সূরাঃ বাকারাহ ২ ২২৬ পারাঃ ১ ফেলার কথা তার স্মরণ হয়ে যাবে এবং তিনি লজ্জাবোধ করবেন ও বলবেনঃ “তোমরা হযরত ঈসার (আঃ) কাছে যাও। তিনি আল্লাহর বান্দা, তার ব্রাসূল, তার কালেমা এবং তার রূহ? এরা সব এখানে আসবে কিন্তু এখানেও এ উত্তব্রই পাবে। তিনি বলবেনঃ “তোমরা মুহাম্মদ (সঃ)-এর নিকট যাও । তার পূর্বেও পরের সমস্ত পাপ মার্জনা করা হয়েছে।” তারা সবাই আমার নিকট আসবে । আমি অগ্রসর হব। আমার প্রভুকে দেখা মাত্রই আমি সিজদায় পড়ে যাব। যে পর্যন্ত আলাহ পাককে মঞ্জুর হবে, আমি সিজদায় পড়েই থাকবো । অতঃপর আল্লাহ বলবেনঃ “মাথা উঠাও, যাশ্র্ত কর, দেয়া হবে; বল, শোনা হবে এবং সুপাব্িশ কর, গ্রহণ করা হবে ।” তখন আমি আমার মস্তক উত্তোলন করবো এবং আল্লাহ্র প্রশংসা করবো ঘা তিনি আমাকে এঁ সময়েই শিখিয়ে দিবেন। অতঃপর আমি সুপারিশ করবো । আমার জন্যে সীমা নির্ধারণ করে দেয়া হবে। আসবো । আবার আমার প্রভুকে দেখে এ রকমই সিজদায় পড়ে যাবো । পুনরায় সুপারিশ করবো । আমার জন্যে সীমা নির্ধারিত হবে। তাদেরকেও বেহেশতে প্রবেশ করিয়ে দিয়ে তৃতীয়বার আসবো ৷ আবার চতুর্থবার আসবো । শেষ পর্যন্ত দোষখে শুধুমাত্র ওরাই থাকবে যাদেরকে কুরআন মাজীদ বন্দী রেখেছে এবং নানি হনয় অভির রি সু র)। সহীহ মুসলিম, সুনান-ই- লাসাঈ, সুনান-ই- ইবনে মাজাহ্ ইত্যাদির মধ্যে শাফা'আতের এই হাদীসটি বিদ্যমান রয়েছে। এখানে এই হাদীসটি আনার উদ্দেশ্য এই যে, এই হাদীসটির মধ্যে এ কথাটিও আছেঃ লোকেরা হযরত আদম (আঃ) কে বলবে "আল্লাহ আপনাকে সব জিনিষের নাম শিখিয়েছেন ।' অতঃপর এঁ জিনিষগুলো কেরেশতাদের সামনে পেশ করেন এবং তাদেরকে বলেন-“তোমরা যদি তোমাদের একথায় সত্যবাদী হও যে, সমস্ত মাথলুক অপেক্ষা তোমরাই বেশী জ্ঞানী বা একথাই সঠিক যে, যমীনে আল্লাহ খলীফা বানাইবেন না, তবে এসব জিনিসের নাম বল। এটাও বর্ণিত আছে যে, যদি তোমরা এ কথায় সত্যবাদী হও “বানী আদম বিবাদ বিসম্বাদ ও রক্তারক্তি করবে,' তবে এ গুলোর নাম বল। কিন্তু প্রথমটিই বেশী সঠিক মত। ষেন এতে এ ধমক রয়েছে যে, আচ্ছা! তোমরা যে বলছো “যমীনে খলীফা হওয়ার যোগ্য আমরাই, মানুষ নয়, যদি তোমরা এতে সত্যবাদী হও তবে যেসব জিনিষ তোমাদের সামনে বিদ্যমান রয়েছে সেগুলোর নাম বলতো? আর যদি তোমরা তা বলতে না পানর তবে তোমাদের এটা বুঝে নেয়া উচিত যে, যা তোমাদের সামনে বিদ্যমান রয়েছে সেগুলোরই নাম তোমরা বলতে পারলে না, তবে তবিষ্যতে আগত জিনিষের জ্ঞান তোমাদের কিরূপে হতে পারেঃ ' ৬. 001791721/90.007
— পৃষ্ঠা ২৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।