান্নাম, ওর আগুনই তোমাদের প্রভু" ভাবার্থ এই যে, ঈমান ছাড়া শুধুমাত্র সুপারিশের উপর নির্ভর করলে তা কিয়ামতের দিন কোন কাজে আসবে না। কুরআন মাজীদে এক জায়গায় আছেঃ “তোমরা এ দিন আসার পূর্বে পুণ্য. কামিয়ে নাও যেদিন না ক্রয় বিক্রয় হবে, না কোন বন্ধৃতু থাকবে । এখানে ০৫০ শব্দের অর্থ হচ্ছে বিনিময় এবং বিনিময় ও মুক্তিপণের একই অর্থ হযরত আলী (রাঃ) হতে একটি দীর্ঘ হাদীসে বর্ণিত আছে যে, “শাফা“আত" এর অর্থ নফল এবং “'আদল'-এর অর্থ ফরয । কিন্তু এখানে এ কথাটি গরীব বা দুর্বল, প্রথম কথাটিই সঠিক । একটি বর্ণনায় আছে যে, রাসূলুল্লাহ (সঃ) কে প্রশ্ন করা হয়ঃ “হে আল্লাহ্র রাসূল (সঃ)! “আদল'-এর অর্থ কি?' তিনি বলেনঃ “মুক্তিপণ ।' “তার সাহায্য করা হবে না'-এর অর্থ এই যে, তার কোন সাহায্যকারী থাকবে না, আত্মীয়তার বন্ধন কেটে যাবে, তার জন্যে কারও অন্তরে দয়া থাকবে না এবং তার নিজেরও কোন শক্তি থাকবে না। কুরআন মাজীদের আর এক জায়গায় আছেঃ “তিনি আশ্রয় দিয়ে থাকেন এবং তার পাকড়াও'হতে আশ্রয়দাতা কেউই নেই ।' অন্যত্র আছেঃ “সেদিন না কেউ আল্লাহর শাস্তি প্রদানের ন্যায় শাস্তি প্রদানকারী হবে, আর না তীর বন্ধনের ন্যয় কেউ বন্ধনকারী হবে । আর এক জায়গায় আছেঃ “তোমাদের কি হলো যে, তোমরা একে অন্যকে সাহায্য করছো নাঃ বরং তারা সেদিন সবাই নতশির থাকবে ।' অন্য স্থানে রয়েছেঃ “আল্লাহ ছাড়া যাদেরকে তারা তার নৈকট্য লাভের উদ্দেশ্যে পূজা করতো, আজ সেই পুজনীয়গণ তাদের পূজকদের সাহায্য করছে না কেন?' বরং তারা তাদেরকে হারিয়ে ফেলেছে। ভাবার্থ এই যে, প্রমাণাদি নষ্ট হয়ে গেছে, ঘুষ কেটে গেছে, সুপারিশ বন্ধ হয়েছে, পরস্পরের সাহায্য সহানুভূতি দূর হয়ে গেছে। আজ মোরুদ্দামা চলে গেছে সেই ন্যায় বিচারক, মহাপ্রতাপান্থিত সারাজাহানের মালিক আল্লাহ্‌র হাতে, যার বিচারালয়ে সুপারিশকারীদের সুপারিশ এবং সাহায্যকারীদের সাহায্য কোন কাজে আসবে না, বরং সমস্ত পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে । তবে বান্দার প্রতি তার পরম করুণা ও 5 উলাভোনি

— পৃষ্ঠা ২৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।