Tafseer Ibn Kasir ( 1, 2, 3rd Part) PDF
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

সূরাঃ বাকারাহ্‌ ২ ২০০ পারা£১ “৮ ১৯5১ -এর অর্থ হচ্ছে জ্বালানী, যা দিয়ে আগুন জ্বালানো হয়। যেমন গাছের ডাল, কাঠ, খড়ি ইত্যাদি । কুরআন কারীমের এক জায়গায় আছেঃ “অত্যাচারী লোকেরা দোযখের জ্বালানী কাষ্ঠ ।” অন্য স্থানে আছেঃ “তোমরা ও তোমাদের এ সব মা'বুদ, আল্লাহকে ছেড়ে যাদের তোমরা ইবাদত করতে, দোযখের খড়ি হবে, তোমরা সব ওর মধ্যে আসবে । যদি তারা সত্য মাবুদ হতো তবে সেখানে আগমন করতো না।” প্রকৃতপক্ষে তারা সবাই চিরকাল অবস্থানকারী । 55৫41 বলা হয় পাথরকে। এখানে অর্থ হচ্ছে গন্ধকের পাথর যা অত্যন্ত কালো, বড় এবং দুর্গঙ্ধময়, যার আগুনে অত্যন্ত তেজ থাকে । আল্লাহ পাক আমাদেরকে নিরাপদে রাখুন । .. হযরত ইবনে মাসউদ (রোঃ) বলেন যে, আকাশ ও পৃথিবী সৃষ্টি করার সঙ্গে : সঙ্গেই এই পাথরগুলো প্রথম আকাশে সৃষ্টি করা হয়েছে। (তোফসীর-ই-ইবনে জারীর, সুসনাদ-ই-ইবনে. আবি হাতিম, মুসতাদরিক- ই-হাঁকিম)। হযরত ইবনে আব্বাস (রাঃ), হযরত ইবনে মাসউদ (রাঃ) এবং অন্যান্য কয়েকজন সাহাবী (রাঃ) হতে সুদ্দী রেঃ) নকল করেছেন যে, দোযখের মধ্যে এই কালো গন্ধকের পাথরও থাকবে যার কঠিন আগুন দ্বারা কাফিরদেরকে শাস্তি দেয়া হবে । হযরত মুজাহিদ রেঃ) বলেন যে, এই পাথরগুলোর দুর্গন্ধ মৃতদেহের দুর্গন্ধের চেয়েও বেশী কঠিন। মুহাম্মদ বিন আলী (রঃ) এবং ইবনে জুরাইয্‌ও (রঃ) বলেন যে, গন্ধকের অর্থ হচ্ছে বড় বড় ও শক্ত শক্ত পাথর । কেউ কেউ বলেছেন যে, এটা হতে উদ্দেশ্য হচ্ছে এ পাথরগুলো যেগুলোর ছবি ইত্যাদি বানানো হতো, অতঃপর এগুলোকে পৃঁজা করা হতো । যেমন এক জায়গায় আছেঃ “তোমরা কুরতুবী (রঃ) এবং রাষী রেঃ) এই মতকেই প্রাধান্য দিয়েছেন এবং বলেছেন যে, গন্ধকের পাথরে আগুন ধরা কোন নতুন কথা নয়। কাজেই ভাবার্থ হবে এই মূর্তিগুলোই এবং আরও অন্যান্য পাথর-আল্লাহ্‌ পাককে ছাড়া যেগুলো যে কোন আকারে পুজনীয় হবে। কিন্তু এই যুক্তিটা জোরালো যুক্তি নয়। কেননা, যখন গন্ধকের পাথর দিয়ে আগুন উস্কানো হয়, তখন এটা জানা কথা যে, এর তাপ ও প্রথরতা সাধারণ আগুন হতে বহুগুণে বৃদ্ধি প্রাপ্ত হয়। ওর জ্বাল, স্কীতি এবং শিখাও খুব বেশী হবে! তাছাড়া পূর্ববর্তী গুরজনেরাও এর তাফসীর এটাই বর্ণনা করেছেন। এরকমই পাথরগুলোতে আগুন লাগাও সর্বজন বিদিত এবং আয়াতের উদ্দেশ্যও হচ্ছে আগুনের তেজ এবং স্ফীতি বর্ণনা করা, আর এটা বর্ণনা করার জন্যও পাথরের অর্থ গন্ধকের পাথর মনে করাই বেশী যুক্তিযুক্ত । কেননা, এতে আগুনও তেজ হবে এবং শাস্তিও কঠিন হবে । কুরআন মাজীদে রয়েছেঃ- 4৬. 001791721/90:007

— পৃষ্ঠা ২১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।