Tafseer Ibn Kasir ( 1, 2, 3rd Part) PDF
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

'সুরাঃ বাকারাহ্‌ ২ ২৪৮ পারাঃ ১ হযরত আবূ দ্দারদা (রাঃ) বলেন যে, মানুষ পূর্ণ জ্ঞানী হতে পারে না যে পর্যস্ত না সে এসব লোকের শক্র হয়ে যায় যারা আল্লাহ্‌র বিরুদ্ধাচরণ করে থাকে এবং যে পর্যন্ত না সেস্বীয় নাফসের সবচেয়ে বড় শক্র হয়ে যায়। এসর ইয়াহুদী ঘুষ পেলে অসত্যকেও সত্য বলে দিতো, কিন্তু নিজেরা ওর উপর আমল করতো না। এ কারণেই আল্লাহ তাদের নিন্দে করেছেন। ৃ্‌ একটি সূক্ষ্ম পার্থক্য এখানে এটা স্মরণ রাখতে হবে যে, ভাল কাজের নির্দেশ দেয়ার জন্যে তাদেরকে তিরস্কার করা হয়নি, বরং তারা নিজেরা পালন না করার জন্যে তিরস্কৃত হয়েছে। ভাল কথা বলা তো ভালই, বরং এটা তো ওয়াজিব, কিন্তু সঙ্গে সঙ্গে মানুষের নিজেরও তার প্রতি “আমল করা উচিত। যেমন হযরত শু'আইব (আঃ) বলেছেনঃ “আমি এরূপ নই যে, তোমাদেরকে বিরত রাখি আর নিজে করি, আমার উদ্দেশ্য তো হচ্ছে সাধ্যানুসারে সংস্কার সাধন, এবং আমার শক্তি তো আল্লাহ্‌র সাহায্যের উপর নির্ভরশীল, আমি তার উপরই ভরসা করি এবং তার দিকেই প্রত্যাবর্তন করি।' সুতরাং ভাল কাজ করতে বলা ওয়াজিব এবং নিজে করাও ওয়াজিব । একটি না করলে অন্যটিও ব্যর্থ হয়ে যাবে তা নয়। পূর্ববর্তী ও পরবর্তী আলেমদের মত এটাই । যদিও কতকগুলো লোকের মত এই যে, যারা নিজেরা খারাপ কাজ করে তারা যেন অপরকে ভাল কাজের কথা না বলে। কিন্তু এটা সঠিক কথা নয়। আবার এসব লোকের এ আয়াতকে দলীল রূপে পেশ করা মোটেই ঠিক নয়। বরং সঠিক .কথা এটাই যে, ভাল কাজের নির্দেশ দেবে এবং মন্দ কাজ হতে বিরত রাখবে এবং নিজেও পালন করবে ও বিরত থাকবে । যদি দিলেই ছেয়ে দেয় তবে বির পারে এবাং একটি ছাড়লে একগুণ পাপী হবে। আমলহীন উপদেশ দাতার শাস্তি তিবরানী রেঃ)-এর 'মু*জিম কাবীর'-এ আছে যে, রাসুলুল্লাহ (সঃ) বলেছেনঃ “যে আলেমু জনগণকে ভাল কথা শিক্ষা দেয় কিন্তু নিজে আমল করে না তার এ প্রদীপের মত যে লোক তার আলো দ্বারা উপকার লাভ করে কিন্তু তা নিজে পুড়ে থাকে । এ হাদীসটি গরীব বা দুর্বল। মুসনাদ-ই-আহমাদের হাদীসে আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “মিরাজের রাত্রে আমি দেখেছি যে, কতকগুলো লোকের ওষ্ঠ আগুনের কীচি দ্বারা কাটা হচ্ছে । আমি জিজ্ঞেস করলাম যে, এরা কারা? তখন আমাকে বলা হলো যে, এরা আপনার উম্মতের বক্তা, উপদেশ দাতা ও আলেম । এরা মানুষকে ভাল কথা শিক্ষা দিতো কিন্তু নিজে আমল করতো না, জ্ঞান থাকা সত্তেও বুঝতো না।' অন্য হাদীসে আছে যে, তাদের জিহ্বা ও ওষ্ট উতয়ই কাটা হচ্ছিল। হাদীসটি বিশুদ্ধ । ৬. 001791791/90.007

— পৃষ্ঠা ২৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।